KOBITANGON~কবিতাঙ্গন-*~WELCOME To MY POEM of Gray~*

June 16, 2025

Motherland, My Mother: War and Resistance


My motherland, an expanse of green,
Gentle soil, flowing within my heart.
Its verdant touch soothes my soul,
My mother, it’s you I find.

Paddy stalks sway in the gentle breeze,
The river’s murmur brings peace to mind.
In the fields of crops, I see dreams woven,
In your embrace, Mother, is my life.
But Mother, when the blow struck,
The sound of enemy boots, a ruthless night.

When the knife pierced your peaceful chest,
Brave children rose in revolt.
Paths drenched in blood, rows of martyrs,
Bengalis rushed, fueled by the desire for freedom.

Hundreds of lives fought, weapons in hand,
Your honor, Mother, kept untarnished.
The memory of that war still brings tears,
Yet, my chest swells with pride.

The history of your sacrifice, that heroic tale,
Etched in the heart of every Bengali.

In joy and sorrow, you give me shelter,
In your light, Mother, I find my way.
This beloved land, draped in green,
My mother, you are my Motherland.

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

জন্মভূমি মা: যুদ্ধ ও প্রতিরোধ

আমার জন্মভূমি, সবুজের সমারোহ,
স্নিগ্ধ মাটি, হৃদয়ে বও।
শ্যামল ছোঁয়াতে প্রাণ জুড়িয়ে যায়,
জননী আমার, তোমায় খুঁজে পাই।

ধানের শিষেরা দোলে ফুরফুরে বায়,
নদীর কলতান মনে শান্তি আনে।
ফসলের ক্ষেতে দেখি স্বপ্ন বুনন,
তোমার আঁচলে মা, আমার জীবন।

বটের ছায়ায় গল্প বুনেছি কত,
শিশুদের হাসি সেখানে অনবরত।
পাখির কুজন, ভোরের আলোয় জাগা,
তোমার বুকেই তো আমার ভালোবাসা।

তবে মাগো, যখন হানল আঘাত,
শত্রুর বুটের শব্দ, নির্মম সে রাত।
তোমার শান্ত বুকে যখন চলল ছুরি,
বীর সন্তানেরা উঠল বিদ্রোহে গড়ি।

রক্তে ভেজা পথ, শহীদের সারি,
মুক্তির নেশায় ছুটেছে বাঙালি।
অস্ত্র হাতে লড়েছে শত শত প্রাণ,
তোমার সম্মান মা, রেখেছে অম্লান।
সেই যুদ্ধের স্মৃতি আজও কাঁদায়,
তবুও গর্বে বুক ভরে যায়।

তোমার ত্যাগের ইতিহাস, সেই বীরগাথা,
প্রতি বাঙালির মনে গাঁথা।

দুঃখ-সুখে তুমিই তো দাও ঠাঁই,
তোমার আলোয় মা, পথ খুঁজে পাই।
সবুজে মোড়ানো এই প্রিয় ভূমি,
আমার জননী, আমার মা তুমি।

©mdrazib-06/2025

Create a website or blog at WordPress.com

Design a site like this with WordPress.com
Get started