Stories by Abiruzzaman Molla on Medium
Stay connected to your prayer times with a sleek, non-intrusive taskbar overlay.
Modern, glassmorphic UI designed for Windows 10 & 11.
In a world filled with digital distractions, keeping track of prayer times shouldn’t feel like a chore or require opening heavy applications. That’s why I built Daily Prayer Timer (Native) — a modern, high-performance desktop app designed to blend seamlessly into your Windows workflow.
Why a Native App?
While web-based and mobile apps are great, desktop users often need something that stays accessible at a glance without taking up screen real estate. This app solves that with a Taskbar Overlay (similar to DU Meter) that docks directly to your taskbar.
The app automatically notifies you of updates to ensure you always have the latest features.
Key Features at a Glance
Taskbar Widget: A minimal overlay that shows the current or next prayer time directly on your taskbar.
Intelligent Popup: Hover over the widget to see a beautiful semi-transparent expansion with full daily details.
Glassmorphism Design: Premium semi-transparent backgrounds with vibrant Islamic Green gradients.
Prohibited Time Detection: Automatic visual warnings for Sunrise, Zawal, and Sunset periods.
Smart API Caching: (New in v1.6.0) Blazing-fast startup times thanks to a persistent disk-based caching system for prayer data.
Custom Themes: Full control over primary/secondary colors and background gradients to match your desktop aesthetic.
Main Ui with Setting and Prayer Reminder Popup
Update Available Notification
Prayer Notifications and Taskbar Timer show (always on top) preview
Latest version 1.6.0 UI Preview
Under the Hood
The app is built using WPF (.NET 8.0), ensuring it stays lightweight and fast. It leverages the Adhan library for highly accurate timing calculations and uses the Aladhan API with a custom caching layer to minimize network dependency.
Get Started
Daily Prayer Timer is completely open-source and comes with a professional installer that handles everything from shortcuts to auto-start configurations.
📥 Latest Release: Download v1.6.0 Installer
💻 GitHub Repository: AbiruzzamanMolla/DailyPrayerTimeSoftware
If you find this project helpful, please consider starring it on GitHub or sharing it with others who might benefit from it. Feedback is always welcome!
সাইয়িদুনা উসমান রা. : যুগে যুগে বিকারগ্রস্তদের সমালোচনার শিকার এক মাজলুম সাহাবি
আলহামদুলিল্লাহ্, উনি ক্ষমা পার্থণা করেছেন https://www.facebook.com/iqbal.jahid.3/posts/2400126360040043
দ্বীনের যেসব অধ্যায়ে কোনো ছাড় নেই,, যেসব ক্ষেত্রে নীরব থাকার কোনো অবকাশ নেই, যেখানে কোনো ধরনের আপোষের সুযোগ নেই; সেগুলোর অন্যতম হলো সাহাবা সমালোচনা। কত মানুষ এ ভয়ংকর পথে পা দিয়ে ধ্বংসের অতল গহ্বরে হারিয়ে গেছে, তার কোনো ইয়ত্তা নেই। যে-ই এ বিপদ সংকুল সাগরে ঝাপ দিয়েছে, সে-ই ডুবে মরেছে, কখনো আর কিনারে আসতে পারেনি।
মুহাদ্দিসিনে কিরাম রিজাল শাস্ত্র নিয়ে এত মেহনত করেছেন, যা পুরো মানবজাতির ইতিহাসে বিরল। হাদিসের বর্ণনাকারীদের দোষ-গুণ এমন নিখুঁতভাবে তুলে ধরেছেন, যা স্বয়ং বর্ণনাকারীর স্ত্রী ও নিকটাত্মীয়রাও জানত না। কিন্তু এখানে এসে তাঁরা সাহাবিদের ব্যাপারে ঐক্যবদ্ধ সিদ্ধান্তে পৌঁছেছেন যে, সাহাবিগণ এ শাস্ত্রের কাঁচি থেকে মুক্ত। তাঁদের ওপর সামান্য এতটুকু কাঁচি লাগানোও সহ্য করা হবে না। কারণ, তাঁরা হলেন নবুওয়াতের পরশ পাথরে খাঁটি সোনায় রূপান্তরিত হয়েছেন, যেখানে খুঁত খুঁজতে যাওয়া মানে নবুওয়াতের ওপর অনাস্থা রাখা। তাই এক বাক্যে সবাই বলেছেন, ‘সাহাবায়ে কিরাম সবাই নির্ভরযোগ্য, সবাই-ই বিশ্বস্ত’। এভাবেই হাদিস বর্ণনার মতো স্পর্শকাতর বিষয়েও উম্মাহর বিদগ্ধ উলামায়ে কিরাম সাহাবা সমালোচনার পথ রুদ্ধ করে দিয়েছেন। তাহলে অন্যান্য বিষয়ে তাঁদের সমালোচনা করা কতটা অপরাধের, চিন্তা করে দেখুন!
আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর অন্যতম আকিদাও হলো, সাহাবায়ে কিরামের সমালোচনা করা যাবে না। তাঁরা সমালোচনার উর্ধ্বে। সমালোচনা করাই ফিতনায় নিপতিত হওয়ার প্রথম সোপান। মওদুদিকে আমরা যেসব কারণে গোমরাহ বলে থাকি, তার অন্যতম হলো, এই সাহাবা সমালোচনা। তাঁদের মর্যাদার ওপর সামান্য আঘাতও আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সহ্য করতে পারি না। সমালোচনাকারী সে যে-ই হোক না কেন।
মওদুদিকে যদি আমরা মুআবিয়া রা.-এর সমালোচনা করার কারণে গোমরাহ বলি, তাহলে চরমোনাইয়ের পির মুফতি ফয়জুল করিমকে কেন আমরা উসমান রা.-এর মতো জলিলুল কদর সাহাবির সমালোচনা করার কারণে গোমরাহ বলব না? আমি তো বলি, সে এখানে শুধু উসমান রা.-এর সমালোচনাই করেনি; বরং পুরো সাহাবিদের সমালোচনা করেছে। কেননা, উসমান রা. খলিফা হয়েছিলেন সকল সাহাবিদের ইজমার ভিত্তিতে। সবাই বুঝেশুনেই তাঁর খলিফা হওয়ার পক্ষে রায় পেশ করেছিলেন। একক সিদ্ধান্ত ভুল হওয়ার সম্ভাবনা থাকলেও ঐক্যবদ্ধ সিদ্ধান্তে ভুল হওয়ার কোনোই সম্ভাবনা নেই। তাহলে উসমান রা. এর মতো মহান সাহাবি যদি নরম দিলের মানুষ হওয়ার কারণে খিলাফতের মতো গুরুদায়িত্ব সামলাতে না-ই পারেন, তাহলে কি সব সাহাবির চিন্তা-ভাবনা ভুল ছিল? আসলেই কি উসমান রা. এত দুর্বল ও বিচক্ষণতাহীন ছিলেন। কক্ষনোই নয়; তিনি ছিলেন বিচক্ষণ সাহবিদের মধ্যে অন্যতম, ইতিহাসে যার জ্বলন্ত প্রমাণ রয়েছে; যদি ইতিহাস অজ্ঞদের চোখ তা থেকে অন্ধ থাকে।
আসুন আগে আমরা দেখে নিই, ফয়জুল করিম সাহেব উসমান রা.-এর ব্যাপারে কী মন্তব্য করলেন :
“যখনই শোনছে ওমার, ফেতনাটা তো এমনিই দাইবা গেছে। কী, কথা ঠিক না? আল্লাহু আকবার! ওমার রা. থাকাকালে তেমন কোনো ইসলামি জগতের মধ্যে ফেতনা শোনা যায় না। শুধু বিজয় আর বিজয়, শুধু বিজয় আর বিজয়, শুধু বিজয় আর বিজয়। কথাটা বুঝাতে পারছি? ফেতনা কম, শুধু বিজয় আর বিজয়। ওমার বিন খাত্তার রা. দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে উসমান রা.-রিক্কতে কালব ছিলেন, নরম দিলওয়ালা, একটু মায়াবি লোক, হায়াআন উসমান, লজ্জাশীলা এবং তিনি খুব বেশি বিশ্বাস করতেন। যেও কেউ কিছু একটু কান্নাকাটি করিয়া, পাগড়ি-পোট্টা বান্দিয়া লম্বা দাড়ি রাখিয়া দরবেশের ভেশে যদি কোনো কথা উসমান বিন খাত্তাব রা. উসমান গনি রা. বলতেন, ওমনি বিশ্বাস করতেন। আহারে খোদা! এই লোক কি মিথ্যা কথা বলতে পারে? এত বড় দরবেশ! এত আহলে এলেম! এত বিশাল জানুয়া! এর জ্ঞানে কোনো অভাব নেই! আরো কানতেছে ব্যক্তি! নাহ, এই ব্যক্তি মিথ্যা কথা বলতে পারেই না! কথাটা বুঝাতে পারছি? এ ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে না! বেশি একটু নরমি দিল ছিলেন। বিশ্বাস করতেন সবাইকে। এই দুর্বলতায় মুনাফেকরা সব জায়গায় আস্তে আস্তে শিকড় গাড়ছে। কী গাড়ছে? শিকড় গাড়ছে। ঠিক না ভাই? মনে রাখতে হবে, এখান থেকে নুখতা বের করতে হবে, মারাত্মক নুখতা, মারাত্মক নুখতা। এই জন্য যেই বুজুর্গির মধ্যে হুশ নাই, সেই বুজুর্গিকে নেতৃত্ব দিলে সে নিজেও ধ্বংস হবে, জাতিও ধ্বংস হবে। এটা মনে রাখতে হবে। এজন্য মুহাদ্দিসিনে কেরাম কোনো বেশি বুজুর্গি থেকে হাদিস রেওয়ায়েত করতেন না। যার হুশ কম, এমন মুহাদ্দিস থেকে বেশি হাদিস রেওয়ায়েত করতেন না। কেন? কারণটা কী? বুজুর্গানে কেরাম সবাইকে বিশ্বাস করে ফেলায়। সবাইকে কী? সবাইকে বিশ্বাস করে ফেলায়। মোল্লা জিয়ুন রহ.-এর মতো বুজুর্গ, কত বড় মুহাদ্দিস, কত বড় আলেম, কত বড় আহলুল এলেম! এই নুরুল আনওয়ারের এতো বড় উসুলি কিতাব মুখস্ত লেখে ফেলাইছে, মুখস্ত। বন্ধুরা বলছে, একটা কিতাব লেখে দেন। মুখস্ত লেখে ফেলাইছে। এখন মনে করছেন এলেমের অবস্থা কী! একদিন এক ব্যক্তি বলতেছে, হুজুর, আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে। কইল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেচারির কী অবস্থা! বেচারির কী অবস্থা! আহারে কীভাবে খাবে? কীভাবে চলবে? আহা আফসুস! বেচারির কী অবস্থা! আরেকজনে বলতেছে, আপনে থাকতে আপনার স্ত্রী বিধবা হয় কেমনে? আপনি তো দুনিয়া থেকে বিদায় হলে আপনার স্ত্রী বিধবা হবে। আপনে তো এখনও আছেন! আপনার স্ত্রী বিধবা হয় কী করে? কয়, ইন্না লিল্লাহ। মুসলমান মিথ্যা কথা বলতে পারে? তাদের খেয়াল কতদূর মারাত্মক! মুসলমান মিথ্যা কথা বলতে পারে না। আর আমাদের অবস্থা কী বর্তমানে? মুসলমান কি সত্য কথা বলতে পারে? এখন অবস্থা কী, বুঝছেন?”
