
The life we live is like the Day Lily’s bloom,
It flowers in a flash, and fades away too soon.
This world is but a stage of light and shifting shade,
With every passing moment, its destiny is made.
The light of birth, that single nascent shoot,
A verdant leaf, drenched in the dew of hope.
We weave our dreams, a future’s sweet pursuit,
Believing this short story will never close its scope.
The fierce high noon of youth, the flower fully grown,
Flashing with colours, frenzy all around;
That power, that pride, are but a false mirage shown,
Vain play where arrogance and ego can be found.
With Time’s relentless stride, the petals start to fall,
The melancholy of autumn descends with urgent pace.
The mirror shows a face once known, but strange to all,
We leave behind only faint marks of noble deeds and grace.
The crown of triumph or the stain of bitter failure,
Neither can claim an everlasting stay.
When day is done, the ledger balances its stature,
In darkness, all the sound and clamour fade away.
Why then this greed, this ceaseless strife and cry,
For such a transient sparkle, a breath so briefly drawn?
To know the beauty and the truth that will not die,
That is the true essence of life’s eternal dawn.
We know our fate is mirrored in the flower’s plight,
To bloom and then to wither—Nature’s own command.
So let us burn brightly in this passing light,
And build a worthy future in this barren land.
ক্ষণিকের দুপুরমণি: জীবন ও কর্মের পথ
দুপুরমনি ফুলের মত এই জীবন,
ক্ষণিকেই ফুটে, ক্ষণিকের ঝরে।
আলো-ছায়ার খেলা এ ধরাতল,
প্রতি পলকে কেবল ফুরিয়ে চলে।
জন্মের সে আলো, সে তো এক অঙ্কুর,
আশার শিশির ভেজা সবুজ পাতা;
স্বপ্ন বোনা হয়, ভবিষ্যতের সুর,
ভাবি, বুঝি শেষ হবে না এ গাঁথা।
যৌবনের প্রখর দুপুর, যেন ফুল ফোটা,
রঙে ঝলমল, উন্মাদনা চারিধার।
সে তেজ, সে দম্ভ, সে কেবলি মরিচিকা,
অসার খেলায় মেতে থাকে অহংকার।
কালের প্রহরে ঝরে যায় পাপড়ি,
হেমন্তের বিষাদ নামে দ্রুত গতিতে।
আয়নাতে দেখি চেনা মুখ অচেনা,
রেখে যাই শুধু কর্মের ক্ষীণ নিশানা।
সফলতার মুকুট বা ব্যর্থতার কালি,
কোনোটাই চিরস্থায়ী হয় না র’ব।
দিনের শেষে সব হিসেব একাকার,
অন্ধকারে মিশে যায় সব কোলাহল।
এই যে ক্ষণিক বিভা, অল্প আয়ু নিয়ে,
কেন তবে এত লোভ, এত হানাহানি?
যা কিছু সুন্দর, যা কিছু সত্য ছিল,
তাঁকে চিনে নেওয়াতেই জীবনের আসল বাণী।
ফুলের মতোই আমাদের নিয়তি জানি,
ফোটা আর ঝরা – এ তো প্রকৃতির দান।
অতএব, এইটুকু আলোতেই জ্বলে উঠি,
গড়ে তুলি জীবনের মহৎ কোনো স্থান।
RAN© mdrazib-12/2025