KOBITANGON~কবিতাঙ্গন-*~WELCOME To MY POEM of Gray~*

November 30, 2025

The Chilled Moon Beneath the Sheuli (Part Two)-শিউলি তলায় শীতার্ত চাঁদ (দ্বিতীয় পর্ব)💠


Today the moon is excessively white, as if it were a weary piece of paper,
Upon which no colours of life remain anymore.

Dissolving into the winter mist, its existence is now a meager taper,
Like the tattered state of the people huddled on the city’s poor floor.
The night deepens, and the Sheulis fall, they hold no vanity or pride,

They know they must blend into this soil, their essence and their scent.
And in the moon’s light, one can see a worn-out family hidden inside,
Where the rice plate holds only emptiness, and debts for the day misspent.

They do not see the moon’s serenity, they only seek shelter and heat,
Huddling beneath a torn blanket, they roll up their once-arranged desires.
The moon knows this life’s drama holds no reprieve, no retreat,

There is only the raw, primal struggle for survival, that constantly tires.
Standing beneath the Sheuli, the moon is like a silent, far-seeing witness,
Watching how the hard-working people spend their whole long night.

The rubbish piled beside the open drain, and the dry, strained happiness,
Its dim light falls upon them, quietly, after the day’s last light.

This moon is not the moon of romance, nor of any ethereal dream,
It is the Moon of Accounts, which peers into the middle-class mirror each day.

It is that reality where necessity, not love, is the essential theme,
And the Sheulis fall, as if collapsing under the burden of that harsh truth’s sway.

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

আজ চাঁদ বড় বেশি সাদা, যেন সে এক ক্লান্ত কাগজের টুকরো,
যার উপর জীবনের কোনো রং আর অবশিষ্ট নেই।
শীতের কুয়াশায় মিশে গিয়ে তার অস্তিত্ব হয়েছে ফুকরো,
যেমন হয় শহরের ফুটপাতে জমে থাকা মানুষের জীর্ণ সেই।

রাত বাড়ে, আর শিউলিরা ঝরে, তাদের নেই কোনো অহংকার,
তারা জানে, এই মাটিতেই মিশে যেতে হবে তাদের গন্ধ-সার।
আর সেই চাঁদের আলোয় দেখা যায়, এক জরাজীর্ণ সংসার,
যেখানে ভাতের থালায় শুধু শূন্যতা আর আগামী দিনের ধার।

ওরা দেখে না চাঁদের স্নিগ্ধতা, ওরা শুধু খোঁজে উত্তাপের আশ্রয়,
ফাঁটা কম্বলের নিচে গুটিয়ে নেয় এককালের সাজানো স্বপ্ন।
চাঁদ জানে, তাদের এই জীবনের নাটকে নেই কোনো অবসর, নেই কোনো ভয়,
আছে শুধু টিকে থাকার এক আদিম লড়াই, যা সবসময় অপ্রিয় ও রুক্ষ্ণ।

শিউলি তলায় দাঁড়িয়ে চাঁদ, সে যেন এক দূরদর্শী নীরব সাক্ষী,
দেখছে কেমন করে খেটে-খাওয়া মানুষগুলো রাত পার করে।
খোলা নর্দমার পাশে জমে থাকা আবর্জনা, আর শুকনো মুখের হাসি,
সেগুলোর ওপর তার ম্লান আলো এসে পড়ে, নিঃশব্দে, দিনের পরে।

এই চাঁদ কোনো রোমান্সের চাঁদ নয়, নয় কোনো অলীক স্বপ্ন,
এ হলো হিসেবের চাঁদ, যা প্রতিদিন মধ্যবিত্তের আয়নায় উঁকি দেয়।

এ হলো সেই বাস্তবতা, যেখানে প্রেম নয়, প্রয়োজনই একমাত্র প্রাপ্য,
আর শিউলি ঝরে যায়, সেই কঠিন সত্যের ভারেই যেন ধুঁকি ধুঁকি রয়।

RAN© mdrazib-11/2025

The Chilled Moon Beneath the Sheuli(Part One)-শিউলি তলায় শীতার্ত চাঁদশিউলি তলায় শীতার্ত চাঁদ(প্রথম পর্ব)💠


The Blanket of Fog and the Middle Class Moon
In the first watch of winter, beneath the faint streetlamp glow,
The Sheuli tree’s base is a silent, grey canvas.
Even where the light fails to reach, the scent still breathes low—
The damp earth’s musty smell mingled with the fallen flower’s trespass.

