KOBITANGON~কবিতাঙ্গন-*~WELCOME To MY POEM of Gray~*

July 23, 2025

One Kiss -একটি চুম্বন


Such a kiss, humanity has never exchanged again in history.
A kiss of great affection. A kiss of great sorrow.
A kiss, unlike any other,
In human history, forever.
Filled with deep affection, a profound embrace,
Shadowed by great sorrow, a mournful grace.

It was painted in a silent tongue,
Where love and pain intricately strung.
A strange blend of tears and smiles,
Forever memorable through time’s aisles.

In that kiss, no desire’s trace,
Just two souls in a close embrace.
Two hearts, bowed by sorrow’s plight,

Found solace in affection’s light.
This wasn’t just a touch of lips, but the heart’s own say,
Deep empathy veiled in pain, come what may.
As if all unspoken words, all unexpressed grief,
Found completeness in that single, brief kiss.

A silent signature on history’s page,
A lament, an eternal, timeless stage.
Such affection, such a union of sorrow,
Will it ever happen again on earth, tomorrow?

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

এক চুমু, যা হয়নি আর কোনোদিন,
মানবতার ইতিহাসে, অমলিন।
বড়ো মমতা মাখা, গভীর সে টান,
বড়ো দুঃখের ছায়া, হৃদয়ের গান।
আঁকা হয়েছিল সে এক নীরব ভাষায়,
যেখানে প্রেম আর ব্যথা একাকার মিশে যায়।

অশ্রু আর হাসির এক অদ্ভুত মেলবন্ধন,
কালের গভীরে যা চিরস্মরণীয় এখন।

সে চুমুতে ছিল না কোনো চাওয়ার রেশ,
শুধু ছিল দুটি আত্মার এক নিবিড় সমাবেশ।
দুঃখের ভারে নুয়ে পড়া দুটি মন,
মমতার পরশে খুঁজেছিল সান্ত্বনা তখন।
এ শুধু ওষ্ঠের ছোঁয়া নয়, ছিল তা হৃদয়ের কথা,
বেদনার আড়ালে ঢাকা গভীর একার্দ্রতা।
যেন সব না বলা কথা, সব অব্যক্ত ব্যাথা,
সেই এক চুমুতেই পেয়েছিল পূর্ণতা।

ইতিহাসের পাতায় এক নীরব স্বাক্ষর,
এক শোকগাথা, এক চিরন্তন অমর।
এমন মমতা, এমন দুঃখের মিলন,
আর কি কভু হবে ধরায় এমন অন্বেষণ?

©mdrazib-07/2025

July 2, 2025

Reincarnation~জন্মান্তর


Who am I, whence do I come, where do I go?
In one life, so many memories, so much to want and to know.
The body changes, the soul remains imperishable,
Returning again and again in the cycle of rebirth, unperishable.

This life is like a small school,
Learning all knowledge, all the mind’s cruel.
Sowing the seeds of karma’s fruit, and old samskaras,
The next birth is shaped by this moment, without any errors.

Sometimes a king, sometimes a subject, sometimes poor,
Sometimes a bird, sometimes grass, sometimes fish, on the shore.
A play of forms, a magical net of time,
Consciousness remains eternal, forever in its prime.
Yet memory doesn’t awaken, it remains unseen,
Only a feeling, an invisible lien.

What pull makes this life return, again and again,
In hope of liberation, breaking all chains.
Reincarnation is merely a flow of change,
The soul, a traveler on the path to salvation, within its range.

One day all bonds will be severed,

Everything will merge into the Supreme Soul, forever.