ভিডিও লিংক [২৪.২৭ মিনিট থেকে ২৮.০৯ মিনিট পর্যন্ত দেখুন] :
https://www.youtube.com/watch?v=6wFFhuDxYNw
আফসোস, হে পির সাহেব! আপনি তো মওদুদিতেও ছাড়িয়ে গেলেন!! মওদুদিও তো মুআবিয়া রা.-এর এমন জঘন্য সমালোচনা করেনি, যেমনটা আপনি করলেন!!! আপনি উসমান রা.-কে নরম দিলের মানুষ বলে প্রমাণ করলেন, উনার মধ্যে কঠোরতা ছিল না! আপনি উসমান রা.-এর ব্যাপারে কী কী অপবাদ দিলেন, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন। দেখুন :
এক :
আপনি বলছেন, //যখনই শোনছে ওমার, ফেতনাটা তো এমনিই দাইবা গেছে। কী, কথা ঠিক না? আল্লাহু আকবার! ওমার রা. থাকাকালে তেমন কোনো ইসলামি জগতের মধ্যে ফেতনা শোনা যায় না। শুধু বিজয় আর বিজয়, শুধু বিজয় আর বিজয়, শুধু বিজয় আর বিজয়। কথাটা বুঝাতে পারছি? ফেতনা কম, শুধু বিজয় আর বিজয়। ওমার বিন খাত্তার রা. দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে উসমান রা.-রিক্কতে কালব ছিলেন, নরম দিলওয়ালা, একটু মায়াবি লোক, হায়াআন উসমান, লজ্জাশীলা এবং তিনি খুব বেশি বিশ্বাস করতেন।//
খণ্ডন :
আপনি কি কোনোদিন ইতিহাস পড়েছেন? এত জাহালাত নিয়ে আপনাকে ওয়াজে নামতে বলেছে কে? উমর রা.-এর সময়ে বিজয় আর বিজয়, আর উসমান রা.-এর সময়ে শুধু ফিতনা আর ফিতনা, শুধু পরাজয় আর পরাজয়!!! এসব কই যে পান, আল্লাহই ভালো জানেন। একটু ইতিহাসের পাতা উল্টিয়ে দেখুন, উসমান রা.-এর সময়ে ইসলামি সাম্রাজ্যের কী বিজয় আর অভূতপূর্ব উন্নতি হয়েছিল। তাঁর আমলে রাজনৈতিক, প্রশাসনিক, সামরিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে প্রভূত সাফল্য অর্জন হয়েছিল। তাঁর জনহিতকর কার্যাবলি সমাজের আদল পরিবর্তন করে দিয়েছিল। তিনি মদিনা শহর রক্ষাবাধ ‘মাহরু’ নির্মাণ করেন। খাল খনন করে কৃষিতে প্রভূত উন্নয়ন সাধন করেন। পয়ঃপ্রণালী ও রাস্তাঘাট নির্মাণ করে সবার প্রিয় পাত্র হয়ে ওঠেন। মসজিদে নববির আধুনিকায়ন করেন। তাঁর আমলে অর্থনৈতিক স্বচ্ছলতা সবার ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল।
ওমর রা. যেখানে বিজয় রেখে গিয়েছিলেন, তিনি তা আরও সম্প্রসারণ করেন। তাঁর সময়ে ইসলামি খিলাফত পূর্বে কাবুল ও বেলুচিস্তান এবং পশ্চিমে ত্রিপোলি পর্যন্ত বিস্তৃত হয়। তাঁর সময়েই প্রথম নৌবাহিনী গঠিত হয়। নৌ-অভিযানে সাইপ্রাস ও রোডস দ্বীপপুঞ্জ মুসলমানদের দখলে আসে। তাঁর আমলেই রোম ও পারস্য শক্তির ঔদ্ধত্য সম্পূর্ণরূপে নির্মূল করা হয়। তাঁর আমলে সবচেয়ে বড় যে কাজটি করা হয়, তা হলো কুরআন সংকলন। ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এ কাজটি তাঁর হাতেই পূর্ণতা লাভ করে। আজ আমরা যে কুরআন পড়ি, সেটা তাঁরই নেতৃত্বে সংকলিত কুরআন, যাকে মুসহাফে উসমানি বলা হয়।
এত সব কাজ কি সাধারণ ও সরল-সোজা কোনো লোক করতে পারে বলে আপনার মনে হয়? তিনি যদি এতই সাদাসিধা হতেন, ডান-বাম কিছু বুঝতেন না, সবাইকে সরল মনে বিশ্বাস করে নিতেন, তাহলে কি তিনি এ বিশাল সাম্রাজ্য জয় করতে পারতেন? পারতেন কি তিনি মুসলিম উম্মাহর অর্থনৈতিক সমৃদ্ধি ঘটাতে? তিনি কি সক্ষম হতেন কুরআন সংকলনের মতো কঠিন ও গুরুদায়িত্ব যথাযথভাবে পালন করতে? না, আপনি যে বুজুর্গের কথা বলছেন, উসমান রা. সে বুজুর্গ ছিলেন না। তিনি ছিলেন বুদ্ধিমান বিচক্ষণ, লজ্জাশীল ও নরম দিলের প্রকৃতির মানুষ। শুধু তাঁর সরলতা ও লজ্জাশীলতার কথা বর্ণনা করে তাঁকে দুর্বল খলিফা আখ্যা দেওয়া আপনার চরম অজ্ঞতা ও সাহাবি বিদ্বেষিভাব প্রকাশ করে।
আপনি প্রমাণ করতে চেষ্টা করেছেন, তিনি শুধুই নরম ছিলেন। অথচ আল্লাহ তাআলা সাহাবিদের প্রশংসা করেছেন এভাবে, “তাঁর সাহাবিগণ কাফিরদের প্রতি কঠোর আর নিজেদের মধ্যে পরস্পরে সহানুভূতিশীল।” [সুরা আল-ফাতহ : ২৯ ] এ আয়াতে সকল সাহাবি উদ্দিষ্ট হলেও উসমান রা. নন, এমন কোনো কথা কোনো মুফাসসির কি বলেছেন? যদি না বলে থাকেন, তাহলে উসমান রা.-এর মুমিনদের প্রতি দয়াদ্রতা ও তাঁ লাজুকতা দিয়ে তাঁকে দুর্বল খলিফা প্রমাণ করার মিশনে নামছেন কেন? আল্লাহর কুরআনে বিশ্বাস করে থাকলে আপনার একপেশে কথা দ্রুত রুজু করুন। ইতিহাস সাক্ষ্য, উসমান রা. দুর্বল ও বোকা ছিলেন না। যেখানে যে গুণ থাকা দরকার, আল্লাহ তাঁকে সেসব গুণ যথাযথই দান করেছিলেন।
দুই :
আপনি বলেছেন, //যেও কেউ কিছু একটু কান্নাকাটি করিয়া, পাগড়ি-পোট্টা বান্দিয়া লম্বা দাড়ি রাখিয়া দরবেশের ভেশে যদি কোনো কথা উসমান বিন খাত্তাব রা. উসমান গনি রা. বলতেন, ওমনি বিশ্বাস করতেন। আহারে খোদা! এই লোক কি মিথ্যা কথা বলতে পারে? এত বড় দরবেশ! এত আহলে এলেম! এত বিশাল জানুয়া! এর জ্ঞানে কোনো অভাব নেই! আরো কানতেছে ব্যক্তি! নাহ, এই ব্যক্তি মিথ্যা কথা বলতে পারেই না!//
খণ্ডন :
আপনি কোন রিওয়ায়াতে পেয়েছেন যে, তিনি এত দুর্বল ছিলেন? সবাইকে এক কথায় বিশ্বাস করতেন? দাড়ি, টুপি দেখলেই বিগলিত হয়ে যেতেন? এমন গাজাখুরি কথা কোন হাদিসে পেয়েছেন? তিনি লজ্জাশীল ছিলেন সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে তার বুদ্ধি-জ্ঞান, বিচক্ষণতা কিছুই ছিল না বলে আপনি এত বড় অপবাদ দিতে পারেন না! এমন জঘন্য অপবাদ গোমরাহ ফিরকার লোকেরা ছাড়া আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর কোনো লোক আজ অবধি দিতে পারেনি। আপনার কথা থেকে বুঝা যায়, তিনি ডান-বামও বুঝতেন না। একেবারে সরল শিশু ও বোকা টাইপের ছিলেন। অথচ তাঁর ব্যাপারে হাদিসে আমরা কী দেখুন :
ক. রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর যুগেই উসমান রা. ছিলেন সার্বিক দিক বিবেচনায় তৃতীয় মর্যাদাসম্পন্ন সাহাবি। প্রথমে আবু বকর রা., এরপর উমর রা., এরপর উসমান রা.। ইলম, আমল ও বিচক্ষণতাসহ সকল ভালো গুণাবলিতে সাহাবায়ে কিরাম হলেন পুরো উম্মাহর শ্রেষ্ঠ সন্তান। আর তাঁদের মধ্যে তৃতীয় হলেন উসমান রা.। এমন একজন জলিলুল কদর সাহাবিকে শিশুসুলভ সরল ও দুর্বলচিত্তের মনে করা আমরা চরম বেআদবি ও সাহাবিদের শানে গোস্তাখি মনে করি। দেখুন সহিহ বুখারিতে বর্ণিত হয়েছে :
عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «كُنَّا فِي زَمَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لاَ نَعْدِلُ بِأَبِي بَكْرٍ أَحَدًا، ثُمَّ عُمَرَ، ثُمَّ عُثْمَانَ، ثُمَّ نَتْرُكُ أَصْحَابَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لاَ نُفَاضِلُ بَيْنَهُمْ
‘ইবনে উমর রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সময়ে আবু বকর রা.-এর ন্যায় মর্যাদাবান কাউকে মনে করতাম না, তঃপর উমার রা.-কে, অতঃপর উসমান রা.-কে, অতঃপর সাহাবিগণের মধ্যে কাউকে কারও ওপর মর্যাদা দিতাম না। (সহিহুল বুখারি : ৫/১৫, হা. নং ৩৬৯৭)
খ. হুদাইবিয়ার সন্ধি ইতিহাসের অন্যতম যুগান্তকারী চুক্তি ছিল। এখানে এক পক্ষে ছিলেন মানবজাতির সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আর তাঁর পক্ষ থেকে মক্কায় প্রতিনিধি হিসাবে পাঠনো হয় তাঁরই প্রিয় সাহাবি উসমান রা.-কে। তিনি যদি একই সরল ও বোকা টাইপের হতেন, যিনি ডান-বাম বোঝেন না, তাহলে ইতিহাসখ্যাত এ সন্ধিচুক্তির আলোচনার জন্য আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উসমান রা.-কে পাঠাতেন না। দেখুন সুনানুত তিরমিজিতে সহিহ সনদে বর্ণিত হয়েছে :
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: لَمَّا أُمِرَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبَيْعَةِ الرِّضْوَانِ كَانَ عُثْمَانُ بْنُ عَفَّانَ رَسُولَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى أَهْلِ مَكَّةَ قَالَ: فَبَايَعَ النَّاسَ، قَالَ: فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ عُثْمَانَ فِي حَاجَةِ اللهِ وَحَاجَةِ رَسُولِهِ. فَضَرَبَ بِإِحْدَى يَدَيْهِ عَلَى الأُخْرَى، فَكَانَتْ يَدُ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعُثْمَانَ خَيْرًا مِنْ أَيْدِيهِمْ لأَنْفُسِهِمْ.
‘আনাস বিন মালিক রা. থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (লোকদেরকে) স্বতঃস্ফূর্তভাবে আনুগত্যের শপথ (বাইআতুর রিজওয়ান) করার হুকুম দেন তখন উসমান বিন আফফান রা. রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বিশেষ প্রতিনিধি হিসেবে মক্কার বাসিন্দাদের নিকট গিয়েছিলেন। আনাস রা. বলেন, লোকেরা আনুগত্যের শপথ করেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, উসমান আল্লাহ ও তার রাসুলের প্রয়োজনীয় কাজে গেছে। তারপর তিনি (উসমানের বাইআতস্বরূপ) নিজের এক হাত অপর হাতের ওপর রাখেন। রাবি বলেন, উসমান রা.-এর জন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর হাতখানা লোকদের নিজেদের জন্য তাদের হাতের চাইতে বেশি ভাল ছিল।’ (সুনানুত তিরমিজি : ৬/৬৭, হা. নং ৩৭০২)
তিনি শুধু মুসলমানদের মধ্যেই সম্ভ্রান্ত ও মর্যাদাবান ছিলেন না; বরং তারা শারাফাত ও মর্যাদার কথা মুসলিম ও কাফির সবাই স্বীকার করত। দেখুন সহিহ বুখারির বর্ণনা :
وَأَمَّا تَغَيُّبُهُ عَنْ بَيْعَةِ الرِّضْوَانِ، فَلَوْ كَانَ أَحَدٌ أَعَزَّ بِبَطْنِ مَكَّةَ مِنْ عُثْمَانَ لَبَعَثَهُ مَكَانَهُ، فَبَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عُثْمَانَ وَكَانَتْ بَيْعَةُ الرِّضْوَانِ بَعْدَ مَا ذَهَبَ عُثْمَانُ إِلَى مَكَّةَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ اليُمْنَى: «هَذِهِ يَدُ عُثْمَانَ. فَضَرَبَ بِهَا عَلَى يَدِهِ، فَقَالَ: هَذِهِ لِعُثْمَانَ
‘ইবনে উমর রা. বললেন, আর বাইআত রিজওয়ান হতে তাঁর অনুপস্থিতির কারণ হলো, মক্কার বুকে তাঁর চেয়ে সম্ভ্রান্ত অন্য কেউ যদি থাকত, তবে তাকেই তিনি উসমানের বদলে পাঠাতেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রা.-কে মক্কায় পাঠান। তাঁর চলে যাবার পরই বাইআতে রিজওয়ান অনুষ্ঠিত হয়। তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ডান হাতের প্রতি ইঙ্গিত করে বললেন, এটি উসমানের হাত। অতঃপর ডান হাত বাম হাতে স্থাপন করে বললেন যে, এ হলো উসমানের বাইআত।’ (সহিহুল বুখারি : ৫/১৫, হা. নং ৩৬৯৮)
গ. উসমান রা.-এর খিলাফত তো স্বয়ং আল্লাহ দান করেছে, যা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভবিষ্যতবাণী করে গিয়েছিলেন। আল্লাহর নির্বাচিত খলিফার ব্যাপারে যদি বলা হয়, তিনি এমন সরল ছিলেন যে, ভালো-মন্দ, ধোঁকা ও সততা পার্থক্য করতে পারতেন না, তাহলে তো (নাউজুবিল্লাহি মিন জালিক) খোদ আল্লাহর ওপরই অভিযোগ চলে আসে। দেখুন সুনানে তিরমিজিতে হাসান সনদে বর্ণিত হয়েছে :
عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: يَا عُثْمَانُ إِنَّهُ لَعَلَّ اللَّهَ يُقَمِّصُكَ قَمِيصًا، فَإِنْ أَرَادُوكَ عَلَى خَلْعِهِ فَلاَ تَخْلَعْهُ لَهُمْ.
