KOBITANGON~কবিতাঙ্গন-*~WELCOME To MY POEM of Gray~*

May 28, 2018

জীবনের শেষ প্রান্তে


আকাশের চাঁদোয়ায় আলোকিত ধরনীর পূন‍্যতা
ইবাদত রত প্রাণী কূল,
অধরা মেঘের নেই আনাগোনা
নিরিবিলি প্রকৃতির নিয়ম মেনে চলতে
এই রাত্রি প্রহর।

সব ভাবনা গুলো একিভূত হয় তোমার আশ্রয়ে,
সংকিত মন পাবে কি প্রশ্রয় তোমার দ্বারে!

কুঞ্জ কাননে আরতির হাত তুলে স্বরণে তোমার,
শান্তি আনয়ন কর অস্থির মনের আলোয়
ঝিরিঝিরি বাতাস বয়ে যায় জানালার চারিপাশে
আলোয়ান জ্বালিয়ে দাও জীবনের শেষ প্রান্তে|

২৮-মে-২০১৮ ইং

RAN © 2018-mdrazib

August 29, 2016

শ্রাবণ’ বন্ধন


বিচ্ছিন্ন হয়ে যায় সামাজিক বন্ধন
আকাশে উঠে উতলা ক্রন্দন,
চারিপাশ ছিন্ন কয়লা পোড়ায় –নেই চন্দন॥
তব ঘ্রাণে নেই আর মায়াবী মানবতা
অধম নেই আর প্রাণের নিরবতায়।
অধরা শ্রাবণে বজ্রের হুংকার ধরনীতে লাগে
তব উর্বতায় আনন্দে ভাসে,
অলেখা হারায় শাওন প্রাতে অন্তরীনের কাছে॥

RAN © 2016-mdrazib

-মোঃ রাযিব

১৪ই ভাদ্র, ১৪২৩ বাংলা

29/08/2016 BC

September 14, 2014

অচিন্ত বাক্য-০১


অনেকদিন কবিতা লিখি না…..

চিত্রপটে শব্দ হারিয়ে গেছে তোমার অভিশাপে…!!

রাজবাড়ির পাহারাদার জেগে জেগে আজ ক্লান্ত…;

সোডিয়াম আলোয় জেগে থাকা শব্দ আসে ঐ কানাগলির পথে..

সূর্য আসার আগেই যেন সব উবে গেল…!

বাসিয়া নদীর বুকে আজ হাহাকার..

ছিপের আস্বে তোমার পানে আর চাওয়া হলো না..!

দেশ-বিদেশ হতে চলেছে আজ আমার’ পথ…

হার্ডসন নদীতে ঘুড়ে বেঁড়াবো…আমি আজ বাংলার কথা বলবো…!!

♣-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~♣~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~♣

©mdrazib-2014

14th-SEP-2014

11th Vadro, 1421 Bengali

29th Saoal, 1435 HJ

১৪ই-সেপ্ট-২০১৪ ইং

১১ই ভাদ্র, ১৪২১ বাংলা

২৯শে শাওয়াল, ১৪৩৫ হি:

January 1, 2014

তোমাদের নতুন ইংরেজী বর্ষ..


Happy New Year 2014
=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*

প্রকৃতির কোল জুরে আবার নতুন ইংরেজী বছর আসে…

নিরাশা বেঁচে থাকে আশার পিঠে..।

সোনার কেদারায় বসে আমি লিখি কাব্যের ভাসা..

সোনালী আলোয় ভাসে প্রাণের আশা..!

আগামী বছর নিয়ে আসবে সবার সোনার স্বপ্ন…

আলোর মিছিলে বইবে তড়ঙ্গের কল্প..।

মুছে যায় না কোন বিভেদ কোনো কালে..

মুছে দিতে হয় কিছু বিস্মৃতি সময়ের পালে…।।

তব কেন এ বিভেদ বেঁচে থাকে কালো পর্দার আড়ালে…?

অধিকারের লড়াইয়ে কেন তব মানবের লাশ বাড়ালে..?

এ কেমন তোমার ঝলসানো আলোয় উড়ে আতশবাজী….

সমঝতায় কী শুধুই হারতে প্রিয়তমা…

কেন তব এ হিসেব বে-হিসাবের আড়ালে…??

অনেক বছর পার্ হলো আমার আর দেশের..

সম্মৃদ্ধি এগিয়ে যাবার কালে আজ বড় বাধা..

শুভাষিশ থাকে চিন্তার গভীর স্পর্শে..

