KOBITANGON~কবিতাঙ্গন-*~WELCOME To MY POEM of Gray~*

December 3, 2016

ফিরে দেখা আবার


১৯৯৬- থেকে শুরু বন্ধু শব্দ

শুরু হয় পথ চলা

উচুঁ আর নিচু পাহাড় বেয়ে

১০টাকা পকেটে নিয়ে সারা দিন কাটে

এই শহরে

প্রয়োজন অপ্রয়োজন সব কিছু দুরে

মাঝে ২টা বছর দুরে থাকা

নতুন বন্ধুর আনাগোনা

কিছু হারায় কিছু থাকে

যেন জোয়ার ভাটা

বেচেঁ থাকার অন্তরাল জীবন চলে

খুব মনে পড়ে , তোদের মনে পড়ে

ছিল ১ যুগের পরিচয় এমন বন্ধু কেউ

চলে গেছে অনেকে না ফেরার দেশে

হয় না দেখা অনেক বছর

আছে নিজের আমিত্তের মাঝে

চলছে এভাবেই

আমার আমির মাঝে বন্ধু থেকে যায়

ব্যস্ত শহরের জন্জালে ঠাসা সময়কে হারায়

সম্পর্ক থেকে যায় যার যার মাঝে

ফিরে ফিরে আবার আসে।।

(উৎসর্গ সব বন্ধুদের প্রতি)

RAN © 2016-mdrazib

১৯-অগ্রহায়ণ-১৪২৩-বাংলা

২রা-রবিউল আউয়াল-১৪৩৮ হি:

February 18, 2012

♥আবছায়া প্রিয়া♥


তুমি ঝড়ণা নও..
নও কোন রাতের তারা,
ফাগুন’ভালবাসায় কেন তব দিশেহারা..!!
আমি বলে উঠলাম-


“লাল টিপ কপালে উঠেছে ওই…
হেরীনু পত্রপল্লব ডাকছে ওই…
অধরা গগনে চাহি কেন তব দু’নয়ন…
করবে সে পলকে পলকে বন্দনা চরণ..।।”


এতো মায়াবী যে তাকে ছাড়া যায় না..
এতো দু:খ যে জীবনে দিয়ে বেড়ায় তাকে ঘৃণা করা যায় না..!!


“ভাল সব তোমার আড়ালে…শহর রাস্তায়…যান-যটের শহরে…
শহরের শেষ সীমানায় আজ তোমার বসবাস…”


তোমার চোখের আলোয় আমি হারাই আবার..
ঘৃণা করতে পারি না-ভালবাসতে পারি না…
কেমন যেন তুমি এক আবছায়া আয়না…।।

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

Written DATE-17-02-2012
৬ই ফাল্গুন, ১৪১৮ বাংলা
———————–
PB DATE- 18-02-2012

© All Rights Reserved
প্রকাশিত হয়েছে/Published on-
KOBITANGON~শূদ্ধতাঙ্গন
&
PROTHOM-ALO BLOG~শূদ্ধতাঙ্গন

Create a website or blog at WordPress.com

Design a site like this with WordPress.com
Get started