‘আয়িশা রা. থেকে বর্ণিত, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, হে উসমান, আল্লাহ তাআলা হয়ত তোমাকে একটি জামা পরিধান করাবেন (খিলাফত দান করবেন)। তোমার থেকে লোকেরা তা খুলে নিতে চাইলে তুমি তাদের দাবিতে তা ত্যাগ করো না।’ (সুনানুত তিরমিজি : ৬/৬৯, হা. নং ৩৭০৫)
ঘ. উসমান রা.-কে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরপর (একজনের মৃত্যুর পর আরেকজন) নিজের দুকন্যাকে বিবাহ দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে এ ছিল এক বিরল সৌভাগ্য। কোনো নবির দুই কন্যাকে এককভাবে কেউ বিবাহ করতে পারেননি। এজন্যই তাঁকে জিন্নুরাইন (দুই আলোর অধিকারী) বলা হয়। তাহলে যিনি শ্রেষ্ঠ মানবের দুই মেয়ের জামাতা ছিলেন, তাঁর ব্যাপারে এমন মন্তব্য করা কীভাবে বরদাশত করা যায় যে, তিনি নাকি হাবলা টাইপের ছিলেন। তার নাকি কোনো বিচক্ষণতা ছিল না। এমন কথা তো মক্কার কাফিররা পর্যন্ত বলতে পারেনি। এমন কথা বলা কি সাহাবি ও আলে রাসুলের সাথে স্পষ্ট বেয়াদবি নয়?
তিন :
আপনি বলেছেন, //বেশি একটু নরমি দিল ছিলেন। বিশ্বাস করতেন সবাইকে। এই দুর্বলতায় মুনাফেকরা সব জায়গায় আস্তে আস্তে শিকড় গাড়ছে। কী গাড়ছে? শিকড় গাড়ছে। ঠিক না ভাই? মনে রাখতে হবে, এখান থেকে নুখতা বের করতে হবে, মারাত্মক নুখতা, মারাত্মক নুখতা। এই জন্য যেই বুজুর্গির মধ্যে হুশ নাই, সেই বুজুর্গিকে নেতৃত্ব দিলে সে নিজেও ধ্বংস হবে, জাতিও ধ্বংস হবে। এটা মনে রাখতে হবে। এজন্য মুহাদ্দিসিনে কেরাম কোনো বেশি বুজুর্গি থেকে হাদিস রেওয়ায়েত করতেন না। যার হুশ কম, এমন মুহাদ্দিস থেকে বেশি হাদিস রেওয়ায়েত করতেন না। কেন? কারণটা কী? বুজুর্গানে কেরাম সবাইকে বিশ্বাস করে ফেলায়। সবাইকে কী? সবাইকে বিশ্বাস করে ফেলায়।//
খণ্ডন :
প্রথমত, আপনি বলতে চাইছেন, উসমান রা.-এর দুর্বলতায় মুনাফিকরা খিলাফতের সব জায়গায় শিকড় গেড়েছিল। এখানে দুর্বলতা বলতে নিশ্চয়ই উসমান রা.-এর বিচক্ষণতাকে উদ্দেশ্য করেছেন। বুঝাতে চেয়েছেন, তিনি বিচক্ষণ হলে এসব মুনাফিকরা শিকড় গাড়তে পারত না। আসলেই কি তাই? মুনাফিকদের শেকড় গাড়া কি এ কথা প্রমাণ করে যে, তিনি বিচক্ষণ ছিলেন না? ফিতনার উত্থান কি এ কথা বুঝায় যে, তিনি খিলাফতের যোগ্য ছিলেন না? কক্ষনো নয়। এটা মূলত নববি যুগ থেকে জমানা দূরে সরে যাওয়ায় খারাপ লোকদের সংখ্যা বৃদ্ধির ফলে। হাদিসের ভাষ্য থেকে স্পষ্ট বুঝা যায়, নববি যুগ থেকে জমানা যত দূরে যাবে, ততই ফিতনা বৃদ্ধি পেতে থাকবে। যদি তাই না হতো, তাহলে আলি রা.-এর বিচক্ষণতা নিয়ে তো আপনার কোনো প্রশ্ন বা সন্দেহ থাকার কথা নয়। অথচ তাঁর খিলাফত আমলে কি উসমান রা.-এর খিলাফত আমলের চেয়ে বেশি ফিতনা হয়নি? এতে কি এ কথা বলা ঠিক হবে যে, আলি রা. দুর্বল ছিলেন? তিনি খিলাফতের যোগ্য ছিলেন না? বিষয়টি মূলত এমনই। কারও বিচক্ষণতা থাকার অর্থ এ নয় যে, তার নেতৃত্বে কোনো ফিতনা আসতে পারবে না।
দ্বিতীয়ত, উসমান রা.-এর বদনাম করে আপনি ইজতিহাদ শুরু করলেন। ইজতিহাদের ভাষ্যও ছিল বিদ্বেষ ও তাচ্ছিল্যে ভরা। আপনি এখানে এসে নুখতা বের করছেন! দাবি করলেন, যে বুজুর্গের মাঝে হুশ নেই, তাকে নেতৃত্ব দিলে নেতা ও জাতি সবাই ধ্বংস হবে। প্রকারান্তরে তো এটাই বলতে চাইলেন, উসমান রা. বুজুর্গ সাহাবি হলেও তিনি যেহেতু নেতৃত্বের উপযোগী ছিলেন না, বিধায় তিনি খলিফা হয়ে নিজেও ধ্বংস হয়েছেন এবং উম্মতকে ধ্বংস করে ছেড়েছেন! আপনি কি জানেন, আপনি কী বলেছেন? এত বড় মারাত্মক বেআদবি মনে হয় কোনো রাফিজিও করেনি। হাদিসের ভাষ্যনুসারে যার খিলাফত স্বয়ং আল্লাহ দিয়েছেন, যার খিলাফতের কথা স্বয়ং আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে গেছেন, যার খিলাফতের ব্যাপারে মুহাজির-আনসারসহ সকল সাহাবি ঐক্যমত্য পোষণ করেছেন, তাঁর খিলাফতের যোগ্যতা নিয়েও যদি আপনার সন্দেহ হয়, তাহলে আপনার গোমরাহি নিয়ে কেন আমি সন্দেহ করব না; বরং আমি তো নিশ্চিত আপনি গোমরাহির ওপর আছেন।
তৃতীয়ত, আপনি শেষে বলছেন, মুহাদ্দিসিনে কিরাম বেশি বুজুর্গ মানুষ থেকে হাদিস বর্ণনা করতেন না। কেননা, তারা সবাইকে বিশ্বাস করে ফেলে। সত্য-মিথ্যা যাচাই করতে পারে না। কাউকে মিথ্যাবাদী ভাবতে পারে না। এক্ষেত্রে যেটা সাব্যস্ত হয়, তা হলো, এমন বুজুর্গ মুহাদ্দিসের ওপর হাদিসের ক্ষেত্রে আস্থা রাখা যায় না। তাহলে কি আপনি এখানে এ কথা বলতে চাচ্ছেন যে, উসমান রা. যেহেতু বুজুর্গ সাহাবি ছিলেন এবং সরল খলিফা ছিলেন, তাই খিলাফতের ক্ষেত্রে তিনি আমাদের আদর্শ নন? আমাদের আদর্শ শুধু আবু বকর রা. আর উমর রা.? বাকিরা তাহলে বাদ? এমন কথা তো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর কোনো লোক বলতে পারে না। আমরা আহলুস সুন্নাহ ওয়ালা জামাহ তো চার খলিফাকে খুলাফায়ে রাশিদিন বলে বিশ্বাস করি। তাঁরা চারজনই পরবর্তী উম্মাহর জন্য আদর্শ। তাঁদের খিলাফত পূর্ণ নবুওয়াতের মানহাজের ওপর ছিল। অথচ আপনি উসমান রা.-কে সহজ-সরল আখ্যা দিয়ে, তাঁকে বড় বুজুর্গ বানিয়ে দিয়ে শেষ তাঁকে আস্থাহীন বানিয়ে দিলেন। এটা কেমন বুজুর্গি, যার ওপর আস্থা রাখা যায় না! আমরা তো কোনো সাধারণ থেকে সাধারণ সাহাবিকেও এমন অদ্ভূদ ও অনাস্থাপূর্ণ বুজুর্গ মনে করি না। তাহলে উসমান রা.-কে এভাবে অনাস্থার পাত্র বানিয়ে আপনি কোন এজেন্ডা বাস্তবায়ন করতে চান, তা আমাদের বোধগম্য নয়।
বি. দ্র. : আপনার এ বক্তব্য যে স্পষ্ট গোমরাহি ও সাহাবি বিদ্বেষের পরিচায়ক। আপনার এ বক্তব্য থেকে রুজু না করলে আমরা আপনাকে গোমরাহ আখ্যা দেবো; যেমন আমরা মওদুদিকে গোমরাহ বলে অভিগিত করেছি। আপনার বক্তব্য যেহেতু প্রকাশ্য, তাই আপনার রুজুও হতে হবে প্রকাশ্যে এবয় জনসম্মুখে। এর আগ পর্যন্ত আপনার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, এবং আমাদের সাথে আপনাদের কোনো সম্পর্ক নেই। আল্লাহ আপনাকে হিদায়াত দান করে সুপথে ফিরিয়ে আনুন।
মূল সোর্সঃ https://www.facebook.com/permalink.php?story_fbid=1019250831606177&id=100005638094693&hc_location=ufi
এক মিনিটের নিরবতা — কেন? কিভাবে? কোথা থেকে?