ভাল থাকো ভালো থাকার মতো তোমাদের নতুন বর্ষে..।।

=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*

©mdrazib-2014

01-01-2014

18th Poush, 1420 Bengali

28th Safar, 1435 HJ

০১-০১-২০১৪ ইং

১৮ই পৌষ, ১৪২০ বাংলা

২৮ই সফর, ১৪৩৫ হি:

December 11, 2013

কোন পথে..!


দিগন্ত-পথে
~♣~ ~♣~ ~♣~ ~♣~ ~♣~ ~♣~ ~♣~ ~♣~ ~♣~ ~♣~ ~♣~ ~♣~ ~♣~

আমার জলের রঙে তোমার আকাশ হলো রঙিণ..

আমার খেলার ছলে তোমার ভোর হলো নবীণ..;”

বাতাসটা আজ উড়ছে দেখ দখীণ দূয়ার খুলে..,”

ভাবনাগুলো হারায় দেখ তোমার খোঁপা বুনে..।।”

এক মুঠোতে শেষ হয়না..;

অনেক বাকী থাকে..,

দিগন্তে সে হারায় ফিরে স্বপ্নমাখা চোখে.;

মুক্ত দ্বীপে ঘুম আসে না নীল রাত্রির বুকে..।।

~♣~ ~♣~ ~♣~ ~♣~ ~♣~ ~♣~ ~♣~ ~♣~ ~♣~ ~♣~ ~♣~ ~♣~ ~♣~

© 2013-mdrazib

11-Dec-2013

২৭শে-অগ্রহায়ণ-১৪২০ বাংলা/27-Ogrohayon,1420 Bangla

৭ই-সফর-১৪৩৫ হিজরী/7-Safar,1435 HJ

August 23, 2013

দাও..♣


~•~ ~•~ ~•~ ~•~ ——————————- ~•~ ~•~ ~•~ ~•~ ~•~

রাতের ঘুমকে বলি শোন “তুমি দূড়ে যাও”..

ঘড়ের বাতি বলে আমায় “আমাকে নিভিয়ে দাও!”

জনঞ্জাল শহরটাকে আজ বিশ্রাম নিতে দাও..

অধরা চাঁদকে বলি “তুমি আলো দিয়ে যাও”….।

বৃষ্টিকে বলি আমি “আমায় ভিঁজিয়ে দাও..”

তরু বলে “আমার ছাঁয়ে একটু দাঁড়িয়ে যাও..।”

ঝিঁ-ঝিঁ পোকা বলে আমায় “আমার গান শুনে যাও”

আকাশ ডেকে বলে “আমার কিছু কথা ছিল রাত পোহাতে দাও..।।”

~•~ ~•~ ~•~ ~•~ ——————————- ~•~ ~•~ ~•~ ~•~ ~•~

© 2013-mdrazib

23-Aug,2013

০৮-ভাদ্র,১৪২০ বাংলা/08th-Vadro,1420 Bangla

March 8, 2013

শাহবাগ-আমার জন্মভূমি..


20130308-155743.jpg

শাহবাগ আজ এক সাম্প্রতিক বাংলাদেশ..

জ্বলে উঠা দুর্যয় রেশ..|

শাহবাগ জেগে থাকে দিন-রাত আমার..

লাল’সবুজ পতাকা জেগে আছে তোমার..|

বসন্তের কালজয়ী এক নতুন ইতিহাস তুমি..

তুমি আমার তুমি জন্মভূমি..|

শিখিয়েছ স্বাধীনতার মানে..

জ্বালিয়েছো আলো এই নতুন প্রজন্মের প্রাণে..|

শাহবাগ- তুমি বিদ্রোহের নতুন একাত্তর..

বিশ্ব তাঁকিয়ে থাকে, তুমি আজ প্রজন্মচত্তর..॥”

~•~ ~•~ ~•~ ~•~ ~•~ ~•~ ~•~ ~•~ ~•~ ~•~ ~•~ ~•~ ~•~

© mdrazib-2013

08-March-2013

24th-Falgun,1419 Bangla

25th-Rabius-Sani,1434 Hj

November 23, 2012

আশূরা’কালে


~•~ ~•~ ~•~ ~•~ ~•~ ~•~ ~•~ ~•~ ~•~ ~•~ ~•~ ~•~

ঐ’যে দেখ আসমানে চাঁদ

হায় হোসেনের মাতম আনে;

আসছে আশূরা তোমার দ্বারে..

সংযত হও মাটির টানে..।।

খোদার ঘড়ে রহমতের নাযরাণা..

পান কর হে সর্ব জ্ঞনে..।।

স্বাধীন তোমার ইসলাম আজ..

