KOBITANGON~কবিতাঙ্গন-*~WELCOME To MY POEM of Gray~*

December 6, 2020

সবান্ধব বিজ্ঞপ্তি


একজন মানুষ চলে গেল,

আর সবাই বললো দেখা হবে প্রতি মাসে!

হায়, সেই সময় কোথায় হারাচ্ছে!

ভাব-বিনিময় শেষ পর্যন্ত হয়ে উঠে না,

প্রতিদিনের সূর্য ওঠার সময়টা শুধু পাল্টায়;

পাল্টায় না শুধু অতিতের বেহায়া সময়,

দেখো- সে দাঁড়িয়ে আছে!

অনুভূতি আর শিহরণ জাগায় না,

ব্যাস্ত সময় পার করে দিয়ে গোটা পৃথিবী ছেড়ে চলে যায় মহাকাশে!

কেউ সুস্থ কেউ অসুস্থ,

জীবনের জংশন থেকে সময় নষ্ট!
যে প্রথম, সেই প্রথম দিনের মতো তাঁকে নিয়ে যায় সেখানে আলোচনা করে?

হারানো বিজ্ঞপ্তি জারি করেছে যৌবনের জোয়ার ভাটার টান;

একদিন সব শুকনো আশির্বাদ পরে র‌ইলো তোমার- আমার জানলা খুলে।।

©mdrazib-2020

Create a website or blog at WordPress.com

Design a site like this with WordPress.com
Get started