মৃত ব্যক্তির সম্মানে/শোকে আমাদের দেশে এক মিনিটের নিরবতা পালন করা হয়। এই এক মিনিটের নিরবতা কেন-ই বা পালন করা হয়, আর এটা শুরু করলো-ই বা কারা? এক মিনিটের নিরবতা পালনের ইতিহাস নিয়েই এই নোট।
খ্রিস্টানদের একটা গ্রুপের নাম কুয়াকার্স (Quakers)। সতেরশো শতাব্দীর মাঝামাঝিতে ইংল্যান্ডে এই গ্রুপটির উত্থান। এই গ্রুপটির প্রতিষ্ঠাতা জর্জ ফক্স। কুয়াকার্সরা নিজেদেরকে ‘Religious Society of Friends’ বলে থাকে।
কুয়াকার্সদের ধর্মীয় উপাসনা দুই ধরণের। একটার নাম Programmed Worship, আরেকটার নাম Unprogrammed Worship. Unprogrammed Worship কে Silent Worship এবং Waiting Worship ও বলা হয়। এই Unprogrammed Worship এ ফ্রেন্ডসরা একটা মিটিং এ সবাই জড়ো হয়ে গডের অপেক্ষা করে। তারা মনে করে গডের আত্মা মানুষের মধ্যে ঢুকে গডের ম্যাসেজ পৌঁছে দেয়।
যখন কোনো অংশগ্রহণকারী মনে করে যে, তার মধ্যে গডের আত্মা ঢুকে পড়ছে তখন সে দাঁড়িয়ে গডের ম্যাসেজ সবার কাছে পৌঁছে দেয়। মিটিংয়ের উপস্থিত সবাই তখন মনে করে, ঐ লোকটির মধ্যে গডের আত্মা ঢুকার মাধ্যমে গড তাদের সবার সাথে কথা বলছেন। এরপর সেই স্পিকার তার ম্যাসেজ ডেলিভার করার পর কয়েক মিনিট নিস্তব্ধ হয়ে যায়। মিটিংয়ের সবাই তখন নিরব (Silent) হয়ে গডের ম্যাসেজ উপলব্ধি করতে থাকে।
এরকম Silent Worship এর প্রথা গত ৩০০ বছর ধরে কুয়াকার্সদের মধ্যে প্রচলিত হয়ে আসছে।
মৃত ব্যক্তির সম্মানার্থে, কিংবা কোনো মর্মান্তিক ট্রাজেডির ফলে মৃত ব্যক্তির জন্য কিছু সময়ের নিরবতা পালনের প্রথা সর্বপ্রথম রেকর্ডেড করা হয় ১৯১২ সালের ১৩ ফেব্রুয়ারি, পর্তুগালে। পর্তুগিজ সিনেট সিদ্ধান্ত নেয় Jase Maria da Silva Paranhos নামের Rio Branco এর ব্যারনের জন্য তারা ১০ মিনিটের নিরবতা পালন করবে।
Jase Maria da Silva Paranhos ১০ ফেব্রুয়ারি মারা যান, তার সম্মানার্থে পর্তুগিজ সিনেট ১৩ ফেব্রুয়ারি ১০ মিনিটের নিরবতা পালন করে।
Jack of the Bushveld বইয়ের লেখক Sir Percy Fitzpatric ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জকে (King George V) প্রথম বিশ্বযুদ্ধের যুদ্ধবিরতির দিন এরকম নিরব প্রার্থনা করার জন্য সুপারিশ করেন।
Fitzpatric এর পরামর্শ অনুযায়ী লন্ডনে অনুষ্ঠিত Armistice Day তে যুদ্ধে মৃতদের স্মরণার্থে ২ মিনিটের নিরবতা পালন করা হয়। দিনটা ছিলো ১৯১৯ সালের নভেম্বর মাসের ১১ তারিখ।
নিরবতা পালন করা হয় ১১ নাম্বার মাসের (নভেম্বর), ১১ নাম্বার তারিখে সকাল ১১ টায়।
সেই থেকে সমগ্র বিশ্বব্যাপী মৃত ব্যক্তির স্মরণার্থে ১ মিনিটের/ ২মিনিটের/ কিছু সময়ের জন্য নিরব থেকে সম্মান জানানোর প্রথা ব্যাপকভাবে শুরু হয়।
ঐ সময়টুকুতে সম্মান জানানোর জন্য যে কাজগুলো করা হয়: — মাথা নত করা হয়। — মাথার টুপি সরানো হয়। — নিরব থাকতে হয়।
ঔপনিবেশিক কালে পেনসিলভানিয়া কুয়াকার্স আর আমেরিকার ঋতরা নিরবে সম্মত হয়ে নিরবতা পালনের সংস্কৃতি চালু করে। আমেরিকায় এরকম নিরবতা পালনের সংস্কৃতি নিয়ে বেশ বিতর্ক রয়েছে। U.S Supreme Court ১৯৬২ সালে আমেরিকার স্কুলগুলোতে এরকম প্রার্থনাগুলো নিষিদ্ধ ঘোষণা করে।
তবে আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান এরকম প্রার্থনার সমর্থক ছিলেন। ১৯৮১ সালে প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান সম্মিলিত প্রার্থনার সাংবিধানিক সংশোধন এনে একে সমর্থন করেন। বর্তমানে আমেরিকার ২০ টারও বেশি স্টেটে শিক্ষকরা চাইলে ক্লাসে এরকম টাইম-আউট করতে পারেন।
ইসলামি সংস্কৃতিতে মৃত ব্যক্তির স্মরণার্থে এভাবে এক মিনিটের নিরবতার কোনো ইতিহাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে, সাহাবীদের যুগে খুঁজে পাওয়া যায়না। আর দ্বীনের ক্ষেত্রে সকল নব আবিষ্কৃত প্রথাকে ইসলামি আইনশাস্ত্র অনুযায়ী বিদ’আত বলা হয়েছে।
মৃতের স্মরণার্থে এরকম নিরবতা পালনকে অনেক আলেম বিদ’আত এবং বর্জনীয় বলেছেন।
Assembly of Muslims Jurists of America (AMJA) এর স্থায়ী ফতোয়া কমিটির সদস্য ওয়ালিদ ইবনে ইদ্রিস আল মানিসি বলেন,
“মৃতের স্মরণার্থে এক মিনিট, কিংবা তারচেয়ে কম বা বেশি সময় নিরবতা পালন ইসলামি সংস্কৃতির অন্তর্ভূক্ত নয়। কোনো মুসলমানের জন্য এরকম কাজ অনুমোদনযোগ্যও নয় (যদি না তাকে জোরপূর্বক বাধ্য করা হয়)।”
মৃতের জন্য ইসলাম ধর্মে প্রার্থনা করার যে নিয়ম আছে তার সাথে ‘এক মিনিটের নিরবতা’ পালন করা কোনোভাবেই সম্পর্কযুক্ত নয়। এই এক মিনিটের নিরবতায় মৃত ব্যক্তির কোনো কল্যাণও হয়না।
আবূ হুরাইরা (রাঃ) বর্ণনা করেছেন
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ “মানুষের মৃত্যুর সাথে সাথে তার কাজ (কাজের সকল ক্ষমতা) ছিন্ন (বাতিল) হয়ে যায়, কিন্তু তিনটি কাজের (সাওয়াব লাভ) বাতিল হয় নাঃ সাদকায়ে জারিয়া, এমন জ্ঞান যা দ্বারা উপকৃত হওয়া যায় এবং এমন সন্তান যে তার জন্য দুআ করে।”
[জামে আত-তিরমিজি: ১৩৭৬]
‘আয়িশা (রাঃ) বর্ণনা করেছেন
তিনি বলেন, জনৈক ব্যক্তি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বললেন, আমার মায়ের আকস্মিক মৃত্যু ঘটে, কিন্তু আমার বিশ্বাস তিনি (মৃত্যুর পূর্বে) কথা বলতে সক্ষম হলে কিছু সদকা করে যেতেন। এখন আমি তাঁর পক্ষ হতে সদকা করলে তিনি এর প্রতিফল পাবেন কি? তিনি [নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)] বললেন, হ্যাঁ।
[সহিহ বুখারীঃ ১৩৮৮]
একজন মুসলমান মারা গেলে তার জন্য জানাযার নামাজ পড়া হয়। তাঁকে ক্ষমা করে দেবার জন্য সবাই মিলে আল্লাহর কাছে প্রার্থনা করে। আমরা কী করলে সেই মৃত ব্যক্তিটির উপকার হতে পারে সেই পদ্ধতির কথা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন।
এক মিনিট দাঁড়িয়ে থাকলে আদৌ যদি মৃত ব্যক্তিটির উপকার হতো, তাহলে তো অবশ্যই রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এই পদ্ধতির কথা তাঁর উম্মাতকে জানাতেন। ‘ওপারে ভালো থাকবেন’ হ্যাশ-ট্যাগের লোকদের কাছে শোক প্রকাশের একটা মাধ্যম হতে পারে এক মিনিটে দাঁড়িয়ে থাকা; তাদের কাছে তো জানাযা নামাজ বলতে কিছু নাই।
আমরা জানাযার নামাজও পড়ছি, আবার এক মিনিট দাঁড়িয়েও থাকছি! এই এক মিনিট দাঁড়ানোটা কাকে দেখানোর জন্য? মৃতের সম্মানে আমরা না জেনে Silent Worship করছি না-তো?
লিখেছেন —
আরিফুল ইসলাম
বিশ্বাস করো, আমি প্রতিদিনই তোমার অপেক্ষায় থাকি। অপলক দৃষ্টিতে তোমার পানে তাকিয়ে থাকি — তুমি আসবে বলে। কিন্তু প্রতিদিনই তুমি আমায় নিরাশ করো। একবারও দেখা দাও না। অবশ্যি না দেওয়ারই কথা। তুমি তো ঘুমিয়েছই শেষ রাতে। গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করতে করতে কোনদিক দিয়ে রাত শেষ হয়েছে, টেরই পাওনি। ফজরের সালাতে আসবে কীভাবে? শেষরাতে ঘুমিয়ে ফজরের ধরাটা কষ্টকর বৈ-কি। আচ্ছা, তুমি কি জানো, ফজর সালাতের গুরুত্ব কতটুকু?
“ফজরের দু রাকাআত (সুন্নাত) পৃথিবী ও তার মধ্যিকার সকল কিছুর চাইতেও উত্তম।” [নাবাবি, মুহিউদ্দীন ইয়াহহিয়া ইবনু আশরাফ, রিয়াদুস সালিহীন, অধ্যায় : ফজরের দু রাকাআত সুন্নাতের তাকীদ, হাদীস : ১১০৯]
এ তো গেল সুন্নাতের কথা। ফজরের ফরজের দাম কত, কোনো আইডিয়া করতে পারবে?
‘যে ব্যক্তি দু শীতের (ফজর ও আসর) সালাত আদায় করবে, সে জান্নাতে প্রবেশ করবে।’ [বুখারি, মুহাম্মাদ ইবনু ইসমাঈল, আস-সহীহ, অধ্যায় : সালাতের ওয়াক্তসমূহ, হাদীস : ৫৪৬]
কেউ যদি ফজরের ফরজ সালাত নিয়মিত আদায় করে, তবে সে জান্নাতে প্রবেশ করবে। আমি যদি বোঝাতে পারতাম জান্নাত কাকে বলে, তা হলে হয়তো তোমার টনক নড়ত। কিন্তু জান্নাত আল্লাহর এমন নিয়ামাত, যা বলে বোঝানো সম্ভব না। আচ্ছা, ফজরের কথা না হয় বাদই দিলাম। ফজর না হয় ঘুমেই কাটিয়ে দিলে। কিন্তু যোহর? মাঝ বেলায় তুমি নিশ্চয় ঘুমাও না? তা হলে কী করো? একটার পরে তো ব্যস্ততা থাকার কথা না। সব প্রতিষ্ঠানেই লাঞ্চ ব্রেক আছে। তা হলে যোহর আদায় করতে তোমার সমস্যা কোথায়? কেন যোহর আদায় করছ না?
“তারা যদি জানত আওয়াল ওয়াক্তে যোহরের সালাত আদায় করার কী (ফযীলত) আছে, তা হলে এর জন্যে তারা প্রতিযোগিতা করত।” [বুখারি, মুহাম্মাদ ইবনু ইসমাঈল, আস-সহীহ, অধ্যায় : আযান, হাদীস : ৫৮৮]
তোমাকে রাসূল স. কত সুন্দর করে বুঝিয়ে দিলেন। তুমি হাদীসটা যদি একটু বুঝতে চেষ্টা করতে, কতই-না ভালো হতো। যোহর এতটাই দামি যে, এর ফযীলত জানলে তুমি প্রতিযোগিতা শুরু করে দিতে। কিন্তু তুমি তো বেখেয়াল! কবে যে তোমার হুঁশ হবে! ভাই আমার! কবে তুমি যোহরের সালাতে মনযোগী হবে?
দুপুরের আবহাওয়া যুতসই না বলে যোহর আদায় করলে না। প্রচণ্ড গরমে তোমার স্কিন জ্বলে যাবে বলে মাসজিদে এলে না; কিন্তু আসর? আসরের পরিবেশ তো অনুকূলে। আসরের সময় সুয্যির উত্তাপ থাকে না বললেই চলে। তো এখন কী এক্সকিউজ থাকতে পারে? আসরের সময় তোমার কী হলো? বিকেলে এত কীসের ব্যস্ততা তোমার? রাজ্যের সব কাজ কি তোমার ওপর? তুমি কি কয়েকটা দেশের প্রেসিডেন্ট? নাকি শতাধিক কোম্পানির এমডি? তা হলে?
কেন আসর আদায়ের জন্যে চেষ্টা করছ না? সত্যি কথা বলতে কী — তুমি সালাতকে গুরুত্বহীন মনে করো, তাই চেষ্টা করো না। সালাতকে যদি গুরুত্ব দিতে, তবে তো অবশ্যই আসর আদায় করতে। আসর তো এমন সালাত, যা জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে।
“যে ব্যক্তি সূর্যোদয় ও সূর্যাস্তের আগে সালাত (ফজর ও আসর) আদায় করে, সে কখনও জাহান্নামে প্রবেশ করবে না।” [মুসলিম, আবুল হোসাইন ইবনুল হাজ্জাজ, আস-সহীহ, অধ্যায় : মাসজিদ ও সালাতের স্থান, হাদীস : ১৩১১]
হায়! যদি বুঝতে জাহান্নাম কী জিনিস, তা হলে হয়তো আসর আদায়ে অবহেলা করতে না। আসলে তুমি জাহান্নাম নিয়ে কখনও ভাবো না। ক্যারিয়ার নিয়ে যতটা চিন্তা করো, তার সিকিভাগও জাহান্নাম নিয়ে করো না। যদি করতে, তবে নিশ্চয়ই আসর আদায় করতে। যদি আসর আর ফজর সময়মতো আদায় করতে, তা হলে ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে তোমার নাম উল্লেখ করে বলত, ‘তার কাছে যখন গিয়েছিলাম, তখন সে সালাতের মধ্যে ছিল। তাকে যখন আমরা ছেড়ে আসি, তখনও সে সালাতরত অবস্থাতেই ছিল।’ [নাবাবি, মুহিউদ্দীন ইয়াহহিয়া ইবনু আশরাফ, রিয়াদুস সালিহীন, অধ্যায় : ফজর ও আসরের সালাতের ফযীলত, হাদীস : ১০৫৭]
ফেরেশতারা গুণগান করলো কি না, এই নিয়ে কি আর মাথাব্যথা আছে? দরকার কি অযথা এসব নিয়ে মাথা ঘামানোর। তোমার কত কাজ পড়ে আছে। এসব ভাববার মতো সময় কোথায়।
সন্ধেটুকু তো বন্ধু কিংবা গার্লফ্রেন্ডের হাত ধরেই পার করো। মাগরিব যে কোন দিক দিয়ে আসে আর কোন দিয়ে যায়, বুঝতেই পারো না। ব্যস্ততা শেষ করে বাসায় ফিরতে ফিরতে তখন ঈশা। মাসজিদে আজান হলো। মুয়ায্‌যিন ঘোষণা করলো, ‘সালাতের দিকে এসো। কল্যাণের দিকে এসো।’ কীসের সালাত, আর কীসের কল্যাণ! তুমি তো কল্যাণ খুঁজছ ব্যাবসা-বাণিজের মধ্যে, সরকারি ভালো চাকরির মধ্যে, বেক্সিমকোর শেয়ারের মধ্যে। কিন্তু সালাতের মধ্যে যে প্রকৃত কল্যাণ, তা তোমাকে কে বোঝাবে?