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

আমি, কোথা হতে আসা, কোথা যাওয়া?
এক জন্মে কত স্মৃতি, কত চাওয়া-পাওয়া।
দেহ বদলায়, আত্মা রয় অবিনাশী,
জন্মান্তরচক্রে ফেরে বারে বারে আসি।

এই জীবন যেন এক ক্ষুদ্র‌‌ পাঠশালা,
শিখি যত জ্ঞান, যত মনের জ্বালা।
কর্মের ফল, সংস্কারের বীজ বুনে,
পরের জনম গড়ে তোলে এই ক্ষণে।

কখনো রাজা, কখনো প্রজা, কখনো দীন,
কখনো পাখি, কখনো তৃণ, কখনো মীন।
রূপের খেলা, সময়ের এক মায়াজাল,
চেতনা রয় অক্ষয়, নিত্য চিরকাল।
স্মৃতি তবু জাগে না, থাকে বিলীন,
শুধু অনুভব, এক অদৃশ্য ঋণ।

কোন সে টানে ফেরে এ প্রাণ, বারে বার,
মুক্তির আশায়, ছিন্ন করি সংস্কার।
জন্মান্তর শুধু এক পরিবর্তনের ধারা,
মোক্ষপথের যাত্রী, আত্মা দিশাহারা।
একদিন হবে সব বন্ধন ছিন্ন,
পরমাত্মায় হবে সকল লীন।


RAN©mdrazib-07/2025

//dozepokinganthem.com/46/f0/79/46f07953d516aa3f3f833b31a755f57f.js

June 20, 2025

Horizon of Blue Waters~নীলজল দিগন্ত


#SONG

(Verse 1)
In the horizon of blue waters, my eyes get lost,
So many memories float, making my heart cry.
Far away, where the clouds merge,
Images of lost days return again and again.
The shoreline cries, waves break on the shore,
Does love still survive, slowly and softly?

(Verse 2)
The blue of the sky, the mirror of the water,
Your shadow seems to never leave.
When evening descends with a crimson glow,
My lonely heart yearns only for you.
A sleepless bird in the silver moonlit night,
Still searches for your eyes.

(Verse 3)
That sailboat drifts in the distance,
As if it too has so much to say.
Its journey begins on an unknown path,
My life too has become like a desert.
All dreams are lost today,
Without you, life feels empty.

(Verse 4)
In the wind, I hear your whispers,
Every particle seems to carry your words.
In the roar of the ocean, I hear your call,
Come back, erase this curse.
The lost melody in the horizon of blue waters,
Will you return, will the cruelty break?

(Verse 5)
One day perhaps everything will be calm,
I will fade away, and you too will be eternal.
Yet this memory will remain forever,
My thought in the horizon of blue waters.
Love is immortal, my heart knows,
This life is spent in the hope of getting you back.

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

#গান#

(প্রথম অন্তরা)

নীলজল দিগন্তে চোখ যে হারায়,

কত স্মৃতি ভাসে, মন যে কাঁদায়।

ওই দূরে, যেখানে মেঘেরা মেশে,

হারানো দিনের ছবি বারে বারে আসে।

বেলাভূমি কাঁদে, ঢেউ ভাঙে তীরে,

ভালোবাসা কি আজও বাঁচে ধীরে ধীরে?

(দ্বিতীয় অন্তরা)

আকাশের নীলিমা, জলের আয়না,

তোমারি ছায়া যেন আজও যায় না।

সন্ধ্যা নামে যখন রক্তিম আভায়,

একাকী মন আমার তোমাকেই চায়।

রূপালি চাঁদে ভরা রাত জাগা পাখি,

তবুও খুঁজে ফেরে তোমারি আঁখি।

(তৃতীয় অন্তরা)

দূরে ওই পালতোলা নৌকাটি ভাসে,

যেন কত কথা সেও বলতে আসে।

অজানা পথে তার যাত্রা যে শুরু,

আমারও জীবনে এলো কেমন মরুর।

স্বপ্নগুলো সব আজো দিশেহারা,

তুমি বিনে জীবন যেন শূন্যপারা।

(চতুর্থ অন্তরা)

বাতাসে শুনি তোমারি ফিসফিসানি,

প্রতিটি কণা যেন তোমারই বাণী।

সাগর গর্জনে শুনি তোমারই ডাক,

ফিরে এসো, মুছে দাও এই অভিশাপ।

নীলজল দিগন্তে হারানো যে সুর,

ফিরে আসবে কি তুমি, ভাঙবে কি ক্রুর?

