KOBITANGON~কবিতাঙ্গন-*~WELCOME To MY POEM of Gray~*

December 30, 2025

The Frozen Tale of Night-হিমজাগা হাহাকার


This city hasn’t seen such a shedding of night before,

In the winter’s misty sorrow, the ribs of my heart wake once more.

The street lamp stands lonely, shivering in the cold,

Just as I wait for your touch, with a longing untold.

The wind is sharp tonight, like thorns of memories past,

A hollow silence haunts the streets, a void so deep and vast.

The shawl wrapped around me can’t melt the frost within,

My heart burns in the warmth of your name, where love has always been.

They say the busy city sleeps through the winter’s chill,

But for me, it’s a vigil of hours, standing hauntingly still.

In the steam of warm coffee, I seek the glow of your smile,

The freezing breeze whispers your return, if only for a while.

Such a heavy shroud of winter, the city hasn’t seen till now,

Our unspoken words turn to ice, a silent, frozen vow.

The city is so lonely today, with no one by its side,

As waves of cold memories crash in my heart’s tide.

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

এমন নিশীর ঝড়া দেখেনি এ শহর আগে,

শীতের কুয়াশা জমানো বেদনায় বুকের পাজর জাগে।

রাস্তার ওই ল্যাম্পপোস্টটা একলা দাঁড়িয়ে শীতে,

যেমন আমি অপেক্ষায় থাকি তোমার ছোঁয়া নিতে।



বাতাসটা আজ বড্ড ধারালো, বিঁধছে স্মৃতির কাঁটা,

শহর জুড়ে শূন্যতা আজ, জনহীন পথ হাঁটা।

চাদর জড়িয়েও কমছে না এই হৃদয়ে জমে থাকা হিম,

তোমার নামের ওমে পুড়ছে ভালোবাসার খাম নীল।



সবাই বলে শীতের রাতে ঘুমায় ব্যস্ত শহর,

আমি জানি এ রাত শুধু প্রহর গোনার প্রহর।

উষ্ণ কফির ধোঁয়ায় খুঁজি তোমার হাসির আভা,

হিমেল হাওয়ায় মিশে আছে আজ তোমার ফিরে আসা।



এতটা গভীর শীতের চাদর দেখেনি শহর আগে,

তোমার আমার না-বলা কথা বরফ হয়ে জাগে।

শহরটা আজ একলা বড়, নেই তো পাশে কেউ,

হৃদয় জুড়ে আছড়ে পড়ে স্মৃতির শীতল ঢেউ।

©mdrazib-12/2025

June 18, 2025

Rain in The City~বৃষ্টিতে শহরে


Oh, the sky darkens, and lightning flashes,
The call of the monsoon descends on the city.
The paved roads become slippery, like a mirror,
Reflecting the dim neon lights.

There’s no rush today, the usual routine has stopped,
Faces line up under umbrellas, minds on unknown destinations.
Some walk thoughtfully, others look for color,
The spray of the rain washes away all sorrow, all pain.

In the tea shops, warm steam rises, and water streams on the windowpanes,
An inner warmth against the outer cold, a quiet sigh.
The patter of rain on tin roofs, like a peaceful poet,
Old memories emerge, as if found again.

In the brightly lit city, rain has a different appearance,
A silence falls, pollution is washed away, nature turns green.
The earthy smell of wet soil mixes with the air,
In “Rain in the City,” life finds a new meaning.

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

ঐ দূর আকাশের কালো মেঘে, বিজলীর ঝলকানি,
শহরের বুকে নেমে আসে শ্রাবণের আহ্বান।
পিচঢালা পথ পিছল হয়, যেন আয়নার মতো টানি,
প্রতিচ্ছবিতে ভাসে নিয়ন আলোর ম্লান।

হুড়োহুড়ি নেই আজ, থমকে গেছে চেনা রুটিন,
ছাতার নিচে সারি সারি মুখ, অজানা গন্তব্যে মন।
কেউবা চলে নিবিষ্ট মনে, কেউবা খোঁজে রঙিন,
বৃষ্টির ছাঁটে মুছে যায় যত ক্লেদ, যত জ্বালাতন।

চায়ের দোকানে গরম ধোঁয়া, কাঁচের জানালায় জলছবি,
ভেতরের উষ্ণতা আর বাইরের ভেজা শীতল হাওয়া।
টিনের চালে বৃষ্টির টুপটাপ, যেন এক শান্ত ক
পুরনো দিনের স্মৃতি হয়ে ওঠে, মন হয় যেন পাওয়া।

আলো ঝলমলে শহরে, বৃষ্টির এক অন্যরকম রূপ,
নিস্তব্ধতা নামে, দূষণ ধুঁয়ে যায়, প্রকৃতি হয় সবুজ।
ভেজা মাটির সোঁদা গন্ধ, মিশে যায় বাতাসে ধূপ,
“বৃষ্টিতে শহরে” জীবন খুঁজে পায় এক নতুন অনুভব।

©mdrazib-06/2025

May 22, 2025

Your Rain-Kissed Eyes-তোমার বৃষ্টি ভেজা চোখ


Your Rain-Kissed Eyes
In the deep stillness of night,
When darkness thickly descends,
Your memory peeks out,
In those rain-kissed eyes.

Are water droplets on the leaves,
Or are these your own tears?
In every drop, a sorrow written,
Comfort too, descends into my eyes.
Wind slips through the window,
Bringing your sigh with it.

The night sky silently wipes away,
But what about the tears gathered in your eyes?
With wet eyes, you gaze,
As if holding a hidden truth.
My heart too, is drenched today,
In the silent presence of your memory.

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~
তোমার বৃষ্টি ভেজা চোখ

তোমার বৃষ্টি ভেজা চোখ
গভীর রাতের নিস্তব্ধতা,
যখন নামে আঁধার ঘন।
তোমার স্মৃতি উঁকি দেয়,
বৃষ্টি ভেজা ওই চোখে।

জলকণা জমেছে পাতায়,
নাকি এ তোমারই কান্না?
প্রতি ফোঁটায় লেখা এক ব্যথা,
আমার চোখেও নেমে আসে সান্ত্বনা।
জানালা গলে আসে বাতাস,
বয়ে আনে তোমার দীর্ঘশ্বাস।

নিঃশব্দে মোছে রাতের আকাশ,
কিন্তু তোমার চোখে জমে থাকা জল কী আর মোছে?
ভেজা চোখে তুমি তাকিয়ে,
যেন কোনো লুকানো কথা।
আমার মনও আজ ভিজছে,
তোমার স্মৃতির এই নীরবতায়।

©mdrazib-05/2025

Published on-
KOBITANGON~”শূদ্ধতাঙ্গন”-E-Blog

May 16, 2025

Full Moon and My Rose


© mdrazib-05/2025

Published on-
KOBITANGON~”শূদ্ধতাঙ্গন”-E-Blog

Create a website or blog at WordPress.com

Design a site like this with WordPress.com
Get started