I know, each age is a brand new start,
Life still calls, from beyond the window, deep in my heart.
May 31, 2025
May 23, 2014
নতুন তুমি
জানি না তোমার নাম কী ছিল..
নব সভ্যতা শেখায় বাণী..
এসএলআর বলে নতুন কথা–; তোমাদের কথা..
নতুন ভাষা…নতুন পরিবর্তন..নতুন বাতাসের অনুভূতি..।
নতুন আলো দেখে তোমায় নতুন করে..।।
22-May-2014
০৮-জৈষ্ঠ্য-১৪২১ বাংলা
© 2014-mdrazib
[বানান ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল]
# Always ask for my permission before using any of my wordpress’s or other blog’s poem.
April 10, 2014
নতুন সুগন্ধে
সমস্ত বাংলার নতুন দিগন্তের সমঝোতায়
নতুন মিলন মেলায়;
শেষ বর্ষের আপোশহীণ লড়াই শেষে-
মনের সাথে দেহের; লাল-বেনারসি বাংলার অহংকার হয়ে
রৌদ্রকরজ্বল আলোয় নবীন-প্রবীণ অবয়বে,
ঝিরিঝিরি বাতাসের শব্দের পদধ্বণিতে আবার পথ হবে রঙীণ।
নতুন রীতি আসবে পুরনো ধরায়;
তোমার লাল টিপ, নতুন খোঁপায় উঠবে বেলী ফুলের গোছা,
রাঙানো লাল সিঁদূর বলবে কথা এ বাংলায়।
ঘুমন্ত নয়ন জেগে উঠবে আজ নতুন স্বপ্নে
নতুন করে নতুন দিনে নামাজ আদায় শেষে –
রঙা-পাঞ্জাবী উঠবে হেঁসে…নতুন হাসি…মাটির শরীর উঠবে সোনা হয়ে;
তুমি অনূভব কর -এ বৈশাখ,
এসো আমার বঙ্গভূমিতে…. আমার কৃষ্টি-আচরণবিধি ধরা দিবে
তোমার নতুন কোলজুড়ে।।
নতুন কিছু হবে এবার পুরনো শহরে;
মঙ্গল-প্রদ্বীপ হাতে দাঁড়িয়ে আছে তোমার বঙ্গমাতা-
দাও এবার নতুনের আলো
অর্বাচীন শহর ভিঁজে যাক শেষ চৈত্রে
তোমার স্পর্শে – ভেঁজা মাটিতে আসুক নতুন সুগন্ধ বৈশাখে ।।
*****~~~~~*****~~~~~*****~~~~~*****
© 2014-mdrazib
১০-০৪-২০১৪ ইং
২৭ চৈত্র ১৪২০ বাংলা
10-APR-2014
[বানান ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল]
# Always ask for my permission before using any of my wordpress’s or other blog’s poe