(শেষ অন্তরা)

একদিন হয়তো সব হবে শান্ত,

মিলিয়ে যাবো আমি, তুমিও অনন্ত।

তবু এই স্মৃতিটুকু রবে চিরকাল,

নীলজল দিগন্তে আমার এ খেয়াল।

ভালোবাসা অমর, সে তো জানে মন,

ফিরে পাওয়ার আশায় এই জীবন।

© mdrazib-06/2025

প্রকাশিত হয়েছে/Published on-
KOBITANGON~”শূদ্ধতাঙ্গন”-E-Blog

June 5, 2025

Lonely Father-একা বাবা


With mother lost, his world stood still,
My father, alone in his room, with no one there still.
The phone rings, keeps ringing, but when do I have the time?
I’m so busy, on the chariot of time, I constantly climb.

I can’t tell you, Father, how much I love you,
All that inner affection, within my heart, it just grew.
That discipline is no more, no more that gaze eye to eye,
I’ve grown up now, so everything feels empty and dry.

I want to walk hand in hand, bury my face in your chest,
I want to hear those childhood stories, truly put to the test.
Your hair has turned white, wrinkles adorn your face,
Yet why this neglect, is there no more work to embrace?

Give back those days, that laughter, that song,
Where you were my everything, where I truly belonged.
Give me time, God, give him time,
So I can tell you, Father, I love you, so sublime.

In your lonely room, only memories cry within my soul,
Come back, Father, come back, make me whole.

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

হারিয়ে মা, পৃথিবীটা থমকে গেছে যার,
একলা ঘরে বাবা আমার, সঙ্গী নেই আর।
ফোন বাজে, রিং বেজে চলে, ধরার সময় কই?
ব্যস্ত আমি, সময়ের রথে ছুটে চলেছি সই।

বলতে পারি না বাবা, কত ভালোবাসি তোমায়,
ভেতরের সে আদরগুলো জমে আছে হৃদয়।
সেই শাসন আর নেই, নেই সেই চোখে চোখ রাখা,
বড় হয়ে গেছি তাই, সব যেন হয়েছে ফাঁকা।

হাতে হাত রেখে হাঁটতে চাই, বুকের মাঝে মুখ গুঁজে,
সেই ছোটবেলার গল্পগুলো শুনতে চাই মন বুঝে।
চুলগুলো সাদা হয়েছে, মুখে পড়েছে ভাঁজ,
তবুও কেন অবহেলা, আজ আর নেই কাজ?

ফিরিয়ে দাও সে দিনগুলো, সে হাসি, সে গান,
যেখানে ছিলে তুমি আমার, সর্বস্ব প্রধান।
সময় দাও ঈশ্বর, সময় দাও তাকে,
যাতে বলতে পারি বাবা, ভালোবাসি তোমাকে।

একলা ঘরে তোমার স্মৃতি, কাঁদে শুধু মন,
ফিরে এসো বাবা, ফিরে এসো বারবার।

©mdrazib-06/2025

May 31, 2025

Through the Window of Age


One day, looking through the window, I see,
How much I’ve aged, it seems to me.
Like a dusty mirror, my face now appears,
An unfamiliar past, marked by years.
Deep lines etched around my eyes,
Silver threads where dark hair lies.

Lost in memories, I can’t retrieve,
That vibrant, restless youth, I grieve.
Outside, flowers bloom, birds still sing,
Inside me, only silent echoes ring.
Walking through life’s long, winding lane,
I’m a weary traveler, battling the pain.

Time seems to race, at its own steady pace,
I merely watch it from this quiet place.
Through the window’s pane, I clearly see,
Everything’s changed, including me.

