KOBITANGON~কবিতাঙ্গন-*~WELCOME To MY POEM of Gray~*

December 19, 2011

♦নতুন বিজয় শেষে♦


(১)
অনেক খেয়েছি মা…
তোমায় কী দিয়েছি মা…?
স্বাধীন দেশে থাকবো তাই পেয়েছি মা তোমায়…
দিইনি রক্ত নিজের…তারপর’ও তুমি দিয়েছো ঠাই মোরে..
আমায় ক্ষমা কর মা…যাচ্ছি ছেড়ে তোমায়..।
বিজয় গাঁথা দেখা হলো না আর..তোমার কোলে শুয়ে..।।
(২)
ওই দেখো মা তোমার লাল-সবুজ উড়ে…লাল শাড়ী উড়ে.আমার বোন কোথায় মা..!!!!
মা…ও’মা..মা তুমি কোথায় মা….!!
মা’গো….আমার বোন তার লাল শাড়ী-টা পড়া হলো না আর..!
আজ বিজয়ের দিন…আমার বোন-টা হারিয়ে গেছে মা ।
কোথায় মা…আমি যে ফিরে এলাম স্বাধীন বাঙলা-তে…
আমার বোন-টা কোথায় মা…মা…আ..আ..আ….!!

(৩)
আলোকসজ্জা তোমার মনে..
লাল রক্ত আমার মনে…
সেই দেশ আমার মত বিবাগী…
আছে আরো ভালবাসা অন্তরে-প্রান্তরে..
রাস্তা ধারে তারাবাতী…আরো উড়ে ফানুস…
লীলাথেলায় মেতে উঠে আমার স্বদেশ..বিজয়ের ঐশ্বর্যে..।।

Written DATE-16-12-2011
২র পৌষ, ১৪১৮ বাংলা
20th Muharram, 1433 Hj
———————–
PB DATE- 19-12-2011
৫ই পৌষ, ১৪১৮ বাংলা
23rd Muharraham, 1433 Hj
© All Rights Reserved

প্রকাশিত হয়েছে/Published on-
RAZIB-AKASH-er KOBITANGON~”শূদ্ধতাঙ্গন”

November 17, 2011

♥অহর্ণিশ ভালবাসার♥



যে বেলা তুমি চোখের কার্ণিসে আমি..
তাকাইনি আর তুমি বলার পরে..
গলার অনত্মরালে নাকি চিবুকের পাশে সেই তিল আজো কী তোমার মনে পড়ে..!!
নাকি অসহ্য ভালবাসায় মন ভরে গেছে আজ তোমার..
ভুলে যাবার নিয়তী খেলায়..॥
ছবিগুলো আজ অবমূল্যায়িত তোমার কাছে..
অচেনা শহরের কানা-গলির পাশে..
কেউ জানে না আজো..
ছবির ছায়ায় এভাবেই আবার কেই নতুন করে ছবি তুলে যায়..
তোমার শারীর ভাঁজে ভাঁজে…
একদিন কোনো রেস্তোরায় কোনো খাবারের মাঝে মাঝে ছবিগুলো সব তোমারি আছে..
আমার অহর্ণিশ ভালবাসার মাঝে..
মিলন-বন্ধন এক স্বীকৃতি হবে জানি কারো সনে..//
এমন-ছুঁয়ে যায় না আজো তোমার আদরের ভাঁজে..
ভুলে যাবার নয়..তবু কেউ ভুলে..তাই বুঝি আজো সেই সুখী..
সুখী কারে বলে..?
তুমি-তো না..তবে কী আমি..!!
লোকো-লজ্জার আরাল থেকে একটু দূরে থাকা..এইতো ভালবাসা..//
তোমাকে আমি কোনোদিন অমন করে ভাবিনি..ভাবতে চাই না..
পাছে ভালবাসা হারিয়ে যায়..!!
অস্বীকারের বেড়াজাল আজ তোমার পদ্ম’পায়ে..
আমি ফিরবো না আজ বলে দিই তোমার চোখের ভাঁজ..
তাই আর অমন করে তাকাই না আর কারো পানে..
তুমি জানবে না কোনোদিন..
হারাবার ভয় তোমার কাছে..সেই ভয় আজো তোমার কাছে..
সেই ভয় জয় করো নাই আজো..
আমার থেকে ভাল করে কেউ বুঝবে না কোনোদিন তোমায়..
আমার ঠিক করে রাখার পরে..তুমি বিষ ঢেলে দিলে তাতে..
কী পেলে তাতে..?..কেন তব তাকাও আজো আমার পানে..!!
মাঝে মাঝে মাথা নিচু তোমার আর কভু আমার…
এতো ভালাবাসবো ভালবাসতে মজবুর হয়ে যাবে..॥
কোনো জোরা-জোরি নাই..সব বন্ধণ যেমন ভেঙ্গে দিলে…
আমিও আর নই তোমার ছায়ার পাশে..
যা দিয়েছো সব তোমারই.,একদিন যাবার বেলায় ফিরিয়ে দিব সব..
গ্রহণ করে তব করো আমার অস্বতীত্বের স্বীকৃতি..॥