ফোনটা হাতে নিলে। গার্লফ্রেন্ড সেইফলি পৌঁছিয়েছে কি না, তার খবর নিলে। গার্লফ্রেন্ডের কথা ঠিকই মাথায় এল। কিন্তু সালাত? সালাতের কথা কি একটি বারও মাথায় এল না? ঈশার জামাআত যে শেষ হয়ে যাচ্ছে, তার জন্যে কি এতটুকুও ব্যথা অনুভব করলে না?
ফ্রেশ হয়ে নিজের কাজে বসে গেলে। কাজের ফাঁকে মনে হলো ফেইসবুকের কথা। ঢুকতেই 99+ নোটিফিকেশান। কোনটা ছেড়ে কোনটা দেখবে? মনে হলো, ঘুরতে যে গিয়েছিলে সেটার স্ট্যাটাস দেওয়া হয়নি। দ্রুত গার্লফ্রেন্ডকে ট্যাগ করে স্ট্যাটাস দিলে। সাথে দুজনের একটা সেলফি। Feeling excited… নিয়েছিলে দশ মিনিটের ব্রেক, কিন্তু ঘণ্টা দুয়েক কোনদিক দিয়ে পেরিয়ে গেছে, টেরই পাওনি।
তুমি কি জানো, ঈশা আর ফজরের সালাত ছেড়ে দেওয়াকে নবিজি স. মুনাফিকির আলামত বলেছেন? জানো না? অবশ্যই জানো। এই দু সালাত আদায় করা মুনাফিকদের জন্যে বেশি কষ্টের। তুমি কি তা হলে নিফাকের দিকে ধাবিত হচ্ছ? তোমার ঈমানের মধ্যে কি কপটতা ঢুকে যাচ্ছে? তুমি কি আব্দুল্লাহ ইবনু উবাই-এর দলে নাম লিখাচ্ছ?
“আর ঈশা ও ফজরের সালাত আদায়ের কী ফযীলত আছে তা যদি তারা জানত, তবে নিঃসন্দেহে হামাগুড়ি দিয়ে হলেও তারা (মাসজিদে) উপস্থিত হতো।” [বুখারি, মুহাম্মাদ ইবনু ইসমাঈল, আস-সহীহ, অধ্যায় : আযান, হাদীস : ৫৮৮]
ডিনারের সময় হলো। খাবারের ছবি উঠিয়ে গার্লফ্রেন্ডকে পাঠিয়ে দিলে — মেসেঞ্জারে। খাওয়া শেষ হলো। হাতের কাজগুলো গুছিয়ে নিলে। ঘড়িতে তখন একটা। ক্লান্ত দেহে বিছানায় চলে গেলে। এবার শুধু অপেক্ষা। কখন যে তার কল আসে, কখন যে তার কল আসে…. হঠাৎ স্ক্রিনে আলো জ্বলে উঠল। ব্যস, তুমি মহা খুশি। সে মিসকল দিয়েছে। দ্রুত ব্যাক করতে হবে। নাহ, ফোনে কথা বললে টাকা বেশি ফুরুবে। ম্যাসেঞ্জারই ভালো। (প্রযুক্তি গোনাহকে অনেক সাশ্রয়ী করে দিয়েছে। খুব কম পয়সায় অনেক বড়ো বড়ো গোনাহ করে ফেলা যায়) ম্যাসেঞ্জারে কল দিলে। সে রিসিভ করল। তুমি হারিয়ে গেলে। দূরে, বহুদূরে… রাত গভীর হলো, দুজনের কথাও জমে উঠল।
রাতের শেষ তৃতীয়াংশ চলে এল। তোমাদের আলাপন তখন অনেকদূর গড়িয়েছে। রব্বে কারীম নিকটবর্তী আসমানে অবতরণ করলেন। তিনি বলতে থাকলেন, ‘কেউ আছে কি মাগফিরাত কামনাকারী, আমি তাকে মাফ করব? কেউ কি আছে প্রার্থনাকারী, আমি তার ডাকে সাড়া দেবো? কেউ কি আছে দুআকারী, আমি তার দুআ কবুল করব?’ [মুসলিম, আবুল হোসাইন ইবনুল হাজ্জাজ, আস-সহীহ, অধ্যায় : মুসাফিরের সালাত ও কসর, হাদীস : ১৬৫০]
স্বয়ং আল্লাহ তাআলা তোমায় ডাকছেন। তোমার কী কী প্রয়োজন তা জিজ্ঞেস করছেন, যদিও তিনি সবই জানেন। তোমার কি ইচ্ছে হয় না সেই মহামহিম আল্লাহর ডাকে সাড়া দিতে? তুমি যদি রবের ডাকে সাড়া দিতে, তা হলে তোমার গোনাহ মাফ করে দেওয়া হতো। তোমার চাওয়াগুলো পূর্ণ করা হতো। তোমার দুআকে কবুল করা হতো। হায়, তুমি কতই-না অকৃতজ্ঞ! তুমি তো গার্লফ্রেন্ড আর ফেইসবুকিং-এ ব্যস্ত।
শুধু গার্লফ্রেন্ডের সাথেই একাকী সময় কাটাতে পছন্দ করো, কিন্তু আরশ ও যমীনের অধিপতি আল্লাহর সাথে কিছু সময় কাটানোকে তুচ্ছ মনে করো। এ ব্যাপারে তোমার কোনো আগ্রহই আমি দেখিনি। অনেকদিন সতর্ক করেছি, অনুরোধ পর্যন্ত করেছি; কিন্তু কাজের কাজ কিছুই হয়নি!
ফজরের সময় হলো। মুয়ায্‌যিন ঘোষণা করল, ‘আসসালাতু খাইরুম মিনান নাওম।’ ‘ঘুম থেকে সালাত উত্তম।’ তুমি তখন মরার মতো ঘুমোচ্ছ। এভাবেই তোমার দিন কেটে যাচ্ছে। এভাবেই তোমার দ্বারা সালাত বিনষ্ট হচ্ছে। হারাম কাজগুলো তোমার ওপর প্রভাব বিস্তার করছে।
তুমি কি জানো, কিয়ামাতের দিন আল্লাহ তাআলা প্রথম কোন জিনিসটার হিসেব চাইবেন?
তুমি কোন কোন গবেষণা-প্রকল্পের অধীনে কাজ করেছ, এটা জিজ্ঞেস করা হবে না। কোন ভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করেছ, সে সম্পর্কে জানতে চাওয়া হবে না। নোবেল-প্রাইজ পেয়েছ কি না, তাও জিজ্ঞেস করা হবে না।
সেদিন আল্লাহ তাআলা প্রথম যে জিনিসটার হিসেব চাইবেন, সেটা হলো ‘সালাত’। আগে সালাত, এরপর অন্য কিছু। যদি সালাত ঠিক থাকে, তো তুমি মুক্তি পাবে। সফল হবে। জান্নাতে প্রবেশ করবে। আর যদি তা না হয়?
“তারা (দুনিয়ায়) যে আমল করেছিল আমি সেদিকে অগ্রসর হব, অতঃপর সেগুলিকে বিক্ষিপ্ত ধুলোকণায় পরিণত করে দেবো।” [সূরা ফুরকান, (২৫) : ২৩ আয়াত]
ছোটোবেলায় ‘জীবনের হিসাব’ নামে একটা কবিতা পড়েছিলে, মনে আছে? ওই যে, সুকুমার রায়ের কবিতাটা। আমার কিছুটা মনে আছে। আমি পড়ছি, তুমি মিলাও তো একটু।
বিদ্যেবোঝাই বাবুমশাই চড়ি শখের বোটে
মাঝিরে কন, ‘বলতে পারিস সুয্যি কেন ওঠে?
চাঁদটা কেন বাড়ে কমে? জোয়ার কেন আসে?’
বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফ্যালফেলিয়ে হাসে।
বাবু বলেন, ‘সারা জীবন মরলি রে তুই খাটি,
জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি।’
খানিক বাদে বাবু কহেন, ‘বল তো দেখি ভেবে,
নদীর ধারা ক্যামনে আসে পাহাড় হতে নেবে?
বল তো কেন লবণপোরা সাগরভরা পানি?’
মাঝি সে কয়, ‘আরে মশাই অত কি আর জানি?’
বাবু বলেন, ‘এই বয়সে জানিস নেও তাকি?
জীবনটা তোর নেহাৎ খেলো, অষ্ট-আনাই ফাঁকি!’
আবার ভেবে কহেন বাবু, ‘বল তো ওরে বুড়ো,
কেন এমন নীল দেখা যায় আকাশের ঐ চুড়ো?
বল তো দেখি সূর্য-চাঁদে গ্রহণ লাগে কেন?’
বৃদ্ধ বলেন, ‘আমায় কেন লজ্জা দেছেন হেন?’
বাবু বলেন, ‘বলব কি আর, বলব তোরে কি তা —
দেখছি এখন জীবনটা তোর বারো-আনাই বৃথা।’
খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে,
বাবু দেখেন, নৌকোখানি ডুবল বুঝি দুলে।
মাঝিরে কন, ‘এ কি আপদ! ওরে ও ভাই মাঝি,
ডুবল নাকি নৌকো এবার? মরব নাকি আজি?’
মাঝি শুধোয়, ‘সাতার জানো?’ মাথা নাড়েন বাবু,
মূর্খ মাঝি বলে, ‘মশাই, এখন কেন কাবু?
বাঁচলে শেষে আমার কথা হিসেব কোরো পিছে,
তোমার দেখি জীবনখানা ষোলো-আনাই মিছে।’
বাবু নৌকোয় উঠে প্রথমে খুব ভাব নিয়েছিল। প্রশ্নবাণে জর্জরিত করে ফেলছিল মাঝিকে। এটা কীভাবে, ওটা কীভাবে হয়, এটা কেন হয় ইত্যাদি ইত্যাদি। কোনো কাজে আসেনি তার এত এত জ্ঞান। বিজ্ঞান, ভূগোল কিংবা জোতির্বিদ্যার জ্ঞান বিপদের সময়ে বাঁচাতে পারেনি তাকে। যদি অবহেলা করে সালাত ছেড়ে দাও, তো তোমার অবস্থা এই বাবুর মতো হবে। তুমি হয়তো দুনিয়ায় পিএইচডি কিংবা পোস্ট ডক্টরেট কমপ্লিট করে ফেলতে পারো। হয়ে যেতে পারো নাসার সাইন্টিস্ট কিংবা অক্সফোর্ডের প্রফেসর, অ্যাপল কিংবা টাটার এমডি। বিশ্বাস করো, এসব আখিরাতে কোনো কাজেই আসবে না যদি-না সালাত ঠিক থাকে। সালাত ঠিক, তো সব ঠিক। আর সালাতে ঘাপলা, তো সব ষোলো-আনাই মিছে।
আল্লাহর শপথ! ঈমান আনার পর সালাতের চেয়ে দামি কোনো ইবাদাত নেই। দুনিয়ায় যত নেক আমল আছে, তার মধ্যে সর্বোত্তম হলো সালাত। সালাত হচ্ছে সেই আমল, যা তোমাকে তোমার রবের নিকটবর্তী করে দেবে। সালাত হচ্ছে সেই আমল, যা তোমাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দেবে। সালাত হচ্ছে সেই আমল, যা তোমার চক্ষুকে শীতল করবে। তুমি কি জানো, বিনয়ের সাথে সালাত আদায়কারীদের সকল গোনাহ মাফ করে দেওয়া হয়?
