December 14, 2016
August 29, 2016
শ্রাবণ’ বন্ধন
বিচ্ছিন্ন হয়ে যায় সামাজিক বন্ধন
আকাশে উঠে উতলা ক্রন্দন,
চারিপাশ ছিন্ন কয়লা পোড়ায় –নেই চন্দন॥
তব ঘ্রাণে নেই আর মায়াবী মানবতা
অধম নেই আর প্রাণের নিরবতায়।
অধরা শ্রাবণে বজ্রের হুংকার ধরনীতে লাগে
তব উর্বতায় আনন্দে ভাসে,
অলেখা হারায় শাওন প্রাতে অন্তরীনের কাছে॥
RAN © 2016-mdrazib
-মোঃ রাযিব
১৪ই ভাদ্র, ১৪২৩ বাংলা
29/08/2016 BC
April 28, 2016
নীরব স্মরণ
তোমাকে হারাইনি…
হলদে পাখির ডাকে ফিরে চাও নি..
অবিরত মনের ভাবনায় নেই আর তোমার স্পর্শ…
জাগরণের গানে নেই তোমার শীতলতা..
কামিনী ফুলের গন্ধে আজ তোমার নীরবতা…॥
RAN © 2016-mdrazib
Written Date- 27-Apr-2012
27-APR-2016
১৪ই-বৈশাখ-১৪২৩ বাংলা
১৯শে-রজব-১৪৩৭ হি:
April 4, 2016
ফিরে দেখা সময়
কোলাহল শহরে বৃষ্টি কথা বলে
অবচেতন দেহ হারিয়ে চলে..
ধরনী শীতল মায়ায়..মানব-জমিন কথা বলে
আবার কী হবে দেখা বন্ধু..
পদ্মায় চলে যাওয়া শেষ বিকেলে।।
RAN © 2016-mdrazib
02-APR-2016
১৯শে-চৈত্র-১৪২২ বাংলা
২৩শে-জমাদিউস সানি-১৪৩৭ হি:
September 14, 2014
May 23, 2014
নতুন তুমি
জানি না তোমার নাম কী ছিল..
নব সভ্যতা শেখায় বাণী..
এসএলআর বলে নতুন কথা–; তোমাদের কথা..
নতুন ভাষা…নতুন পরিবর্তন..নতুন বাতাসের অনুভূতি..।
নতুন আলো দেখে তোমায় নতুন করে..।।
22-May-2014
০৮-জৈষ্ঠ্য-১৪২১ বাংলা
© 2014-mdrazib
[বানান ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল]
# Always ask for my permission before using any of my wordpress’s or other blog’s poem.
April 10, 2014
নতুন সুগন্ধে
সমস্ত বাংলার নতুন দিগন্তের সমঝোতায়
নতুন মিলন মেলায়;
শেষ বর্ষের আপোশহীণ লড়াই শেষে-
মনের সাথে দেহের; লাল-বেনারসি বাংলার অহংকার হয়ে
রৌদ্রকরজ্বল আলোয় নবীন-প্রবীণ অবয়বে,
ঝিরিঝিরি বাতাসের শব্দের পদধ্বণিতে আবার পথ হবে রঙীণ।
নতুন রীতি আসবে পুরনো ধরায়;
তোমার লাল টিপ, নতুন খোঁপায় উঠবে বেলী ফুলের গোছা,
রাঙানো লাল সিঁদূর বলবে কথা এ বাংলায়।
ঘুমন্ত নয়ন জেগে উঠবে আজ নতুন স্বপ্নে
নতুন করে নতুন দিনে নামাজ আদায় শেষে –
রঙা-পাঞ্জাবী উঠবে হেঁসে…নতুন হাসি…মাটির শরীর উঠবে সোনা হয়ে;
তুমি অনূভব কর -এ বৈশাখ,
এসো আমার বঙ্গভূমিতে…. আমার কৃষ্টি-আচরণবিধি ধরা দিবে
তোমার নতুন কোলজুড়ে।।
নতুন কিছু হবে এবার পুরনো শহরে;
মঙ্গল-প্রদ্বীপ হাতে দাঁড়িয়ে আছে তোমার বঙ্গমাতা-
দাও এবার নতুনের আলো
অর্বাচীন শহর ভিঁজে যাক শেষ চৈত্রে
তোমার স্পর্শে – ভেঁজা মাটিতে আসুক নতুন সুগন্ধ বৈশাখে ।।
*****~~~~~*****~~~~~*****~~~~~*****
© 2014-mdrazib
১০-০৪-২০১৪ ইং
২৭ চৈত্র ১৪২০ বাংলা
10-APR-2014
[বানান ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল]
# Always ask for my permission before using any of my wordpress’s or other blog’s poe
March 26, 2014
৪৩ বছরের স্বাধীনতায়-নিজকে চেনা
অপ্রসস্থ পথ-
আমি ধেয়ে চলি মা’ তোমায় পাবার আশায়,
আজো কী ৪৩ বছরের স্বাধীনতা আমি পেয়েছি..!
