KOBITANGON~কবিতাঙ্গন-*~WELCOME To MY POEM of Gray~*

October 20, 2012

হেম’চন্দ্র


Photobucket

গানের ডালি শরতের শেষে,

গড়ি বাসনা নীল জোত্স্নায়।

ক্লান্ত নই ধানের শীষে,

হেমন্ত সূধায় তোমার ঘ্রাণ’নিঃশ্বাসে।

সোনালী শীষ ঊড়ে হেম’আলোয়,

বুলবুল পাখি ঊড়ে সবুজ’কালোয়।

নতুন বাতাসে সুঘ্রাণ ভাসে,

প্রিয়ার হাসি গোধূলী আলোয় শোনা যায়।

মম হৃদয় জুড়ে কাছে কভু দূর,

হেম’চন্দ্র আসে সন্ধ্যা নদী পাড়ে।।

~♦~ ~♦~ ~♦~ ~♦~ ~♦~ ~♦~ ~♦~ ~♦~ ~♦~ ~♦~ ~♦~ ~♦~

©mdrazib-2012

19th-Oct-2012

৪ঠা কার্তিক, ১৪১৯ বাংলা

2nd Zil-Hajj, 1433 Hj

PUBLISHED ON- KOBITANGON~”শূদ্ধতাঙ্গন”

May 31, 2012

অপেক্ষার বৃষ্টি-০২


ও’আকাশ তোর কী আর মন খারাপ হয়না আগের মতো..!
কেন এই শহরটাকে ভিঁজিয়ে দিস্ না তোর নিজের মতো..!!
শহরটা কখোন থেকে ভিঁজবে বলে অপেক্ষায় আছে,
তাকিয়ে আছে তোর চোখের দিকে..
কীরে একবার মন খারাপ কর..!

বিদ্যুৎ বেগে ঝড়ে যা শহর থেকে শহরে…গ্রাম থেকে গ্রামে..
বন্দর থেকে বন্দরে…ঝরে পর ছোট্ট শিশুর করোতলে..
সেই প্রিয়ার তৃষণার্ত আঁখিতে..;
ঘর্মাক্ত শরীর বেয়ে, ঝরে পর তোর সব ভালবাসা দিয়ে..
এই পৃথিবীর ডায়েরীতে..।

হোক লেখা তোর নাম নতুন করে কোন লেথকের কালিতে..
আঁকা হোক তোর ছবি শিল্পী কাইয়ুম চৈাধুরী স্যারের তুঁলিতে..।।
এসএলআর ক্যামেরা নিয়ে সেই দেবাশীষ চেয়ে আছে,
তোকে তুলতে ফ্রেম-বন্দীর অপেক্ষায়…।

কীরে আকাশ সেই মেয়েটিকে বাঁচার স্বপ্ন এঁকে দে..
দে তোর অঝোড় বারিধারায় ভিঁজিয়ে…
যে জানে না ভালবাসার অর্থকে..
ঝরে পর তোর সব ভালবাসা দিয়ে..।।

 কীরে আকাশ তোর কী আর মন খারাপ হয়না আগের মতো…!!
কেন এই শহরটাকে ভিঁজিয়ে দিস্ না তোর নিজের মতো..!!

©mdrazib-2012
31-05-2012,
 ১৫ জ্যৈষ্ঠ ১৪১৯ বঙ্গাব্দ,
০৭ রজব ১৪৩৩  হিজরী।

প্রকাশিত হয়েছে/Published on-
KOBITANGON-কবিতাঙ্গন

May 8, 2012

মূর্ছণায় রবী ঠাকুর..♣



♣”ভালবাস-বো তোমায় রবী ঠাকুরের গানে গানে..
ক্ষেপাবো তোমায় রবী ঠাকুরের সুরে সুরে..
অনলে পোড়াবো না তোমায়…।


যেওনা তব এ-নিশীথ চন্দ্রীমা রাতে..
এনে দেবো তোমায় বাঁশীর মূর্ছণায় রবী ঠাকুরকে..।।”♣

Written DATE-08-05-2012
২৫শে বৈশাখ, ১৪১৯ বঙ্গাব্দ

© mdrazib-2012

প্রতীক্ষার পূর্ণিমা’চাঁদ..♣



এখনি উঠবে চাঁদ..
বেলী ফুল তাই ফোঁটার অপেক্ষায়,
পোলাও পাতার গাছ আর একটুখানি বৃদ্ধির জন্য প্রহর গুনছে..;


মে ফুলগুলো এখনো আসেনি..
গন্ধরাজ আর গোলাপের ঝগড়া..কে প্রথম তোমায় বরণ করবে…!


পাতাবাহার নিজেকে সাঁজিয়ে প্রতীক্ষায়..
একা একা এই পূর্ণিমা তোমার..
ক্ষুধার্ত ছেলেটা একথালা নিয়ে বসে আছে…;


ওগো..!…পূর্ণিমা’চাঁদ…
আমাদের পৃথিবীতে তুমি এখনি আসো..|


মৌমাছীদের মধু আহরণ করবো..


তুমি এখনি আসো..!