“যদি কোনো মুসলমান ফরজ সালাতের সময় হলেই ভালোভাবে ওজু করে, তারপর ভীতি ও বিনয় সহকারে সালাত আদায় করে, তা হলে তার এ সালাত পূর্বের সকল গোনাহের কাফ্‌ফারা হয়ে যায়।” [নাবাবি, মুহিউদ্দীন ইয়াহহিয়া ইবনু আশরাফ, রিয়াদুস সালিহীন, অধ্যায় :সালাতের ফযীলত, হাদীস : ১০৫৩। মুসলিম]
সালাতের সাথে আল্লাহর ওয়াদা আছে। তুমি যদি পাঁচ ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করতে পারো, তা হলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দেবেন। ভেবো না আমি মিথ্যে আশ্বাস দিচ্ছি। না, এটি মিথ্যে আশ্বাস নয়। তোমার রাসূল স. এমনটিই বলেছেন।
“আল্লাহ তাআলা তাঁর বান্দাহর ওপর পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছেন। যে ব্যক্তি তা ঠিকমতো আদায় করবে, আর অবহেলা করে কোনোটিই ছেড়ে না দেবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করানোর ওয়াদা করেছেন। আর যে ব্যক্তি তা আদায় করবে না, তার জন্যে আল্লাহর কোনো ওয়াদা নেই। তিনি ইচ্ছে করলে তাকে শাস্তি দেবেন, কিংবা জান্নাতে প্রবেশ করাবেন।” [আবু দাউদ, সুলাইমান ইবনু আস‘আশ, আস-সুনান, অধ্যায় : সালাত , হাদীস : ১৪২০]
আল্লাহ তাআলা প্রথমে ৫০ ওয়াক্ত সালাত ফরজ করেছিলেন। কিন্তু আমাদের প্রতি দয়া করে ৫০ ওয়াক্তকে কমিয়ে কমিয়ে পাঁচ ওয়াক্ত করে দিয়েছেন। সালাতের ওয়াক্ত কমিয়ে দিয়েছেন ঠিকই, কিন্তু সওয়াবকে বিন্দু পরিমাণও কমাননি। ৫০ ওয়াক্ত আদায় করলে যে সওয়াব দেওয়া হতো, পাঁচ ওয়াক্ত আদায় করলে ঠিক সমান সওয়াবই দেওয়া হবে। একটুও কমবেশি করা হবে না। [বুখারি, মুহাম্মাদ ইবনু ইসমাঈল, আস-সহীহ, অধ্যায় : আম্বিয়া কিরাম, হাদীস : ৩১০৬]
চিন্তা করেছ, আল্লাহ তাআলা আমাদের কষ্ট কতটা লাঘব করেছেন?
অন্য যত ইবাদাত আছে, সেগুলো আল্লাহ তাআলা দুনিয়ায় ফরজ করেছেন। কিন্তু সালাত? সাত আসমানের ওপরে রাসূল স.-কে নিয়ে গিয়ে আল্লাহ তাআলা সালাত উপহার দিয়েছেন। সালাতের গুরুত্ব বোঝার জন্যে এটাই কি যথেষ্ট নয়?
এরপরেও তুমি সালাতে মনোযোগী হবে না? তুমি তুমি যদি জানতে জামাআতে সালাত আদায়ের কী ফযীলত, তা হলে হয়তো ঘরে বসে থাকতে না। ফেইসবুকিং-এ ব্যস্ত রইতে না। গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করে অযথা সময় নষ্ট করতে না। জামাআতের সময়গুলো ইউটিউবে আইটেম সং থেকে পার করতে না।
“জামাআতে সালাত আদায়ের ফযীলত — একাকী সালাত আদায় করার থেকে সাতাশগুণ বেশি।” [বুখারি, মুহাম্মাদ ইবনু ইসমাঈল, আস-সহীহ, অধ্যায় : আযান, হাদীস : ৬১৭]
ওজু করার পর যদি সালাতের উদ্দেশে মাসজিদের দিকে রওনা হতে, তবে প্রতিটি কদমের বিনিময়ে একটি করে গোনাহ মাফ করে দেওয়া হতো। জান্নাতের মর্তবা বৃদ্ধি করা হতো। আর মাসজিদে পৌঁছে যতক্ষণ জামাআতের জন্যে অপেক্ষা করতে, ততক্ষণ তোমাকে সালাত আদায়কারী বলে গণ্য করা হতো। সালাত শেষ করার পর যদি আরও কিছু সময় অপেক্ষা করতে, তবে ফেরেশতারা তোমার জন্যে দুআ করত। তারা বলত, ‘হে আল্লাহ, আপনি তাঁর ওপর রহমত বর্ষণ করুন। আর তাঁর প্রতি অনুগ্রহ করুন।’ [বুখারি, মুহাম্মাদ ইবনু ইসমাঈল, আস-সহীহ, অধ্যায় : আযান, হাদীস : ৬১৮]
তুমি কি কোটি টাকার বিনিময়েও একজন ফেরেশতা দিয়ে নিজের জন্যে দুআ করাতে পারবে? পারবে না। কোনোদিনও পারবে না। সে ক্ষমতা তোমার নেই। শুধু তোমার না, কারও নেই। কিন্তু যদি মাসজিদে আসতে, তা হলে বিনে পয়সায় ফেরেশতারা তোমার জন্যে দুআ করত। তুমি তো বড্ড বেখেয়াল! তুমি কি চাও না, ফেরেশতারা তোমার জন্যে দুআ করুক?
তা হলে কেন মাসজিদে আসো না? কেন রবের ডাকে সাড়া দাও না?
জামাআত ছাড়ার জন্যে নবিজি স. কতটা ধমকি দিয়েছেন, জানো? তিনি তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিতে চেয়েছেন, যারা আযান শুনেও সালাত আদায় করার জন্যে মাসজিদে আসে না।
“যে মহান সত্তার হাতে আমার প্রাণ, তাঁর শপথ! আমার ইচ্ছে হয়, জ্বালানী কাঠ সংগ্রহ করতে আদেশ দিই। তারপর সালাত কায়েম করতে বলি।… এরপর আমি লোকদের কাছে যাই এবং তাদের ঘর জ্বালিয়ে দিই (যারা জামাআতে অংশ নেয়নি)।” [বুখারি, মুহাম্মাদ ইবনু ইসমাঈল, আস-সহীহ, অধ্যায় : আযান, হাদীস : ৬১৬]
তুমি কি হাদীসটা নিয়ে একটু ভাববে? প্লিজ, একটু ভাবো। তুমি যার উম্মাহ, তিনিই তোমার ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিতে চাচ্ছেন। কেন? কারণ তুমি জামাআতে সালাত আদায় করছ না।
আজ তুমি কত দুশ্চিন্তায় ভুগো। জীবন থেকে কত কিছু হারিয়ে গেছে বলে অভিযোগ করো। মাঝেমধ্যে হাজারও বিষণ্ণতা তোমাকে ছেয়ে বসে। আল্লাহর শপথ! এসব থেকে মুক্তির উপায় হলো সালাত। সালাত হলো আলো, তবে তুমি কেন অন্ধকারে সাঁতরে বেড়াবে? সালাত হলো আল্লাহর সাথে কথা বলার মাধ্যম, তবে তুমি কেন দৌড়ে পালাবে?
সালাতে দাঁড়িয়ে যদি সূরাতুল ফাতিহা পড়তে, তবে আল্লাহ তাআলা তোমার সাথে কথা বলতেন। তোমার কথার জবাব দিতেন। বিশ্বাস করো, রাসূল স. এমনটিই জানিয়েছেন।
তুমি যখন পড়তে : الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ (সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্যে, যিনি জগৎসমূহের রব)।
তখন আল্লাহ তাআলা বলতেন : ‘আমার বান্দা আমার প্রশংসা করেছে।’
তুমি যখন বলতে : الرَّحْمَٰنِ الرَّحِيمِ (তিনি দয়াময়, পরম দয়ালু)।
তখন আল্লাহ তাআলা বলতেন : ‘আমার বান্দা আমার গুণাবলি বর্ণনা করেছে।’
এরপর তুমি বলতে : مَالِكِ يَوْمِ الدِّينِ (তিনি বিচার দিবসের মালিক)।
জবাবে আল্লাহ তাআলা বলতেন : ‘আমার বান্দা আমার মাহাত্ম্য বর্ণনা করেছে।’
তারপর তুমি বলতে : إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ (আমরা শুধু তোমারই ইবাদাত করি, আর তোমার কাছেই সাহায্য চাই)।
তোমার বলা শেষ হলেই আল্লাহ তাআলা বলতেন : ‘এটা আমার এবং আমার বান্দার মধ্যিকার ব্যাপার। আমার বান্দা যা চাইবে, তা-ই সে পাবে।’
শেষটায় এসে যখন বলতে : اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ [] صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ (আমাদেরকে সরল পথ প্রদর্শন করো, তাদের পথে — যাদেরকে তুমি অনুগ্রহ করেছো।
তখন আল্লাহ তাআলা বলতেন : ‘এটা কেবলই আমার বান্দার জন্যে। আমার বান্দা যা চায়, তা-ই সে পাবে।’ [মুসলিম, আবুল হোসাইন ইবনুল হাজ্জাজ , আস-সহীহ, অধ্যায় : সালাত, হাদীস : ৭৬৪]
সুবহানাল্লাহ! সেই আল্লাহ তাআলা — যিনি অন্য কারও সাহায্য ছাড়াই এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন — তিনি তোমার সাথে কথা বলতেন, তোমার কথার জবাব দিতেন; তুমি যা চাইতে, তা প্রদান করার প্রতিশ্রুতি দিতেন। এমন সুযোগ তুমি আর কোথায় পাবে ভাই?
একটা বিষয় মনে পড়েছে। একটু আগে ভেবেছিলাম তোমায় বলব, কিন্তু ভুলে গেছি। সূরা ফাতিহা শেষ করে আমীন বলা নবিজি স.-এর সুন্নাত, এটা তো নিশ্চয় জানো। আচ্ছা, তুমি কি জানো — জামাআতে সালাত আদায়ের সময় সূরা ফাতিহা শেষ করে আমীন বললে কী হয়? মাথা চুলকাচ্ছ কেন? জানা নেই?
“ইমাম যখন আমীন বলে, তখন তোমরাও আমীন বোলো। কেননা যার আমীন (বলা) ও ফেরেশতাদের আমীন (বলা) এক হয়, তার পূর্বের সমস্ত গোনাহ মাফ করে দেওয়া হয়।” [বুখারি, মুহাম্মাদ ইবনু ইসমাঈল, আস-সহীহ, অধ্যায় : আযান, হাদীস : ৭৪৪]
তুমি কি বুঝতে পারছ, এটি তোমার জন্যে কত বড়ো অফার? এটা রাসূল স.-এর ঘোষিত অফার। একটি কন্ডিশান মেনে নিলে তোমার সমস্ত গোনাহ মাফ করে দেওয়া হবে, শুধু একটি কন্ডিশান — তুমি জামাআতে সালাত আদায় করবে, আর ইমাম যখন আমীন বলবে সাথে সাথে তুমিও আমীন বলবে, ব্যস।
এরপরেও কি সালাতে মনোযোগী হবে না?
তুমি কি জানো না, মুহাম্মাদ স. ও তাঁর সাথিদের বৈশিষ্ট্য বর্ণনা করে আল্লাহ তাআলা কী বলেছেন?
“মুহাম্মাদ আল্লাহর রাসূল। আর তাঁর সাথে যারা আছে — তাঁরা কাফিরদের প্রতি অত্যন্ত কঠোর, নিজেদের প্রতি সদয়। আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় তাঁদেরকে রুকু ও সিজদাহয় অবনত অবস্থায় দেখবে। তাঁদের মুখমণ্ডলে সিজদাহর চিহ্ন থাকবে। তাওরাতে তাঁদের বর্ণনা এমনই এবং ইনজিলেও।” [সূরা আল-ফাতহ, (৪৮) : ২৯ আয়াত]
আল্লাহ তাআলা তাঁদের বৈশিষ্ট্য বর্ণনা করে বলেছেন,
১) তাঁরা কাফিরদের প্রতি কঠোর।
২) নিজেদের প্রতি সদয়।
৩) আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় তাঁরা রুকু ও সিজদাহ করবে।
৪) তাঁদের মুখমণ্ডলে সিজদাহর চিহ্ন থাকবে।
৩ আর ৪ নম্বর বৈশিষ্ট্যগুলো একটু খেয়াল করো তো। তুমি কি এগুলো নিজের জীবনে বাস্তবায়ন করেছ? যদি না করে থাকো, তবে মুহাম্মাদের স. শত্রুদের সাথে তোমার পার্থক্য কোথায়?