বজ্রকন্ঠ বাঁজে ধ্বনি আসার পথে শুনি,
অতল সাগড়ে হারাই ‘আমি’ নতুন করে চিনি..!
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~
© 2014-mdrazib
২৬-০৩-২০১৪ ইং
26-MAR-2014
[বানান ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল]
# Always ask for my permission before using any of my wordpress’s or other blog’s poem.
August 23, 2013
দাও..♣
~•~ ~•~ ~•~ ~•~ ——————————- ~•~ ~•~ ~•~ ~•~ ~•~
রাতের ঘুমকে বলি শোন “তুমি দূড়ে যাও”..
ঘড়ের বাতি বলে আমায় “আমাকে নিভিয়ে দাও!”
জনঞ্জাল শহরটাকে আজ বিশ্রাম নিতে দাও..
অধরা চাঁদকে বলি “তুমি আলো দিয়ে যাও”….।
বৃষ্টিকে বলি আমি “আমায় ভিঁজিয়ে দাও..”
তরু বলে “আমার ছাঁয়ে একটু দাঁড়িয়ে যাও..।”
ঝিঁ-ঝিঁ পোকা বলে আমায় “আমার গান শুনে যাও”
আকাশ ডেকে বলে “আমার কিছু কথা ছিল রাত পোহাতে দাও..।।”
~•~ ~•~ ~•~ ~•~ ——————————- ~•~ ~•~ ~•~ ~•~ ~•~
© 2013-mdrazib
23-Aug,2013
০৮-ভাদ্র,১৪২০ বাংলা/08th-Vadro,1420 Bangla
August 10, 2013
সে কথা
বাড়িয়ে দাও তোমার হাত..
ভুলিয়ে দাও এ’সময় আমি তোমার হয়ে আবার ভালবাসতে চা্ই..।।
আমার কথায় রাগ করোনা সোণালী রোদের মতো…;
মামুন ভাইয়ের এসএলআর আমার মতো..
আমার শহর বোঝেনা তোমার বিরাগ, আজ আমার মতো…
তুমি রাতের বৃষ্টির মত আমি বুঝি সেই নীল আলো…
সেই ভালো..সেই ভালো..।
মাঝে মাঝে সুধরে নাও মুনা আপুর কথায়..
তোমার চোখে হাত রেখে দোয়া’র পরশবুলায়..।
ঈদের রাতে বৃষ্টিতে কাক-ভেজা হয়ে ঘড়ে ফিরি..
গরম জলে ঠান্ডা হয়ে স্নানটা সেড়ে ফেলি..।
সেলুলার থেকে তাঁর ঝিড়ি-ঝিড়ি শব্দ..
আর বলা হয়নি সে কথা – সব নিঃস্তব্ধ..।।
© 2013-mdrazib
১০-০৮-২০১৩
10-AUG-2013