KOBITANGON~কবিতাঙ্গন-*~WELCOME To MY POEM of Gray~*

December 6, 2020

সবান্ধব বিজ্ঞপ্তি


একজন মানুষ চলে গেল,

আর সবাই বললো দেখা হবে প্রতি মাসে!

হায়, সেই সময় কোথায় হারাচ্ছে!

ভাব-বিনিময় শেষ পর্যন্ত হয়ে উঠে না,

প্রতিদিনের সূর্য ওঠার সময়টা শুধু পাল্টায়;

পাল্টায় না শুধু অতিতের বেহায়া সময়,

দেখো- সে দাঁড়িয়ে আছে!

অনুভূতি আর শিহরণ জাগায় না,

ব্যাস্ত সময় পার করে দিয়ে গোটা পৃথিবী ছেড়ে চলে যায় মহাকাশে!

কেউ সুস্থ কেউ অসুস্থ,

জীবনের জংশন থেকে সময় নষ্ট!
যে প্রথম, সেই প্রথম দিনের মতো তাঁকে নিয়ে যায় সেখানে আলোচনা করে?

হারানো বিজ্ঞপ্তি জারি করেছে যৌবনের জোয়ার ভাটার টান;

একদিন সব শুকনো আশির্বাদ পরে র‌ইলো তোমার- আমার জানলা খুলে।।

©mdrazib-2020

November 14, 2020

স্মৃতি তে বন্ধু_মাসুদুর রহমান


এতটুকু অস্রু আসেনি বন্ধু তোর চলে যাওয়ায়,

পাছে ভালবাসাটুকু গড়িয়ে যায়

যা ছিল তোর তরে।

ভাবিনি কখনো এভাবেই চলে যাবি তুই সোনার খেয়ায়,

পারি দিতে চাইলি তুই!

হলো না শেষ বেলায়,

পারিনি সে হাত ধরতে তোর‌ শেষ খেয়ায়।।

শেষ জীবনটুকু তুচ্ছ ভেবে

বাঁচিয়ে দিলি সহকর্মীর,

আসেনি কোনো জলপরি বাঁচাতে তোকে,

শব দেহটুকু পারিনি ছুঁতে,

পারিনি বলতে কত ভালবাসি তোকে।।

আবার দেখা হবে একদিন শেষ বিকেল বেলায়,

জড়িয়ে নিবো মায়ার চাদরে

আমাদের সব কিছু বিলায়।।

শেষ কবিতাটুকু থাক্ তোর তরে,

ভালোবাসাটুকু থাক ঐ মহাসাগরে।।

RAN©mdrazib-2020

MD. MASUDUR RAHMAN

(Jul, 1981 – Sep, 2020)

*Rest in Peace*

Create a website or blog at WordPress.com

Design a site like this with WordPress.com
Get started