Yet, when I stand by this window pane,
Old memories flood back again.
A wave of nostalgia washes over my heart,
Wiping away sorrow, tearing it apart.

Facing Reality
But can one live solely on memory’s hold?
Beyond the window, a new world unfolds.
Where a new sun rises, new dreams take flight,
My old days remain, bathed in past light.
The familiar faces from next door,
Are not seen as often as before.

In the rush of work, the demands of the day,
Warm connections have drifted away.
People carrying bags, walking through the street,
Their eyes reveal a new competitive beat.
Where I once ran freely, full of cheer,
Now fast-moving vehicles fill the atmosphere.

Flipping through the calendar’s worn-out pages,
I see how many years have passed, through stages.
When did little me grow up, I can’t quite say,
And age has become just experience, day by day.

Still, standing by this window, I softly smile,
Because life doesn’t stop, not for a while.
Clinging to the old won’t let you see,
The new possibilities waiting for me.
Perhaps I’m not as vibrant as before,
But my experience is my strength, and nothing less.

I know, each age is a brand new start,
Life still calls, from beyond the window, deep in my heart.

© mdrazib-05/2025

May 22, 2025

Your Rain-Kissed Eyes-তোমার বৃষ্টি ভেজা চোখ


Your Rain-Kissed Eyes
In the deep stillness of night,
When darkness thickly descends,
Your memory peeks out,
In those rain-kissed eyes.

Are water droplets on the leaves,
Or are these your own tears?
In every drop, a sorrow written,
Comfort too, descends into my eyes.
Wind slips through the window,
Bringing your sigh with it.

The night sky silently wipes away,
But what about the tears gathered in your eyes?
With wet eyes, you gaze,
As if holding a hidden truth.
My heart too, is drenched today,
In the silent presence of your memory.

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~
তোমার বৃষ্টি ভেজা চোখ

তোমার বৃষ্টি ভেজা চোখ
গভীর রাতের নিস্তব্ধতা,
যখন নামে আঁধার ঘন।
তোমার স্মৃতি উঁকি দেয়,
বৃষ্টি ভেজা ওই চোখে।

জলকণা জমেছে পাতায়,
নাকি এ তোমারই কান্না?
প্রতি ফোঁটায় লেখা এক ব্যথা,
আমার চোখেও নেমে আসে সান্ত্বনা।
জানালা গলে আসে বাতাস,
বয়ে আনে তোমার দীর্ঘশ্বাস।

নিঃশব্দে মোছে রাতের আকাশ,
কিন্তু তোমার চোখে জমে থাকা জল কী আর মোছে?
ভেজা চোখে তুমি তাকিয়ে,
যেন কোনো লুকানো কথা।
আমার মনও আজ ভিজছে,
তোমার স্মৃতির এই নীরবতায়।

©mdrazib-05/2025

Published on-
KOBITANGON~”শূদ্ধতাঙ্গন”-E-Blog

May 20, 2025

Your Mirror~তোমার আয়না


When darkness gathers in your mind,
I will show you the light at that moment.
Holding every line of your face,
I will say, how beautiful you are within.

When waves of sorrow strike,
I will remain beside you silently.
When tears fall from your eyes,
In my mirror, you will see, you are not alone in this world.

When you stand at the peak of success,
I will silently watch your smiling face.
Remember, however winding the path may be,
I will always cover you with your inner light.

If you ever lose your way by mistake,
My mirror will still show you the right direction.
I am your reflection, I know everything,
Your strength and weakness, my feeling will be constant.

So never think you are alone,
I am your mirror, an eternal companion.
The beauty within you will remain forever untarnished,
In my mirror, you will see that vast truth.

