KOBITANGON~কবিতাঙ্গন-*~WELCOME To MY POEM of Gray~*

May 8, 2012

প্রতীক্ষার পূর্ণিমা’চাঁদ..♣



এখনি উঠবে চাঁদ..
বেলী ফুল তাই ফোঁটার অপেক্ষায়,
পোলাও পাতার গাছ আর একটুখানি বৃদ্ধির জন্য প্রহর গুনছে..;


মে ফুলগুলো এখনো আসেনি..
গন্ধরাজ আর গোলাপের ঝগড়া..কে প্রথম তোমায় বরণ করবে…!


পাতাবাহার নিজেকে সাঁজিয়ে প্রতীক্ষায়..
একা একা এই পূর্ণিমা তোমার..
ক্ষুধার্ত ছেলেটা একথালা নিয়ে বসে আছে…;


ওগো..!…পূর্ণিমা’চাঁদ…
আমাদের পৃথিবীতে তুমি এখনি আসো..|


মৌমাছীদের মধু আহরণ করবো..


তুমি এখনি আসো..!


আসো ছোট্ট বাবুর কপাল জুড়ে..
মা’য়ের গানে সুরে সুরে…॥


এসো কারো প্রিয়ার ঠোঁটে…প্রেমিকের চুম্বনে…;


আমার বাংলার আযানের আলোতে.,
বাংলাকে আলোকিত করো, জাতীকে দাও আলোর দীশা…॥

Written DATE-06-05-2012
mdrazib © 2012

February 9, 2012

♥বাংলাদেশ পজিটিভ♥


~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

আমার রক্তের নাম বাংলাদেশ পজিটিভ..
কারো রক্ত লাগবে কী..আমার রক্ত দিয়ে আমি নিজেকে স্বাধীন করি..
আমার রক্তের গন্ধে তোমরা এখন ঘুমাও রাত হলে…
ঘুমিয়ে থাকে জব্বার, বরকত, আর তোমরা…
আমার রক্তে গণতন্ত্র, বাকশক্তি মুক্তি পায়…
কেউ কী আছে…সে রক্তের স্বাদ নিতে..!
সে রক্ত তুষার ঝড়ে শক্ত হয় না কোনদিন..
টগবগে এক তরুন আমি, আমার রক্তে সবাই জানি..।।
আমার রক্তে জন্ম নেয় প্রেমিক-পেমিকা..
সৃষ্টিকর্তা আমায় বানায় একটি নাম দিয়ে “বাংলাদেশ”
আমি এখন চল্লিশ পেরিয়ে একচল্লিশে..
সবুজ সন্তানরা নির্বিঘ্নভাবে ভেসে বেড়ায় আমার সবুজ ছায়াঁর নিচে।।

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

Written DATE-09-02-2012
২৭শে মাঘ, ১৪১৮ বাংলা
———————–
PB DATE- 09-02-2012
২৭শে মাঘ, ১৪১৮ বাংলা

© All Rights Reserved-2012
প্রকাশিত হয়েছে/Published on-
KOBITANGON-শুদ্ধতাঙ্গন

Create a website or blog at WordPress.com

Design a site like this with WordPress.com
Get started