আসো ছোট্ট বাবুর কপাল জুড়ে..
মা’য়ের গানে সুরে সুরে…॥


এসো কারো প্রিয়ার ঠোঁটে…প্রেমিকের চুম্বনে…;


আমার বাংলার আযানের আলোতে.,
বাংলাকে আলোকিত করো, জাতীকে দাও আলোর দীশা…॥

Written DATE-06-05-2012
mdrazib © 2012

April 13, 2012

চৈতালী বৈশাখ আগমণ..♣♣


নিষিথ স্বপনে যামিনী গগনে…চলে যায়…
উড়ে যায় চৈতালী মেঘ
সাথে
আপন আলোয় আসে তব ফিরে বৈশাখী পালকে বাঙ্গালী চরণ ধরে..।।


তব দ্বীপ জ্বালো তোমার দূয়ারে…
এলো বলে বৈশাখী তরী..
বিজন’ বনে তব নাহি যাও আজি মম হৃদয়’বিদারী..।।

০৪-এপ্রিল,২০১২ ইং
২১শে চৈত্র,১৪১৮ বাংলা
১১ই জমা-উল-আউয়াল, ১৪৩৩ হিজরী

=================
© mdrazib-2012

04-April-2012
21st Chaitro,1418 bengali,
11st Joma-ul-Aual, 1433 hj
KOBITANGON~শূদ্ধতাঙ্গন

February 9, 2012

♥বাংলাদেশ পজিটিভ♥


~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

আমার রক্তের নাম বাংলাদেশ পজিটিভ..
কারো রক্ত লাগবে কী..আমার রক্ত দিয়ে আমি নিজেকে স্বাধীন করি..
আমার রক্তের গন্ধে তোমরা এখন ঘুমাও রাত হলে…
ঘুমিয়ে থাকে জব্বার, বরকত, আর তোমরা…
আমার রক্তে গণতন্ত্র, বাকশক্তি মুক্তি পায়…
কেউ কী আছে…সে রক্তের স্বাদ নিতে..!
সে রক্ত তুষার ঝড়ে শক্ত হয় না কোনদিন..
টগবগে এক তরুন আমি, আমার রক্তে সবাই জানি..।।
আমার রক্তে জন্ম নেয় প্রেমিক-পেমিকা..
সৃষ্টিকর্তা আমায় বানায় একটি নাম দিয়ে “বাংলাদেশ”
আমি এখন চল্লিশ পেরিয়ে একচল্লিশে..
সবুজ সন্তানরা নির্বিঘ্নভাবে ভেসে বেড়ায় আমার সবুজ ছায়াঁর নিচে।।

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

Written DATE-09-02-2012
২৭শে মাঘ, ১৪১৮ বাংলা
———————–
PB DATE- 09-02-2012
২৭শে মাঘ, ১৪১৮ বাংলা

© All Rights Reserved-2012
প্রকাশিত হয়েছে/Published on-
KOBITANGON-শুদ্ধতাঙ্গন

January 14, 2012

~আন্তরীণ ভালবাসা~



♣তুমি এমন করে ফেরালে তারে..
কোন কূয়াশায় সে যে বসে থাকে..!!
কেন তুমি অমন করে তাকালে সেই কোটর’পানে..।।
প্রিয়া…ওরে প্রিয়া..আ…আ..
আমায় নিয়ে যাও দূরে…
আজ এ কুয়াশা বিকেলে…।


কোলাহোল একদিনআর ভাল লাগে না তাঁর, তবুও সেই কোলাহোল একদিন ফিরে আসে
সেই কানা’গলির ভেতর দেখা যায় আতঁশবাজী ফুঁটাতে, আনন্দ আবার ঝলকে উঠে,আগুন উঠে ফুসে..
কেউ একা ভাবে তোমায় নির্জন নিশীথে..তুমি বুঝতে পারো..!!!


বিষন্ন ভালবাসা আমি চাই না..
অপার সুন্দর-কেও নয়…
যেটুকু আমার..সাত ঘন্টা ঘুম আমি ঘুমাতে চাই তোমার সাথে মৃত্যু অবধী..
যদি এসো পাবে সেই সুখ..প্রবচ্ঞীত নই আমি..না তোমার জন্য কিছু..
আমি অবিরত পাশে চাই তোমায়..ঐ আকাশের মত..।।
ভাবনাগুলো আমার..ভালবাসা শুধু তোমার…দুজন’মিলনে হারাবে না কেউ
সেই খেলাতে মাতি..।।..সব এলোমেলো হবে আবার, আবার গুছিয়ে রাখি..।।



সব বিস্ময় যদি তোমার হয়..আমি কী নিব..
সব প্রত্যাশা তোমার হোক..ভাবনা-গুলো নিব..।।♣



৩০শে পৌষ,১৪১৮ বাংলা
১৪-০১-২০১২ ইং
১৪ সফর, ১৪৩২ হিজরি
14th January, 2012
30th Poush, 1418 Bengali
18th Safar, 1433 Hj
© mdrazib-2012

Create a website or blog at WordPress.com

Design a site like this with WordPress.com
Get started