একদিন তুমি মারা যাবে। অবশ্যই মারা যাবে। এরপর বিচারের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবে। সেদিন আল্লাহ তাআলা তোমায় সিজদাহ করতে আদেশ দেবেন।
“হাটুর নিম্নভাগ পর্যন্ত পা খোলার দিনের (কিয়ামাতের) কথা স্মরণ করো, সেদিন তাদেরকে সিজদাহ করার জন্যে আহ্বান করা হবে।” [সূরা আল-কালাম, (৪৮) : ৪২ আয়াত]
যদি দুনিয়ায় আল্লাহ তাআলা-কে সিজদাহ করার অভ্যাস গড়ে না তুলো, তবে সেদিন যে বড্ড বিপদে পড়ে যাবে। দুনিয়ায় রহমানকে সিজদাহ করে থাকলে, সেদিন সিজদাহ করতে পারবে। আর যদি ফাঁকি দিয়ে থাকো, তো ধরা খেয়ে যাবে। তখন অপমান আর লাঞ্ছনা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। লজ্জায় দৃষ্টিকে নত করা ছাড়া আর কোনো পথ থাকবে না।
সেদিন আক্ষেপ করার থেকে এখন একটু কষ্ট করা ভালো নয় কি?
“কিন্তু তারা সিজদাহ করতে সক্ষম হবে না। তাদের দৃষ্টি হবে অবনত। অপমান-লাঞ্ছনা তাদের ওপর চেপে বসবে। তারা যখন সুস্থ ও নিরাপদ ছিল তখনও তাদেরকে সিজদাহ করার জন্যে ডাকা হতো (কিন্তু তারা সিজদাহ করত না)।” [সূরা আল-কালাম, (৪৮) : ৪২ -৪৩ আয়াত]
আল্লাহ তাআলা জাহান্নামীদের জন্যে স্পেশাল অফার ঘোষণা করবেন। জাহান্নাম থেকে বের করার অফার। একে একে ঈমানদারদের জাহান্নাম থেকে বের করে আনা হবে। সবার শেষে যাদের বের করা হবে, তাদের মধ্যে ওসব লোক থাকবে যাদের চেহারায় সিজদাহর চিহ্ন থাকবে।
“জাহান্নামীদের মধ্যে যাদের প্রতি আল্লাহ তাআলা রহমত করতে ইচ্ছে করবেন, তাদের ব্যাপারে ফেরেশতাদের নির্দেশ দেবেন যেন জাহান্নাম থেকে তাদের বের করে আনা হয়। ফেরেশতারা তাদের বের করে আনবেন এবং সিজদাহর চিহ্ন দেখে তাদের চিনবেন। আল্লাহ তাআলা জাহান্নামের জন্যে সিজদাহর চিহ্ন মিটিয়ে দেওয়াকে হারাম করেছেন। ফলে জাহান্নাম থেকে তাদের বের করে আনা হবে। কাজেই সিজদাহর চিহ্ন ছাড়া বানী-আদমের সব কিছুই আগুন গ্রাস করে ফেলবে। অবশেষে অঙ্গারে পরিণত অবস্থায় তাদের জাহান্নাম থেকে বের করে আনা হবে। এরপর তাদের ওপর আবে হায়াত ঢেলে দেওয়া হবে। ফলে তারা স্রোতে বাহিত ফেনার ওপর গজিয়ে ওঠা উদ্ভিদের মতো সঞ্জীবিত হয়ে উঠবে। এরপর আল্লাহ বান্দাদের বিচারকাজ শেষ করবেন।” [বুখারি, মুহাম্মাদ ইবনু ইসমাঈল, আস-সহীহ, অধ্যায় : আযান, হাদীস : ৭৬৯]
সেদিনের কথা কি একটি বারও ভাববে না, যেদিন এই সিজদাহ তোমাকে মুক্তি দেবে? তুমি যতই ‘ফেয়ার এন্ড হ্যান্ডসাম’ মাখো না কেন, লাভ নেই। স্নো মাখতে মাখতে যদি চেহারা ধবধবে সাদাও করে ফেলো, তবুও লাভ নেই। সুন্দর চেহারা সেদিন কাজে আসবে না, কাজে আসবে সিজদাহর চিহ্ন। সিজদাহর চিহ্ন দেখেই জাহান্নাম থেকে বের করা হবে।
তুমি তো সালাতই আদায় করো না, চেহারায় সিজদাহর চিহ্ন আসবে কোত্থেকে?
ভাই আমার! একটা ভালো চাকরি আশায় কত নেতার পেছনেই-না ঘুরঘুর করো। কত জনের চেম্বারেই না ধর্ণা দাও। অথচ যিনি সার্বভৌম ক্ষমতার অধিকারী, যার হাতে তোমার প্রাণ — সেই সত্তার দিকে ফিরেও তাকাও না। তুমার অন্তর কি মরে গেছে? হৃদয় থেকে আল্লাহভীতি একেবারেই চলে গেছে?
আমাকে বলো তো — এ তোমার কেমন জীবন, যে জীবনে সিজদাহর লেশমাত্র নেই? তুমি কেমন বান্দাহ, যার রুটিনে সালাতের ছিটেফোঁটাও নেই? তুমি কেমন যুবক, রহমানের প্রতি যার সামান্যতম কৃতজ্ঞতাবোধও নেই?
- সালাত আদায় করতে কি সারাদিন লাগে?
- না।
- আট ঘণ্টা লাগে?
- না।
- যদি পাঁচ ওয়াক্ত সালাত জামাআতে পড়তে চাও, তা হলে কতক্ষণ লাগবে?
- সর্বোচ্চ এক ঘণ্টা।
- তবে কেন সালাত আদায় করো না?
ঘণ্টার-পর-ঘণ্টা তো ফেইসবুকেই কাটাও। গার্লফ্রেন্ডের সাথে কথা বলে পার করো সারা রাত। দুনিয়াবি ব্যস্ততায় পুরোটা দিন দৌড়ঝাঁপ করো। দিন-রাত মিলিয়ে ঘণ্টাখানিকও কি আল্লাহর জন্যে বের করা যায় না? আল্লাহ তাআলা-কে কি এতটাই গুরুত্বহীন মনে করো? আল্লাহর বিধানকে কি এতটাই তুচ্ছ মনে করো? তোমার কাছে কি সিজদাহর এতটুকুও মূল্য নেই?
এই তো কাল তুমি আমাকে বলেছ, ‘আমি গোনাহ থেকে বেঁচে থাকতে চাই। আল্লাহর দিকে ফিরে আসতে চাই। কিন্তু নিজের সাথে পেরে উঠছি না। শয়তান আমার ওপর জয়ী হচ্ছে। আমাকে হারিয়ে দিচ্ছে। আমি অশ্লীল কাজে জড়িয়ে পড়ছি।’
আমি কি তোমায় বলিনি, সালাতই হচ্ছে একমাত্র সমাধান? তোমার প্রশ্ন শুনে সাথে সাথে বলেছি, ‘তুমি রহমানের মাসজিদে যাও। সালাতে মনোযোগী হও।’
সালাত হলো সেই ইবাদাত, যা তোমাকে অশ্লীলতা থেকে মুক্ত রাখবে। তোমার অন্তরকে পরিশুদ্ধ করবে। তোমাকে আল্লাহর পথে অটল থাকার সাহস জোগাবে।
“নিশ্চয় সালাত অশ্লীল ও মন্দ কাজ হতে বিরত রাখে।” [সূরা আল-আনকাবুত, (২৯) : ৪৫ আয়াত]
আল্লাহর শপথ! তোমার অন্তর কখনও প্রশান্ত হবে না, যদি রহমানের সিজদায় মাথা না নোয়াও। তোমার সমস্যার কখনও সমাধান হবে না, যদি মাসজিদের পানে ছুটে না যাও। তোমার বিষণ্ণতা কখনও কাটবে না, যদি সালাতে মনোযোগ না দাও।
ভাই আমার! কবে তুমি সালাত আদায়কারীদের কাতারে শামিল হবে? কবে রহমানের বান্দাহদের কাঁধে কাঁধ মিলিয়ে সালাত আদায় করবে? কবে সালাতে অশ্রু বিসর্জন দিয়ে নিজের গোনাহের জন্যে লজ্জা প্রকাশ করবে? কবে সালাতের মাধ্যমে নিজের পাপগুলো মাফ করিয়ে নেবে?
কবে?
From those around…
I hear a cry…
A muffled sob…
A hopeless sign…
I hear their Footsteps leaving slow…
And then I know my soul must fly
A chilly wind begins to blow…
Within my soul, from head to toe…
And then, last breath escapes my lips
It’s time to leave and I must go!
So it is true (But it’s too late)
They said, “Each soul has its given date.”
When it must leave its body core
And meet with its eternal fate!
Oh! Mark the words that I do say
Who knows? Tomorrow could be your day
At least, it comes to heaven or hell
Decide which now do not delay!
Come on my brothers let us pray!
Decide which now do not delay!
“(জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞেস করবে) ‘কীসে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে?’
তারা বলবে, ‘আমরা সালাত আদায় করতাম না।’”
[ সূরা মুদ্দাস্‌সির, (৭৪) : ৪২-৪৩ আয়াত]
https://www.facebook.com/notes/jakaria-masud/come-on-my-brothers-let-us-pray/626447634476901/
ভোরবেলা ঘুম থেকে জাগতে পারি না আমি। মাঝেমধ্যে জেগে উঠলেও আলসেমিতে পেয়ে বসে। আড়মোড়া ভেঙ্গে আরেকদিকে কাত হয়ে শুয়ে যাই। ফজরের জামা‘আতে শামিল হতে পারি না। সুবহে সাদিকের সুনির্মল হাওয়া আমার গায়ে ঝিরিঝিরি পরশ বুলানোর সুযোগ পায় না। পবিত্রতার সতেজতম আবহ আমাকে স্পর্শ করে না। বিশুদ্ধ বাতাসে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার অনুভূতি থেকে আমি বঞ্চিত হই প্রতিদিন। আরেকটা চমৎকার জিনিস থেকে আমি বঞ্চিত হই। আসলে ‘বঞ্চিত হই’ বলাটা বাঞ্ছনীয় হবে না, আদতে আমি নিজেকে ‘বঞ্চিত করি’। কোন্ জিনিস থেকে বঞ্চিত হই, সেটা বলছি একটু পরে। তার আগে ছোট্ট একটা গল্পের কথা মনে পড়লো। সত্যি গল্প কিন্তু! আমি খুব ভালো ছাত্র। আমাদের কলেজটাও খুব নাম করা।
এই কলেজের একজন কৃতী ছাত্র হলেন আমাদের প্রেসিডেন্ট। অনেক বছর পর তিনি তারুণ্যের স্মৃতিবিজড়িত এই কলেজটাতে এলেন। বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ করা হয়েছে। আমি তাঁকে অভিনন্দন জানিয়ে একটা মানপত্র পাঠ করেছিলাম। অনুষ্ঠান শেষে প্রেসিডেন্ট যখন প্রিন্সিপ্যাল স্যারের রুমে, তখন না কি জিজ্ঞেস করেছিলেন, ‘এত চমৎকার বাচনভঙ্গী আর কাব্যিক উপস্থাপনা ছেলেটার! নাম কী ওর?’ প্রিন্সিপ্যাল স্যার বললেন, ‘ও আমাদের একজন মেরিটরিয়াস স্টুডেন্ট- ফাইয়াজ আবদুল্লাহ।’ প্রেসিডেন্ট হেসে বললেন, ‘বাহ! ফাইয়াজ আব্দুল্লাহ- খুব সুন্দর নাম! পড়াশোনা করে কেমন?’ সব স্যার একবাক্যে বললেন, ‘ভেরি পাংচুয়াল অ্যান্ড অ্যাটেন্টিভ।’ ভাইস প্রিন্সিপ্যাল স্যার এই ঘটনা আমাকে পরদিন বললেন। আমি তো নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না! প্রেসিডেন্ট আমার কথা জিজ্ঞেস করেছেন, এ তো আমার এক জীবনের সবচে’ বড়ো পাওয়া! প্রেসিডেন্টের সামনে আমার প্রশংসা করা হবে, স্বপ্নেও কি কখনো ভেবেছিলাম? রোজনামচার খাতায় সেদিনের অনুভূতি লিখে রেখেছিলাম। কালো কালির কলম ছাড়া ইতোপূর্বে অন্য কোনো রঙের কলম দিয়ে আমি রোজনামচা লিখি নি। কিন্তু সেদিনের রোজনামচা-তে পাঁচটা রঙিন কলম ব্যবহার করেছি। বাঁধভাঙ্গা খুশির ঢেউ হৃদয়ের সৈকতে উপচে পড়লে যা হয় আর কি!
