KOBITANGON~কবিতাঙ্গন-*~WELCOME To MY POEM of Gray~*

December 23, 2024

দেরি হয়ে যায়!

Filed under: DIGONTTO~ — RAN © MD RAZIB @ 2:37 am
Tags: , , , , , , , , , , , , , , , , , , ,

অনেক কীছু দেরি হয়ে যায়!

তোমায় কিছু বলতে,

কিছু ভালবাসতে!

দেরি হয়ে যায়!

তোমায় গান শোনাতে,

দুঃখবোধ করতে,

শেষ কবিতা লিখতে!

দেরি হয়ে যায়!

কিছু বন্ধুর হাত ধরতে,

হারিয়ে যায় ওপারে,

দেরি হয়ে যায় মৃত্যুকে আপন ভাবতে!

RAN©mdrazib-12/2024

#late_somthing #viral #poem #poetry #love #human #die #friend

February 14, 2022

তোমার ফাল্গুন


এক কাপ চা-এর ভালবাসা

আর ফাল্গুনের চাঁদ

ঠান্ডা হাওয়ার চুপি চুপি কথা

ভাল থাকুক ফাল্গুনের নিস্তব্ধতা।

অসহ্য ভালবাসায় বিভোর প্রকৃতি,

লাল-হলুদের ছোঁয়া

মায়াবী আলোয় দেখলাম অরন্য

ছুঁয়ে দিলে তুমি।

© mdrazib-2022

November 1, 2021

বিশ্ব শহর দিবস


বিশ্ব শহর দিবস নাম দিয়েছেন কেউ,

শহর চলে নামান্তরে

বাড়ছে মানব ঢেউ।

সময় ঘড়ি কাটার মতো

কারো কাছে কেউ নেই,

দূরত্বতা বেড়েই চলে

সময় আছে ক‌ই!

লাল ইটের ঐ দালানটা আজ

উঠছে বেয়ে বেয়ে,

সান্নিধ্য আজ পায় না তারে

উঠছে সবাই সিঁড়ি বেয়ে;

জীবনটা ঐ কাঁচের দেয়াল

টপকাতে নেই ভয়ে।।

RAN©mdrazib-2021/11

June 23, 2021

একটি স্বপ্ন

Filed under: DIGONTTO~ — RAN © MD RAZIB @ 12:31 am
Tags: , , , , , , , , , ,

“এক অনবদ্য সৃষ্টি করা তার কাছে,

যিনি বানিয়েছে দুনিয়া,

এক প্রান্তে আমার নিঃশ্বাস ওপারে তারে দেখিয়া।

গালিব ভাবে পাবো দেখা তার,

হিমালয় পর্বতের চূড়ায় কী যাবো?

মদিনাওয়ালা চেয়ে সবদিক

আমি পেতে চাই তার ইশারা”

-RAN© mdrazib

উৎসর্গ – মির্জা গালিব

May 15, 2020

বৃষ্টি রাত্রি


“আমি থাকি সব রাতের প্রহরে….

তিন-প্রহরের এক নির্ঘুম প্রাণী..

জোনাক হয়ে জেগেছিলাম সারারাতি…

আমার আলোয় শুধু তোমায় দেখি..;

দেখি নিঃশ্বাসে ঠোটের কাছকাছি….

বৃষ্টিধারার মাতামাতি…আমি থাকি,

তোমার পাশে যেমন প্রদ্বীপ

জোনাকী..বৃষ্টিরাতি..।।”

*Written year-2012*

RAN © mdrazib-2020

April 14, 2019

জাগরণে বৈশাখীর প্রত্যাশা


নিশী কাব্য পেড়িয়ে এই চৈত্রের চলে যাওয়া…
চৈতালী মেঘের আনাগোনা শুরু
সাথে সাথে নেমে এলো ঝড়…
আপন আলোয় ফিরে আসে বৈশাখ তার চরণ ধরে..।।
ধূলো-বালীময় শহরটা ধুয়ে মুছে চকচকে করে যায়..
জঞ্জালের শহরে সস্থি নেমে আসে
এলো বলে বৈশাখ…

তবুও শহরটা সাদামাটা হয়ে থাকে..।।
আজ থেকে কেউ নোংরা করবেনা শহরটা,
মনে আশা বেঁধে রাখা পরিচ্ছন্ন শহর হবে;
যান্ত্রিক গাড়িগুলো নিয়ম মেনে চলবে,
অস্থিরতা পরাজিত হবে মানব সেবায়।।
সহস্র মুখ ও মুখোশের মেলা চলে বছর জুড়ে,
একদিন শূধু মুখোশের আড়াল থেকে বেরিয়েই কী প্রায়াশ্চিত্ব হয়?
নতুন বৈশাখ উদযাপনের মহড়ায়,
নতুন দিনের মিছিলে নুতনের সূচনায়
গর্বিত বাঙ্গালী করে মানুষ করে নাও,
তুমিতো আমারি বৈশাখ।।

RAN © 2019-mdrazib

১৪-এপ্রিল,২০১৯ ইং
১লা বৈশাখ,১৪২৬ বাংলা
৯ই শা’বান , ১৪৪০ হিজরী

=================

14-April-2019
1st Boishakh,1426 bengali,
9th Sha’ban, 1440 HJ

December 25, 2018

ঘুম শেষে


জলন্ত নিশির ঝরা পাতার প্রকাশনা

খেজুরের রসের সাথে থাকবো দুজন দুজনাতে!

