মা- আবার দেখা হবে ঝড়ের আগেই
স্টিমারে উঠতেই হবে
আজ যেতেই হবে ,
না হলে চাকরীর ইন্টারভিউ দেয়া হবে না!
পদ্মার বুকে জুড়ে এগিয়ে চলেছে স্টিমার,
হঠাৎ ঝড় উঠে গেল, ধেয়ে আসছে বিশাল ঢেউ,
সজোরে ধাক্কা মারলো স্টিমারে- ওলোট পালট সব কিছু!
বাবার বুকে তার সন্তান, স্বামির হাতে নতুন বউ,
চাকরীর ইন্টারভিউ দিতে যাওয়া সেই ছেলেটি সব সব হারিয়ে গেলো সর্বনাশা পদ্মাতে!!
পদ্মা দুহাত ভরে দিয়েছে যেথা কেড়ে নিয়েছে অনেকটাই,
অনেক স্বপ্ন ভেঙ্গে দিয়েছে এ পদ্মা!
সেই মা-য়ের স্বপ্ন পূরণ হয়েছে,
স্বপ্ন পূরণ হয়েছে কোটি মানুষের,
মা-য়ের চোখে আজ আনন্দের অশ্রু ধারা।
প্রিয়ার চোখে আজ আনন্দের শেষ নেই-
আজ আমরা পেরেছি-
সর্বনাশা পদ্মার বুকে জুড়ে আজ স্বপ্ন আমার যাবে বাড়ি!
আজ ঝড় উঠলেও থামাতে পারবে না আমাদের,
বুকে কাঁপন ধরাতে পারবে না আর-
আজ বিশ্ব তাকিয়ে আছে অবাক বিস্ময়ে!
স্বাধীন বাংলার বৈপ্লবিক পরিবর্তন করতে এগিয়ে
এসেছে যারা-তাদের অভিবাদন।
ষোল কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু
তুমি থেকো দাড়িয়ে -তোমায় সালাম।
সেই কান্ডারিকে আজ স্বশ্রদ্ধ সালাম।
Mother- “See you again, before the storm
Have to get on the steamer
I have to go today,”
“If not: Job interview will not be given!”
The steamer is moving across the river Padma.
Suddenly the storm came up, a huge wave was coming,
The steamer pushed hard – everything turned upside down!
In the bosom of the father are his children, in the hands of the husband the new wife,
The boy who went to give a job interview lost everything in the catastrophic Padma !!
Padma has filled her hands and taken away a lot,
Padma has broken many dreams!
That mother’s dream has come true,
Millions of people’s dreams have been fulfilled,
There are tears of joy in the eyes of mother today.
There is no end to the joy in Lovers’s eyes today-
Today we have-
Today I dream of going home across the chest of the devastating Padma!
The storm can’t stop us today,
Can’t catch chest tremors anymore-
Today the world is looking in amazement!
Ahead of revolutionary change in independent Bengal
Greetings to those who have come.
Padma bridge is the dream of 16 crore people
You stand up – salute you.
Today I salute that.
RAN© mdrazib-06/2022