Tonight, the midnight moon is severely chilled, and pallid,
As if it were a fragment, a mirror to these earthbound souls.
Lacking warmth, it is worn out by the market’s haggard ballad,
Yet it stands with a stubborn will, like a poet who controls.

The streets are filled with the smoke of fog, like a cheap, thin blanket,
Enveloping this settlement where dreams remain under lock and key.
Beyond the wall, the faint, choked sob of a sick child, yet,
And nearby, a penniless rickshaw puller counts the day’s misery.

They do not see the moon; for them, the moon is a luxury—
In their eyes, there is only the cost of tomorrow’s fuel and flour.
Still, the Sheuli flowers drop, forgetting their life’s stability,
Just as promises fall, unnoticed by society, in that bleak hour.

The winter moon knows this beauty is fleeting, so very fragile;
Beneath it sleeps so much unspoken pain, so much unreceived grace.
It does scatter light, true, but that light holds no warmth, no beguile,

Only a realistic despair that casts a shadow upon life’s space.
This moon is like the middle-class dream, which you try but fail to hold,
It stays out of reach, concealed in a veil of pervasive haze.

Standing beneath the Sheuli on a winter night, they are not brave or bold,
They only watch how the moon, like them, remains utterly alone, in its ways.

শিউলি তলায় শীতার্ত চাঁদ

কুয়াশার চাদর ও মধ্যবিত্তের চাঁদ
শীতের প্রথম প্রহরে, নিভু-নিভু রাস্তার আলোয়,
শিউলি তলাটা যেন এক নীরব, ধূসর ক্যানভাস।
আলোর রেখা যেখানে পৌঁছায় না, সেখানেও গন্ধের আঁচ—
ভিজে মাটির সোঁদা গন্ধে মিশে আছে ঝরে পড়া ফুলের নিঃশ্বাস।
মধ্যরাতের চাঁদটা আজ বড্ড শীতার্ত, বিবর্ণ,
যেন সেও এই মাটির মানুষেরই এক টুকরো প্রতিচ্ছবি।
উত্তাপহীন, মলিন; বাজারের দর কষাকষিতে জীর্ণ,
তবুও এক জেদ নিয়ে দাঁড়িয়ে আছে, যেমন দাঁড়ায় সংগ্রামী কবি।

রাস্তা জুড়ে কুয়াশার ধোঁয়া, যেন সস্তা কম্বলের মতন,
মুড়িয়ে রেখেছে এই জনপদকে, যেখানে স্বপ্নগুলো থাকে তালাবন্ধ।
দেয়ালের ওপারে শোনা যায় রুগ্ন শিশুর অস্ফুট ক্রন্দন,
আর পাশেই এক নিঃস্ব রিকশাচালক গুনছে দিনের দুঃখের অঙ্ক।

চাঁদ দেখে না তারা, চাঁদ তাদের কাছে বিলাসিতা—
তাদের চোখে শুধু আগামী দিনের জ্বালানি আর আটার হিসেব।
তবু শিউলিরা ঝরে পড়ে, ভুলে যায় তাদের জীবনের স্থিতাবস্থা,
যেমন ঝরে পড়ে প্রতিশ্রুতি, সমাজের অগোচরে, নিঃশব্দে।

শীতের চাঁদ জানে, এই সৌন্দর্য ক্ষণস্থায়ী, বড় ঠুনকো;
এর নিচে ঘুমিয়ে আছে কত অব্যক্ত ব্যথা, কত না পাওয়া।
আলো ছড়ায় ঠিকই, কিন্তু সেই আলোয় নেই কোনো উষ্ণতা, নেই কোনো চুম্বক,
আছে শুধু এক বাস্তবতার নিরাশা, যা জীবনকে করে দেয় ছাওয়া।

এই চাঁদ যেন সেই মধ্যবিত্তের স্বপ্ন, যা ছুঁয়েও ছোঁয়া যায় না,
থাকে হাতের নাগালের বাইরে, কুয়াশার আবরণে ঢাকা।

শীতের রাতে শিউলি তলায় দাঁড়িয়ে, তারা তাই কোনো গান গায় না,
শুধু দেখে যায়, কেমন করে চাঁদটাও তাদের মতোই একা।

RAN© mdrazib-11/2025

Create a website or blog at WordPress.com

Design a site like this with WordPress.com
Get started