১৬-১১-২০১১ ইং/16-11-2011
২রা অগ্রহায়ণ, ১৪১৮ বাংলা
FB-PB-17-11-2011
©mdrazib-2011

Published ON facebook on ~*ধূসর কবিতা*~POEM of GRAY~*-
facebook.com/mdrazib

November 11, 2011

♣কারো কথা♣




এক হারানোর গল্প ছিলো..
ছিলো চোখে অনেক স্বপ্ন..
একদিন না বলে ফিরে যাওয়া..কিছুই হবে না বলে থেমে যাওয়া.
স্বার্থান্বেষী হয়ে ফিরে গেল..।…
কিছুই করা হলোনা আর, থামিয়ে সদূরে চলে যাওয়া..।।

‘মাধবীলতা লজ্জায় হেরি তোমার কেশের আঁড়ালে ওই..
আনন্দ-আয়োজনে সদ্বা এ’রূপ দেখিনু পত্র-পল্লবে ওই,
তোমার ঝুমকো কানের দূলের শব্দে রাত্রি গ্রহণ হয়..
আনন্দ আর নেই সে ঠোটে তরূ-পাতা কয়..।।

গ্রহণ’ লেগেছে চান্দ আকাশের গায়,
তোমার হেরিন’রূপের কাছে হয়ে যায় সে ম্লাণ..
আতোশবাঁজীর ঝলকাণী আলোয় আকাশ হলো সারা…
আমার যখন হলো শুরু তোমার হলো সারা..।।’


সব পরিপূর্ণতায় আগামির আহ্বান,
সব ভালবাসায় থাকেনা প্রতিদান..
সব আনন্দের মাঝে থাকে প্রাণের আকূতি,
পবিত্রতায় ভরা থাক সবার পৃথিবী..।।


২৭শে কার্তিক,১৪১৮ বাংলা
১১-১১-২০১১ ইং
১৪ জিলহজ্ব, ১৪৩২ হিজরি

11th November, 2011
27th Kartik, 1418 Bengali
14th Zil Hajj, 1432 Hj
© mdrazib-2011

June 5, 2011

♥~শোনো’রক্তকরবী~♥


raz

ROKTTOKOROBI

“শিমুল তুলোর বালিশ আমায়…
সন্ধ্যা বেলা ডাকে…
সেই পাহারে ঝড়ণা আমার
ঘুম কেড়ে নেয় প্রাতে।

রক্তকরবী ডাকে আমায়..”একটু শুনে যাও
আমার প্রিয়া ঘুমিয়ে আছে..তাঁকে ডেকে লও”
ঘুমিয়ে গেছে আঁধার করে..দ্বীপ নিভেছে রাতে..
তুমি আমায় ভুল ভেবো না..থেকো আমার সাথে ।।


