KOBITANGON~কবিতাঙ্গন-*~WELCOME To MY POEM of Gray~*

November 11, 2011

♣কারো কথা♣




এক হারানোর গল্প ছিলো..
ছিলো চোখে অনেক স্বপ্ন..
একদিন না বলে ফিরে যাওয়া..কিছুই হবে না বলে থেমে যাওয়া.
স্বার্থান্বেষী হয়ে ফিরে গেল..।…
কিছুই করা হলোনা আর, থামিয়ে সদূরে চলে যাওয়া..।।

‘মাধবীলতা লজ্জায় হেরি তোমার কেশের আঁড়ালে ওই..
আনন্দ-আয়োজনে সদ্বা এ’রূপ দেখিনু পত্র-পল্লবে ওই,
তোমার ঝুমকো কানের দূলের শব্দে রাত্রি গ্রহণ হয়..
আনন্দ আর নেই সে ঠোটে তরূ-পাতা কয়..।।

গ্রহণ’ লেগেছে চান্দ আকাশের গায়,
তোমার হেরিন’রূপের কাছে হয়ে যায় সে ম্লাণ..
আতোশবাঁজীর ঝলকাণী আলোয় আকাশ হলো সারা…
আমার যখন হলো শুরু তোমার হলো সারা..।।’


সব পরিপূর্ণতায় আগামির আহ্বান,
সব ভালবাসায় থাকেনা প্রতিদান..
সব আনন্দের মাঝে থাকে প্রাণের আকূতি,
পবিত্রতায় ভরা থাক সবার পৃথিবী..।।


২৭শে কার্তিক,১৪১৮ বাংলা
১১-১১-২০১১ ইং
১৪ জিলহজ্ব, ১৪৩২ হিজরি

11th November, 2011
27th Kartik, 1418 Bengali
14th Zil Hajj, 1432 Hj
© mdrazib-2011

Create a website or blog at WordPress.com

Design a site like this with WordPress.com
Get started