BBC News, বাংলা - মূলপাতা
প্রধান খবর
পত্রিকা: 'প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ'লীগপন্থী কর্মকর্তারা'
ডিসেম্বরকে কেন্দ্র করে আওআমী লীগের ষড়যন্ত্র ও অর্থায়নের বিনিময়ে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে পদায়ন চলছে বলে অভিযোগ, জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক - ঢাকা থেকে প্রকাশিত মঙ্গলবারের সংবাদপত্রে গুরুত্ব পেয়েছে এসব খবর।
ছাত্র আন্দোলন কীভাবে সার্বিয়ার ভুচিচের ১৪ বছরের ক্ষমতার পতন ঘটাল
দুই বছরেরও কম সময়ে ছাত্ররা আলেকজান্ডার ভুচিচের ১৪ বছরের রাজনৈতিক আধিপত্য ভেঙে ফেলতে সফল হয়েছে।
'ক্রসফায়ার' নিয়ে আইজিপির মন্তব্যের পর কেন 'ব্যাখ্যা' দিতে হলো পুলিশকে?
আইজিপির 'ক্রসফায়ার' নিয়ে মন্তব্যের পর এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মানবাধিকার সংস্থা এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোও। আইজিপিকে জবাবদিহি করা ও তার অপসারণের দাবিও উঠেছে।
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠক শেষে মস্কো রওনা হলেন ইরানের প্রেসিডেন্ট
'ক্রসফায়ার' নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্য ঘিরে আলোচনা-সমালোচনার মধ্যেই বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদরদপ্তর। এদিকে, মক্কা প্রতিরক্ষা চুক্তি সই করা দেশ সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের কর্মকর্তারা তেহরানে ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
তারেক রহমানের জাপান সফরে কী চাইছে বাংলাদেশ
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরটি এমন সময় অনুষ্ঠিত হচ্ছে, যখন জাপানি ঋণের সুদের হার বাড়ানো নিয়ে বাংলাদেশের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ গত পাঁচ বছরে জাপান অন্তত চার বার ঋণের সুদ বাড়িয়েছে। এছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প করে জাপানের নানা ধরনের শর্তারোপ নিয়েও অস্বস্তি আছে বাংলাদেশে।
ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে?
কাঁটাতারের বেড়াসহ সৃষ্ট নানা প্রতিবন্ধকতায় ভারতের সাথে সীমান্তের বাংলাদেশ অংশে আটকা পড়ে আছে ১৩০টির বেশি বন্য হাতি। ঘটনা কূটনীতির পর্যায় পর্যন্তও গড়িয়েছে। বাংলাদেশ বিষয়টিতে ভারতের কাছে উদ্বেগ জানিয়েছে; কিন্তু মিলছে না কোনো সমাধান।
কওমি মাদ্রাসায় শিশুদের যৌন নির্যাতনের ঘটনা থামছে না কেন?
"ধর্মীয় শিক্ষাদানকারী প্রতিষ্ঠান হওয়ার অর্থ এই নয় যে, তা জবাবদিহিতা, সুশাসন ও মানোন্নয়নের ঊর্ধ্বে থাকবে। বরং দ্বীনি প্রতিষ্ঠানের ক্ষেত্রেই স্বচ্ছতা, নৈতিকতা ও জবাবদিহিতা আরও দৃশ্যমান হওয়া উচিত," ফেসবুকে লিখেছেন ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারি।
'কাশ্মীরকে রক্ষা করছে পাকিস্তান'- ফারুক আবদুল্লাহর মন্তব্য নিয়ে ভারতে বিতর্ক
ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহর সাম্প্রতিক বক্তব্য ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। তার দল ন্যাশনাল কনফারেন্সের এক অনুষ্ঠানে পাকিস্তানের দিকে ইঙ্গিত করে ফারুক আবদুল্লাহ দাবি করেন, ভারতশাসিত কাশ্মীর সম্পর্কে প্রতিবেশী দেশ সর্বত্র সরব থেকেছে।
ব্রাজিলে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত লুলা, সামনে বৈরী কংগ্রেস ও বিভক্ত দেশ
প্রথম দফার নির্বাচনে গত ৪ঠা অক্টোবর লুলা ডা সিলভাকে পেছনে ফেলেছিলেন ফ্লাভিও বলসোনারু। মাত্র তিন সপ্তাহের মধ্যে লুলা ফলাফল পাল্টে দিতে পারবেন, এমনটা অনেকেই ভাবেননি। লাতিন আমেরিকায় চলমান বৃহত্তর রাজনৈতিক প্রবণতারও ব্যতিক্রম ঘটিয়েছেন লুলা।
নির্বাচিত খবর
বাংলাদেশে গোয়েন্দা সংস্থা কি এখনো রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছে?
প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার একটি জনসভায় আওয়ামী লীগ ও জামায়াতকে ইঙ্গিত করে বলেছেন, তার কাছে পরিষ্কার গোয়েন্দা তথ্য রয়েছে দুই পক্ষ এক হয়ে গেছে। তার এই বক্তব্য ঘিরে বাংলাদেশের রাজনীতিতে গোয়েন্দা সংস্থার ভূমিকার বিষয়টি নতুন করে সামনে আসছে।
বিবিসি বাংলার ৮৫ বছর: রেডিও থেকে স্মার্টফোনের পর্দায় বিশ্বাসের এক দীর্ঘ যাত্রা
গত ৮৫ বছরে বিশ্বের বাংলাভাষীদের কাছে নানা সময়ে সংবাদের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে পাশে থেকেছে বিবিসি বাংলা। এই যাত্রা শুরু হয়েছিল ১৯৪১ সালের ১১ই অক্টোবর। এই সময়ে অনেক কিছু বদলেছে, কেবল বদলায়নি সম্পাদকীয় নীতিমালা এবং দর্শক-পাঠক-শ্রোতাদের প্রতি বিবিসি বাংলার দায়বদ্ধতা।
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সময় মবের ঘটনা প্রকট হয়ে ওঠে। নির্বাচিত সরকারের সময় তা কমে আসবে মনে করা হলেও এখনও তাতে লাগাম টানা যাচ্ছে না। বরং মব একটি রাজনৈতিক চেহারা পাচ্ছে বলেই মত মানবাধিকারকর্মীদের।
মক্কায় মৃত্যুদণ্ড দেওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি আরব কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে?
জেদ্দায় বাংলাদেশ দূতাবাসের সূত্রগুলো নিশ্চিত করেছে যে, ওই দুজনের আটক, বিচার ও শাস্তি কার্যকরের বিষয়ে কোনো তথ্যই সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাসকে অবহিত করেনি। কিন্তু সংবাদ মাধ্যম থেকে জানার পর বাংলাদেশের দিক থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে, যদিও তার কোনো জবাব এখনো পাওয়া যায়নি।
কলম্বাসের ৫০০ বছর আগে আমেরিকা পৌঁছেছিল যে ভাইকিংরা
ভাইকিংরা কোন রকম আড়ম্বর ছাড়াই পৌঁছেছিলেন যুক্তরাষ্ট্রে, যাদের প্রত্যাবর্তনে কোনো রাজকীয় ঘোষণা দেয়া হয়নি, কিংবা সড়কে ভিড় করে কেউ তাদের অভ্যর্থনাও জানায়নি। কিন্তু সময় হিসেব করলে ক্রিস্টোফার কলম্বাসের ৫০০ বছর আগেই তারা আমেরিকার মাটিতে পদার্পন করেছিলেন।













