ভেবে কানাকানি সে হৃদয়ে
সাঁজাবো তাঁকে সে আলোয়..
পদ্মরাগে শোনাবো গান পদ্ম’পাতায় বসে।।


রক্তকরবী আমায় দিয়ে যায় চলে সে সদূর পানে
মৃত্তুঞ্জয়..তোমার আহ্বানে..!
অযাচিত মনে তোমার সঙ্গোপনে..।।”


~মোঃ রাযিব
২৩শে জৈষ্ঠ্য, ১৪১৮ বাংলা
০৬-০৫-২০১১ ইং
MD RAZIB
23rd Joistho, 1418 Bengali
06-05-2011
© mdrazib-2011

Published On-
Suddhottangon~শূদ্ধতাঙ্গন-prothom-alo-blog

June 4, 2011

♣~রাজনন্দিনী~♣RAJNANDINI~♣


~♠~ ~♠~ ~♠~ ~♠~ ~♠~ ~♠~ ~♠~ ~♠~ ~♠~ ~♠~

পশ্চিমের আকাশ ডাক দিয়ে যায়

ঠান্ডা বাতাশ এসে ছুঁয়ে যায় তোমার চিঁবুকে,

সূর্যের আলো স্পষ্ট সে চোখে

সাগর তরঙ্গ ভাঙ্গে তোমার মাঝে ।।

ঢেউয়ের গানে মন সাড়া দেয়

বালিয়ারীর বুকে স্বপ্ন আঁকে সে,

ধূলায় হারানো স্বপ্ন কুঁড়িয়ে নিয়ে আসে

পঞ্চত্ত-অবধি ভালবাসা বাঁধে ।।

আজ বৃষ্টি ঝড়ুক তোমার মাঝারে, বিভক্ত পৃথিবী হয়ে যাক একাকার..।।

সেই রোদ্দূরে হাসি..রংধণু আঁকে, মনের ভিতর শূণ্য হাহাকার ।।

সব কলঙ্ক ছুঁয়ে দেখি..দেখি নীল পাহারের দুঃখ;

স্বপ্নের চেয়ে সুন্দর হয়ে বৃষ্টি বেলায় ঝরে,

কেন তব এই স্বপ্ন আমায় ভাবায় ফিরে ফিরে..

ভাল আছে কী সেই রাজ’নন্দিনী, যে প্রাসাদ ঘরে থাকে..!

কোনো শব্দ নেই..নেই কারো বলা কথা

হৃদয় গহনে সুপ্ত আশা নতুন করে বাঁজে,

আনন্দের পাখিরা উড়ছে কোখাও ইচ্ছের ডানা মেলে ।

খুঁজছে যেন নতুন সাথি নতুন করে বাঁচার তরে

সবাই দেখে নতুন করে বৃস্টি ভেঁজা নয়নটাকে..//

“শিকল বাঁধা ওই ঘরে’তে কেউ কী খবর নেয়

ইচ্ছের ডানা যতই ঊড়ুক, মন যে বোঝা দায়,,

সে খবর যে কেউ নিবে না..বললি নিজের কথা..

স্বপ্নরা সব উড়লো যে আজ..বৃষ্টি ভেঁজা কথা..।।”

~♠~ ~♠~ ~♠~ ~♠~ ~♠~ ~♠~ ~♠~ ~♠~ ~♠~ ~♠~
~ মোঃ রাযিব আকাশ
২০শে জ্যৈষ্ঠ, ১৪১৮ বাংলা
০৩-০৬-২০১১ ইং
MD RAZIB AKASH
20th Joistho 1418 bengali
03 JUNE,2011
© mdrazib-2011

