KOBITANGON~কবিতাঙ্গন-*~WELCOME To MY POEM of Gray~*

December 23, 2024

দেরি হয়ে যায়!

Filed under: DIGONTTO~ — RAN © MD RAZIB @ 2:37 am
Tags: , , , , , , , , , , , , , , , , , , ,

অনেক কীছু দেরি হয়ে যায়!

তোমায় কিছু বলতে,

কিছু ভালবাসতে!

দেরি হয়ে যায়!

তোমায় গান শোনাতে,

দুঃখবোধ করতে,

শেষ কবিতা লিখতে!

দেরি হয়ে যায়!

কিছু বন্ধুর হাত ধরতে,

হারিয়ে যায় ওপারে,

দেরি হয়ে যায় মৃত্যুকে আপন ভাবতে!

RAN©mdrazib-12/2024

#late_somthing #viral #poem #poetry #love #human #die #friend

May 8, 2012

প্রতীক্ষার পূর্ণিমা’চাঁদ..♣



এখনি উঠবে চাঁদ..
বেলী ফুল তাই ফোঁটার অপেক্ষায়,
পোলাও পাতার গাছ আর একটুখানি বৃদ্ধির জন্য প্রহর গুনছে..;


মে ফুলগুলো এখনো আসেনি..
গন্ধরাজ আর গোলাপের ঝগড়া..কে প্রথম তোমায় বরণ করবে…!


পাতাবাহার নিজেকে সাঁজিয়ে প্রতীক্ষায়..
একা একা এই পূর্ণিমা তোমার..
ক্ষুধার্ত ছেলেটা একথালা নিয়ে বসে আছে…;


ওগো..!…পূর্ণিমা’চাঁদ…
আমাদের পৃথিবীতে তুমি এখনি আসো..|


মৌমাছীদের মধু আহরণ করবো..


তুমি এখনি আসো..!


আসো ছোট্ট বাবুর কপাল জুড়ে..
মা’য়ের গানে সুরে সুরে…॥


এসো কারো প্রিয়ার ঠোঁটে…প্রেমিকের চুম্বনে…;


আমার বাংলার আযানের আলোতে.,
বাংলাকে আলোকিত করো, জাতীকে দাও আলোর দীশা…॥

Written DATE-06-05-2012
mdrazib © 2012

Create a website or blog at WordPress.com

Design a site like this with WordPress.com
Get started