ঐচ্ছিক ছুটির বিন‍্যাসে ফিরবো মোরা হৃদয়েতে।

ছলাৎ ছলাৎ বুকের উপর নদীর ছবি দেখি,

কুয়াশা ঢাকা মহানগরে ফাঁকা মাঠে সেকী !

সাদা আলোয় ভাসে রাতের নগরি,

মনের মানুষ খুঁজে বেড়ায় সাদা মনের পরী।

–পায়না খুঁজে সুখের নগরি আমার

কাঁদায় সে আর হাসায়;

ঘুম শেষে এই স্বপ্ন ভাঙ্গে একদিন হিম শীতল ভোরে,

পাশে খুকুমণি ঘুমায় মোর হাতে’পর মাথা দিয়ে।

RAN©mdrazib-18

25-Dec-2018

১০ই-পৌষ-১৪২৫ বাংলা

[বানান ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল]

December 22, 2018

একদিন রাতে

Filed under: DIGONTTO~ — RAN © MD RAZIB @ 1:07 am
Tags: , , , , , , , , ,

এমনি একদিন হিম শীতল রাতে তোমার উপস্থিতি

রং এর প্রাসাদ ছেড়ে অরন‍্যে ঘোরাঘুরি,

রাস্তার পাশের দোকানে গরম রঙ চা পান করে

হাতে জলন্ত সিগারেটের ধোঁয়ায় বয়সটা উড়ে গেছে!

আজো ভুলতে পারিনি প্রথম ছিলে না কি দ্বিতীয়,

এ জীবন ধন্য যদি না হতো তোমায় পেয়ে

সারা রাত জেগে সেই সব দিনগুলি।।

কোথায় আছিস?

জানি আমার মতো সংসারে তোর বসবাস,

হঠাৎ করে আর হয় না দেখা চোখের পাতায়

হবে কী আবার সেই রাতের মতোন দিনগুলি!

শুকনো ঠোঁটে আবারো হাসি দিয়ে

এই নিশির ঝরা রাতে,

তোর দড়জায় কড়া নেড়ে

বলবো “কীরে জেগে আছিস!!”

RAN©mdrazib-18

22-Dec-2018

৮ই-পৌস-১৪২৫ বাংলা

[বানান ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল]

December 3, 2016

ফিরে দেখা আবার


১৯৯৬- থেকে শুরু বন্ধু শব্দ

শুরু হয় পথ চলা

উচুঁ আর নিচু পাহাড় বেয়ে

১০টাকা পকেটে নিয়ে সারা দিন কাটে

এই শহরে

প্রয়োজন অপ্রয়োজন সব কিছু দুরে

মাঝে ২টা বছর দুরে থাকা

নতুন বন্ধুর আনাগোনা

কিছু হারায় কিছু থাকে

যেন জোয়ার ভাটা

বেচেঁ থাকার অন্তরাল জীবন চলে

খুব মনে পড়ে , তোদের মনে পড়ে

ছিল ১ যুগের পরিচয় এমন বন্ধু কেউ

চলে গেছে অনেকে না ফেরার দেশে

হয় না দেখা অনেক বছর

আছে নিজের আমিত্তের মাঝে

চলছে এভাবেই

আমার আমির মাঝে বন্ধু থেকে যায়

ব্যস্ত শহরের জন্জালে ঠাসা সময়কে হারায়

সম্পর্ক থেকে যায় যার যার মাঝে

ফিরে ফিরে আবার আসে।।

(উৎসর্গ সব বন্ধুদের প্রতি)

RAN © 2016-mdrazib

১৯-অগ্রহায়ণ-১৪২৩-বাংলা

২রা-রবিউল আউয়াল-১৪৩৮ হি:

August 29, 2016

শ্রাবণ’ বন্ধন


বিচ্ছিন্ন হয়ে যায় সামাজিক বন্ধন
আকাশে উঠে উতলা ক্রন্দন,
চারিপাশ ছিন্ন কয়লা পোড়ায় –নেই চন্দন॥
তব ঘ্রাণে নেই আর মায়াবী মানবতা
অধম নেই আর প্রাণের নিরবতায়।
অধরা শ্রাবণে বজ্রের হুংকার ধরনীতে লাগে
তব উর্বতায় আনন্দে ভাসে,
অলেখা হারায় শাওন প্রাতে অন্তরীনের কাছে॥

RAN © 2016-mdrazib

-মোঃ রাযিব

১৪ই ভাদ্র, ১৪২৩ বাংলা

29/08/2016 BC

Next Page »

Create a website or blog at WordPress.com

Design a site like this with WordPress.com
Get started