Published On-
SUDDHOTTANGON~শূদ্ধতাঙ্গন

May 24, 2011

বৃষ্টি বেলায়~Bristy Belay


এসেছে ধরায় মধু-প্লাবণ
কৃষ্ণচূঁড়া দোলে বিষন্ন অবহেলায়..
বৃষ্টি তোমার জলের খেলায় ॥

অধরা মেঘ মধূর বৈশাখে..
তোমার ওই অঞ্চলে খেলা করে;
পাখা মেলে গহীণ অরণ্যে ॥
তব-
আসোনি আজি বৃষ্টি বেলায়;
মলিন ওই চোখ ভীজে কৃষ্ণচূঁড়া মাঝে ॥

ঈশাণে জমেছে মেঘ..
সব কাজ থেমে গেছে, থেমে গেছে বীণা;
ভীজেছে এই তনুর অস্পষ্ট আলোর রেখা ॥

বিদ্যূৎ ঝড়ে ওই কপলে-
বাণী তোমারি আজি শুণি;
রেখো না সে মন আর কোনো তটে
যা আছে তোমার প্রাণের ওপারে ॥

২৩-০৫-২০১১ ইং
প্রকাশের তারিখ-২৪-০৫-২০১ ইং
Md. Razib Akash
Written Date-23-05-2011
Published Date-24-05-2011
Published ON ALSO-
MD.RAZIB AKASH-er KOBITANGON~”শূদ্ধতাঙ্গন”
&
MD.RAZIB AKASH-er PROTHOMALO BLOG
&
facebook.com/mdrazib

February 21, 2011

►প্রান্তরে একুশ◄



দূরবীন্দু দুরে দ্বীপবাসি,
দিচ্ছে দ্বীপালি দ্বড়িয়ায়..দাঁড়ায়ে দেখছে দুটি আঁখি..

আজন্ম থেকে জ্বলে উঠা সুর
শত প্রবঞ্চনা সয়ে এইতো বহুদূর,
প্রথম মন্ত্রে পাওয়া “অ”
দ্বিতীয় মন্ত্রে পাওয়া “ক”
এভাবেই বর্ণের কথামালা
রক্তাক্ত হয়ে ফিরে আসে
কোন ফালগুনের’বেলা ।।

অষ্ট মঞ্জুরী দেয় “এ”
কোকিল নিয়ে আসে “কু”
স্বাধীন বেলাভূমিতে পাওয়া “শ”
জীবন হারায়ে হয়ে যায় পৃথিবীতে “অমর”
জীবনের বিন্দু বিন্দু রক্তাক্ত হয়ে আসে “একুশ”..
দুইয়ে মিলে খুঁজে পাওয়া আমার “অমর একুশ” ।।

পোহালো রাতি মোর
ভাষার টানে মন-মৃগ ছুটে;
ধূলি-কণা উড়ায় সাঁঝের’বাতাসে,
বুঝি’না কেন আজো,ভাষারে করিনা আপণ..!
পর’ভাষা মনের কথা সাথে কয় ত্রাসে

বিধাতার বিধানে মা’য়ের ভাষা
মনের গহীণে রইল জমা
বিশ্ব পারাপারে চাই নিজে ক্ষমা,
আছে কী তার কোন সীমা..!!

শব্দতটে বেড়াই ঘুড়ে, শহীদের আত্মা কেঁদে ফিরে
“মা” ডাকটি তাকে বুকে নিয়ে
অহিংসতা এনে মনে, ভাষাকে গড়ি বিশ্বদরবাড়ে ।।

মোঃ রাযিব
২০শে ফেব্রুয়ারী-২০১১ ইং
৮ ফাল্গুন, ১৪১৭ বাংলা
MD. RAZIB AKASH
20-02-2011
© mdrazib/2011
ALL RIGHTS RESERVED
প্রকাশিত হয়েছে-
RAZIB-AKASH-er-KOBITANGON~কবিতাঙ্গন’e-blog.com

Create a website or blog at WordPress.com

Design a site like this with WordPress.com
Get started