KOBITANGON~কবিতাঙ্গন-*~WELCOME To MY POEM of Gray~*

July 12, 2014

আমার রক্তে আঁকা প্যালেস্টাইন


“মাত্র জন্ম হবে আমার…আর ক’টা দিন সবুর করো মা’
তোমার সন্তান দেখবে নতুন প্যালেস্টাইন..;
খুব ব্যথা দিচ্ছি মা’ তোমায়…ক্ষমা কর আমায়..।”

অপেক্ষায় দিন কাটে মা’র-
বেঁচে থাকার অধিকারে পথ হারায়..
আলো আসতে সময় নেয় না….তব সে আলোর প্রতিক্ষায়…;
নতুন দিনের আলো…নতুন স্বপ্ন মাখা মা’য়ের মুখ..।

সবই ঠিক ছিলো…বুলেটের গতিটা থামানো গেল না..
মা’ আহত হলেন..স্বপ্ন ভেঙ্গে যায়নি…’
ঈশ্বরের ইশারায় বেঁচে গেলেন মা’…।।

কিন্তু….মা’কে ডাকার সেই শিশু চলে গেল..’
বুকের চারপাশ জোড়া শালিকের হাহাকার পড়ে গেল..।
রক্তে মাখা প্যালেস্টাইন আজ কাঁদে..;
সেদিনও কেঁদে ছিল….।

সবাই কী ঘুমিয়ে আছে মা’..?
বিশ্ব নাগরিক-রা কিভাবে ঘুমায় তোমায় একা ফেলে..?
তারা কী স্বাধীন প্যালেস্টাইন চায় না..?
কেন তব আজ তোমার বুকে রক্ত..?

আমার প্রিয়া কোনদিন আর বলবে না…কেন কবিতা লিখেছিলে তুমি..!!
কেউ বলবে না- গানের স্বরলিপি কী করে লিখতে হয়..?
ও’গো মা’ ওরা আজ’ও স্বাধীনতা কী বোঝেনা…
গণজাগরণ নেই..স্বার্থের জাগরণ চারপাশে…স্ফুলীঙ্গ খেলা করে..।

“আমাকে ঘুমাতে দাও মা…আমি এই স্বার্থচরিত সমাজ থেকে
দুরেই ভাল আছি…বিশ্ব অকর্মাদের থেকে অনেক দুরেই ভাল আছি..।।”

RAN © 2014-mdrazib

১২-০৭-২০১৪ ইং

12-JULY-2014

13 RAMADAN-1435 Hj.

May 8, 2012

মূর্ছণায় রবী ঠাকুর..♣



♣”ভালবাস-বো তোমায় রবী ঠাকুরের গানে গানে..
ক্ষেপাবো তোমায় রবী ঠাকুরের সুরে সুরে..
অনলে পোড়াবো না তোমায়…।


যেওনা তব এ-নিশীথ চন্দ্রীমা রাতে..
এনে দেবো তোমায় বাঁশীর মূর্ছণায় রবী ঠাকুরকে..।।”♣

Written DATE-08-05-2012
২৫শে বৈশাখ, ১৪১৯ বঙ্গাব্দ

© mdrazib-2012

December 19, 2011

♦নতুন বিজয় শেষে♦


(১)
অনেক খেয়েছি মা…
তোমায় কী দিয়েছি মা…?
স্বাধীন দেশে থাকবো তাই পেয়েছি মা তোমায়…
দিইনি রক্ত নিজের…তারপর’ও তুমি দিয়েছো ঠাই মোরে..
আমায় ক্ষমা কর মা…যাচ্ছি ছেড়ে তোমায়..।
বিজয় গাঁথা দেখা হলো না আর..তোমার কোলে শুয়ে..।।
(২)
ওই দেখো মা তোমার লাল-সবুজ উড়ে…লাল শাড়ী উড়ে.আমার বোন কোথায় মা..!!!!
মা…ও’মা..মা তুমি কোথায় মা….!!
মা’গো….আমার বোন তার লাল শাড়ী-টা পড়া হলো না আর..!
আজ বিজয়ের দিন…আমার বোন-টা হারিয়ে গেছে মা ।
কোথায় মা…আমি যে ফিরে এলাম স্বাধীন বাঙলা-তে…
আমার বোন-টা কোথায় মা…মা…আ..আ..আ….!!

(৩)
আলোকসজ্জা তোমার মনে..
লাল রক্ত আমার মনে…
সেই দেশ আমার মত বিবাগী…
আছে আরো ভালবাসা অন্তরে-প্রান্তরে..
রাস্তা ধারে তারাবাতী…আরো উড়ে ফানুস…
লীলাথেলায় মেতে উঠে আমার স্বদেশ..বিজয়ের ঐশ্বর্যে..।।

Written DATE-16-12-2011
২র পৌষ, ১৪১৮ বাংলা
20th Muharram, 1433 Hj
———————–
PB DATE- 19-12-2011
৫ই পৌষ, ১৪১৮ বাংলা
23rd Muharraham, 1433 Hj
© All Rights Reserved

প্রকাশিত হয়েছে/Published on-
RAZIB-AKASH-er KOBITANGON~”শূদ্ধতাঙ্গন”

Create a website or blog at WordPress.com

Design a site like this with WordPress.com
Get started