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

যখন আঁধার ঘনিয়ে আসে মনে,

আলো দেখাবো আমি সেই ক্ষণে।

তোমার মুখের প্রতিটি রেখা ধরে,

বলবো, তুমি কত সুন্দর অন্তরে।।

কষ্টের ঢেউ যখন আঘাত হানে,
আমি তোমার পাশে রবো আনমনে।
তোমার চোখের জল যখন ঝরে,
আমার আয়নায় দেখবে, তুমি একা নও ভুবনে।।

সাফল্যের শিখরে যখন তুমি রবে,
আমি তোমার সেই হাসিমুখ দেখবো নীরবে।
মনে রেখো, পথ যতই হোক না আঁকাবাঁকা,
তোমার ভেতরের আলোয় আমি সর্বদা দেবো ঢাকা।।
ভুল করে যদি পথ হারাও কভু,
আমার আয়না দেখাবে সঠিক দিক তবু।

আমি তো তোমারই প্রতিচ্ছবি, জানি সব,
তোমার শক্তি আর দুর্বলতা, অনুভব অবিরাম রবে।।
তাই ভেবো না কখনো একা তুমি,
আমি তোমার আয়না, সাথী নিরবধি।
তোমার ভেতরের সৌন্দর্য অমলিন রবে চিরকাল,
আমার আয়নায় দেখবে সেই সত্য বিশাল।।

©mdrazib-05/2025

Published on-
KOBITANGON~”শূদ্ধতাঙ্গন”-E-Blog

May 17, 2025

Lonely with the Rain 🌧️


The downpour whispers secrets to the night,
And I stand here, bathed in its lonely light.

No roof above, no wall to break the fall,
Just open space, embracing one and all.
The city hums, a distant, muffled drone,
But here, the rain and I are all alone.
Each drop a cool caress upon my face,
A silent tear in this deserted space.
The wind it stirs, a chill against my skin,
A stark reminder of what lies within.

This vast expanse, reflecting skies so deep,
Mirrors the solitude my spirit keeps.
The ground beneath, a dark and glistening sheet,
Reflects the streetlights, where the raindrops meet.

And in that shimmer, fleeting and unclear,
A fragile image of my presence here.
There’s a strange comfort in this watery hold,
A sense of being utterly untold.

The world fades out, beyond this liquid veil,
Leaving just the rain, and a story it can’t tell.

So let it wash, this cleansing, silver tide,
The weight of moments I can no longer hide.
Alone I stand, beneath the weeping sky,
Where rain and solitude together lie.

©mdrazib-05/2025

May 15, 2025

Dreams Untold-Full Moon (অজানা স্বপ্ন- পূর্ণ চাঁদ)


Silver whispers touch the sky,

A lantern hung in velvet high.

Softly weaving dreams untold,

A tale of light, serene and bold.

It hums above the sleeping sea,

Guiding waves in harmony.

Lonely wanderers stop to stare,

Their hearts entranced by moonlit air.

Tonight it shines,

it speaks,

it sings,

A quiet tune with golden strings.

We stand beneath its glowing art,

The full moon’s magic in our heart.

-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

রূপালী ফিসফিসে আকাশকে ছোঁয়,

একটি বাতি বেড়ার মধ্যে ঝুলছে উচ্চে।

নরমভাবে অজানা স্বপ্নগুলো বুনছে,

একটি আলোর গল্প, শান্ত ও আত্মবিশ্বাসী।

এটি ঘুমন্ত সমুদ্রের উপরে গুনগুন করছে,

লহর-গুলিকে সুরের সঙ্গে পরিচালনা করছে।

একাকী যাত্রী থামে, ও তাকিয়ে থাকে,

তাদের হৃদয় চাঁদের আলোয় মুগ্ধ।

আজ রাতে এটি উজ্জ্বল হয়,

এটি কথা বলে,

এটি গান গায়,

সোনালী তন্তুর সাথে একটি নীরব-শান্ত সুর।

আমরা এর দীপ্তিশীল শিল্পের নিচে দাঁড়িয়ে আছি,

সম্পূর্ণ চাঁদের জাদু আমাদের হৃদয়ে।

RAN©mdrazib-05/2025

Create a website or blog at WordPress.com

Design a site like this with WordPress.com
Get started