শূদ্ধতারই কার্যকালে…;

স্ববচনে হস্ত ধরে,

এগিয়ে চল সত্যবলে..।।

~•~ ~•~ ~•~ ~•~ ~•~ ~•~ ~•~ ~•~ ~•~ ~•~ ~•~ ~•~

©mdrazib-2012

23rd NOV,2012

৯ই-অগ্রহায়ণ,১৪১৯ বাংলা/9th-Agrahayon,1419 Bangla

৮ই-মহররম,১৪৩৪ হিজরি/8th-MOHARRAM,1433 Hj

October 28, 2012

ভাল থাকার অন্তরালে/I stay behind


~♠~ ~♠~ ~♠~ ~♠~ ~♠~ ~♠~ ~♠

ভালো থাকে মন..ভাল থাকার ঘড়ে,

ভাল থাকে মন..ভাল থাকার অন্তরালে..।।

ভাল থাকার অন্তরালেই ভাল থাকার মাঝে

বিরাজমান কোন হীয়ার মাঝে…

ভাল থেকো…।। ।।

ভাল থাকা হোক সবার এই ভাল থাকার মত..।।

শহর-বন্দর হয়ে কোন বন্দরে..

দূর হতে সাগর তীরে..

ভাল থেকো…।। ।।

মহুয়া বনে, অথবা কেয়া বনে..;

কোন নাম না জানা দ্বীপে তোমার আপন আলোয়..।

ভাল থেকো..।। ।।

কাশফুলে বয়ে যাওয়া বাতাসে..

হিরণ পয়েন্ট থেকে সুন্দর বনে…

ভাল থেকো…।। ।।

বেয়ে যাওয়া নৌকপালে..;

জোৎস্না আলোয় তোমার বুকের মাঝে…।

ভাল থেকো…।। ।।

পাহাড়ী নদীর ধারে কোন সরলা বিনোদিনীর মুখে..

ভাল থেকো…।। ।।

চা বাগানে কোন শ্রমীকের হাসিতে..

ভাল থেকো…।। ।।

ঝড়নার শীতল জলে .. ।।

ভাল থেকো…ভাল থেকো…ভাল থেকো..।। ।।

~♠~ ~♠~ ~♠~ ~♠~ ~♠~ ~♠~ ~♠

© mdrazib-2012

28-Oct-2012

১৩ই-কার্তিক,১৪১৯ বাংলা

11th-Zilhajj,1433 Hj

প্রকাশিত হয়েছে/Published on-
KOBITANGON~”শূদ্ধতাঙ্গন”-E-Blog

May 31, 2012

অপেক্ষার বৃষ্টি-০২


ও’আকাশ তোর কী আর মন খারাপ হয়না আগের মতো..!
কেন এই শহরটাকে ভিঁজিয়ে দিস্ না তোর নিজের মতো..!!
শহরটা কখোন থেকে ভিঁজবে বলে অপেক্ষায় আছে,
তাকিয়ে আছে তোর চোখের দিকে..
কীরে একবার মন খারাপ কর..!

বিদ্যুৎ বেগে ঝড়ে যা শহর থেকে শহরে…গ্রাম থেকে গ্রামে..
বন্দর থেকে বন্দরে…ঝরে পর ছোট্ট শিশুর করোতলে..
সেই প্রিয়ার তৃষণার্ত আঁখিতে..;
ঘর্মাক্ত শরীর বেয়ে, ঝরে পর তোর সব ভালবাসা দিয়ে..
এই পৃথিবীর ডায়েরীতে..।

হোক লেখা তোর নাম নতুন করে কোন লেথকের কালিতে..
আঁকা হোক তোর ছবি শিল্পী কাইয়ুম চৈাধুরী স্যারের তুঁলিতে..।।
এসএলআর ক্যামেরা নিয়ে সেই দেবাশীষ চেয়ে আছে,
তোকে তুলতে ফ্রেম-বন্দীর অপেক্ষায়…।

কীরে আকাশ সেই মেয়েটিকে বাঁচার স্বপ্ন এঁকে দে..
দে তোর অঝোড় বারিধারায় ভিঁজিয়ে…
যে জানে না ভালবাসার অর্থকে..
ঝরে পর তোর সব ভালবাসা দিয়ে..।।

 কীরে আকাশ তোর কী আর মন খারাপ হয়না আগের মতো…!!
কেন এই শহরটাকে ভিঁজিয়ে দিস্ না তোর নিজের মতো..!!

©mdrazib-2012
31-05-2012,
 ১৫ জ্যৈষ্ঠ ১৪১৯ বঙ্গাব্দ,
০৭ রজব ১৪৩৩  হিজরী।

প্রকাশিত হয়েছে/Published on-
KOBITANGON-কবিতাঙ্গন

Next Page »

Create a website or blog at WordPress.com

Design a site like this with WordPress.com
Get started