এটা আমার জীবনের গল্প। আরেকটা গল্প বলি, যে গল্পটা আবূ হুরায়রা বলেছেন। তিনি আবার বানিয়ে কোনো গল্প বলতেন না! প্রিয় নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যেভাবে যা বলতেন, তা-ই ঠিক ঠিক আমাদের জন্যে মুখস্থ করে নিতেন। একদিন নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলছিলেন:
يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار ويجتمعون في صلاة الفجر وصلاة العصر ثم يعرج الذين باتوا فيكم فيسألهم ربهم وهو أعلم بهم كيف تركتم عبادي فيقولون تركناهم وهم يصلون وأتيناهم وهم يصلون
“তোমাদের মধ্যে একদল ফেরেশতা রাতে এবং আরেকদল ফেরেশতা দিনে আসেন, একের পর এক। ফজর ও আসরের সালাতে তাঁরা মিলিত হন। এরপর যাঁরা তোমাদের মধ্যে ছিলেন, তাঁরা উঠে যান। এবার তাঁদের রব্ব তাঁদেরকে জিজ্ঞেস করেন, যদিও তিনি তাদের অবস্থা সম্পর্কে সবচে’ বেশি জানেন, ‘আমার বান্দাহদেরকে কোন্ অবস্থায় রেখে এসেছো?’ তাঁরা বলেন: আমরা তাদের কাছ থেকে যখন চলে আসছিলাম, তখন তারা সালাতে মগ্ন ছিলো। আবার যখন তাদের কাছে এলাম, তখনও তারা সালাত আদায়রত অবস্থায় ছিলো।”
এই গল্পটা ইমাম বুখারী তাঁর হাদিসের গ্রন্থে এনেছেন। বর্ণনা করেছেন ইমাম মুসলিমও। বোঝা-ই যায়, এই গল্পের বিশুদ্ধতা সন্দেহাতীত!
আমি ভাবছি ভিন্ন কথা। প্রেসিডেন্টের সামনে সেই যে এক বছর আগে আমার প্রশংসা করা হয়েছিলো, তাতে আমি কেমন উদ্বেল হয়েছিলাম! আচ্ছা, সাময়িক আত্মতৃপ্তি ছাড়া সেই আনন্দানুভূতির আর কোনো আবেদন কি এখন অবশিষ্ট আছে? নেই! কিংবা প্রেসিডেন্টের কি মনে আছে আমার কথা? নেই!
অন্যদিকে…
আল্লাহ কি ভুলে যান কোনোকিছু? না।
আল্লাহর কাছে পেশ করা কোনো রিপোর্ট কি বৃথা যায়? না।
সেই মানুষগুলো কত না ভাগ্যবান, যাঁদের নামে ফেরেশতারা আল্লাহর কাছে প্রশংসা করেন! সেই আলোকিত মুখগুলো কত না সফল, মাসজিদের সাথে যাঁদের হৃদয় জড়িয়ে থাকে ভালোবাসার বন্ধনে! সেই বন্ধনের সুতো ফেরেশতারা টেনে নিয়ে যান আরশ পর্যন্ত! কেমন সৌভাগ্যবান তাঁরা!
আমারও তো সুযোগ ছিলো, এঁদের কাতারে নিজেকে শামিল করার। আসরের সালাত তো আমিও আদায় করেছিলাম! মাগরিব সালাতটাও মিস হয় নি, যদিও তাড়াহুড়ো করে গিয়েছি। দুই রাকাত মাসবূক না হয় হোল, ‘ইশা-ও তো আদায় করে এলাম। আলসেমি না করে ফজরটাও যদি আদায় করতাম, তাহলে আমিও আমার প্রিয়তম প্রভূর সামনে প্রশংসিত হতাম।
আমি আরো ভাবি… এই যে মুয়াজ্জিনের প্রাণস্পর্শী আহ্বান আমাকে প্রাণিত করছে না, ফজরটা হেলায় পার করে দিচ্ছি, এর কারণে শুধু আল্লাহর সামনে প্রশংসিত হওয়া থেকেই যে বঞ্চিত হচ্ছি, তা নয়, এই অবহেলার দরুণ আল্লাহর জিম্মা থেকেও আমি নিজেকে ছাড়িয়ে নিচ্ছি। আমার দিনগুলো যে অস্থিরতায় কাটে, সময়গুলো বিবর্ণ-ধূসর হয়ে যায় হররোজ, এর কারণ কি তাহলে এটাই? আল্লাহর তত্ত্বাবধান যদি আমার ওপর না থাকে, জীবনটা নির্ভার হবে কিভাবে? প্রিয় নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তো বহু আগেই আমাকে সতর্ক করে দিয়েছিলেন:
من صلى صلاة الصبح فهو في ذمة الله فلا يطلبنكم الله من ذمته بشيء فإنه من يطلبه من ذمته بشيء يدركه ثم يكبه على وجهه في نار جهنم
“যে ফজরের সালাত আদায় করলো, সে আল্লাহর তত্ত্বাবধানে চলে এলো। আল্লাহ যেন নিজ তত্ত্বাবধানের কোন কিছু সম্পর্কে তোমাদের বিরুদ্ধে বাদী না হন। কারণ, তিনি যার বিরুদ্ধে আপন তত্ত্বাবধানের কোনো কিছু সম্পর্কে বাদী হবেন, তাকে পাকড়াও করবেন, এরপর তাকে উপুড় করে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন।” [সাহীহ মুসলিম]
এই হাদিস আমার ভাবনার জগৎটাই এলোমেলো করে দিচ্ছে। কী মোহগ্রস্ততায় আমি নিজেকে নিজে ঠেলে দিচ্ছি অনিশ্চিত অন্ধকারে, জানি না। বিছানার মোলায়েম স্পর্শে সালাতকে ভুলে থেকে আগুনের নির্মম স্পর্শের জন্যে কেন নিজেকে প্রস্তুত করছি তিল তিল করে, জানি না। শুধু জানি, এই আত্মবিধ্বংসী অভ্যাস থেকে আমাকে মুক্ত হতে হবে। হতেই হবে।
এই হাদিস আমার ভেতর আরেকটা উপলব্ধির জন্ম দিয়েছে। আমার অস্থিরতাপূর্ণ আটপৌরে জীবন, বেলা করে ঘুম থেকে উঠার পর শুরু হওয়া উদয়াস্ত ব্যস্ততা, যেখানে আসমানী মদদের ছিঁটেফোঁটা নেই, সেই জীবনটাকে আল্লাহর কাছে সমর্পিত করতে পারলে আরেকটু কি গোছানো হতো? আরেকটু নির্ভার হতো? মনে হয় হতো। বিশ্বাসী অন্তর আমাকে কেন জানি প্রণোদনা দিচ্ছে এদিকে। এই সমর্পণের চমৎকার একটি সিঁড়ি হোল ফজরের সালাত। তাহলে কেন এই সুযোগ হাতছাড়া করবো আমি?
আমার মানসিক যন্ত্রণা আরো বহুগুণ বেড়ে গেলো, যখন জানতে পারলাম, আমাকে প্রচ-ভাবে নিন্দা করা হয়েছে কুরআনের পাতায়। আমি উৎসুক হয়ে আয়াতটা খুলে পড়তে লাগলাম:
فَخَلَفَ مِنْ بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا الصَّلَاةَ وَاتَّبَعُوا الشَّهَوَاتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا
“এদের পরে এমন সব মন্দলোকেরা স্থলাভিষিক্ত হোল, যারা সালাত নষ্ট করলো এবং প্রবৃত্তির অনুসরণ করলো। এরা শিগগির ‘গাই’ (জাহান্নামের একটি উপত্যকা) এর মুখোমুখি হবে।” [সূরা মারয়াম: ৫৯]
কারা সেই হতভাগ্য, যাদেরকে আল্লাহ নিজেই ‘মন্দ’ বলছেন! এরা তারাই, যারা আমার মতো সালাতে হেলা করে। বলতে দ্বিধা নেই, চিন্তাভাবনা করে দেখলাম, আমি সেই মন্দলোকদেরই একজন হয়ে যাচ্ছি।
আমি সালাতকে অযত্ন করছি।
নিজের খেয়াল-খুশি মতো ঘুমিয়ে থাকছি, আল্লাহর সামনে দাঁড়ানোর চেয়ে আয়েশী ঘুমের স্বাদ আস্বাদনে প্রবৃত্ত হচ্ছি।
জাহান্নামের উপত্যকাই কি তবে আমার শেষ ঠিকানা?
আমি কি এতটাই নীচ?
আমি কি এতটাই হীন?
হ্যাঁ, আমি এতটাই নীচ ও হীন যে, আমার কানে এমনকি নির্গত হয় শাইত্বানের স্রাব। খতীব সাহেবের মুখে অনেকবার এ কথাটা শুনেছি, কিন্তু কথাটা খুব হালকা বলে মনে হতো। বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ হতো। যখন আল্লাহর রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছ থেকেই শুনলাম, তখন কি আর সংশয়ের সুযোগ থাকে?
আমাদেরকে গল্পটা শোনাচ্ছেন ‘আবদুল্লাহ ইবন মাস‘ঊদ (র)।
ذكر عند النبِيّ صلَّى اللهُ عليه وسلَّم رجل، فقيل: ما زال نائما حتّى أصبح، ما قام إِلَى الصَّلاَة، فقال: (ذاك رجل بال الشيطان في أذنِه(
“রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে এক ব্যক্তি সম্পর্কে আলোচনা হোল। বলা হোল: ভোর হওয়া পর্যন্ত সে ঘুমিয়ে ছিলো, সালাতে দাঁড়ায় নি। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন: সে এমন লোক, শাইত্বান যার কানে প্রশ্রাব করেছে।”
[বুখারী, মুসলিম, নাসাঈ ও ইবন হিব্বান]
এই যে শাইত্বানের প্রস্রাব করে দেয়া, এটার অর্থ হোল, শাইত্বান আমার উপর জয়ী হয়েছে। আমি যে তার অনুগত ও বশ্য, সেই সত্যের স্মারক হোল তার এই প্রশ্রাব করে দেওয়া। ছোটলোকের ছোটলোকি কারবার আর কি! কিন্তু আমার সাথে কেন এই ছোটলোকির সুযোগ সে পেলো? কারণ, আমিও তার কথা মেনে নেওয়ার মধ্য দিয়ে তার মতই নীচ হয়ে গেছি।
ছিঃ
এ কেমন আমি?
এখানেই শেষ নয়। দুনিয়ায় যতো ভর্ৎসনা-প্রকাশক শব্দ আছে, এর মধ্যে জঘন্যতম অভিব্যক্তির একটা তালিকা যদি করা হয়, তাহলে নিশ্চিত ‘মুনাফিক’ শব্দটা প্রথমদিকেই থাকবে। চোখ বন্ধ করে কল্পনা করার চিন্তা করি, কেউ যদি আমাকে ‘মুনাফিক কোথাকার!’ বলে, আমার কেমন অনুভূতি হয়! অথবা আমি যদি কাউকে ‘মুনাফিক’ বলে সম্বোধন করি, তাহলে কী বিপুল তেজ ও ক্রোধ নিয়ে সে আমার দিকে তেড়ে আসবে? এর কারণ কী? কারণ হোল, মুনাফিকি একটি ঘৃণিত চরিত্র, গর্ব করার মতো কোনো বিষয় নয়।
কিন্তু… এই ‘মুনাফিক’ অভিধার তিলক যদি আমি নিজেই আমার কপালে পরে নেই, তাহলে কার কী করার আছে? আবারো আবূ হুরায়রার কাছে যাই। তিনি আমাদেরকে শোনাচ্ছেন আল্লাহর রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) একটা উক্তি:
ليس صلاة أثقل على المنافق من الفجر والعشاء
“ফজর ও ইশার চেয়ে মুনাফিকের জন্যে কঠিন কোনো সালাত নেই”
[বুখারী, মুসলিম, তিরমিযী, ইবন মাজাহ]
আমি মুনাফিক নই ঠিক, কিন্তু মুনাফিকের মতো কাজই তো করলাম ফজর ত্যাগ করার মধ্য দিয়ে।
হায়, দিন দিন কত নিচে নেমে যাচ্ছি!
কত নীচ হয়ে যাচ্ছি!
আমি নিজেকে বলি,
উপুড় হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবার মতো পাপিষ্ঠ তাহলে আমি?
শাইত্বানের স্রাব প্রস্রবণের স্থান হবার মতো নীচ কি আমি?
মুনাফিকের মতো ঘৃণিত অভিধায় অভিহিত হবার মত কি অধম আমি?
আল্লাহর কাছ থেকে নিন্দিত হবার মতো হতভাগা হয়ে উঠার কথা কি আমার ছিলো?
ছিলো না।
আমি এই নীচতা থেকে পরিত্রাণ চাই।
আমি এই হীনতা থেকে নিজেকে উদ্ধার করতে চাই।
শাইত্বানের অনুগামী হওয়ার অভিশাপ থেকে মুক্ত হতে চাই।
আমি আমার প্রিয়তম প্রভূর কাছে প্রশংসিত হতে চাই।
সিদ্ধান্ত নেই, ফজর সালাত ত্যাগ করবো না কখনোই। ঘুমিয়ে পড়ি। কিন্তু আযানের পর আবারো তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ি। নবীজির (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাহাবী সামুরাহ ইবন জুনদুব (রা)-কে স্বপ্নে দেখি। তিনি আমার পাশে এসে বসলেন। মাথায় হাত রাখলেন। তারপর বললেন, ‘তোমাকে স্বপ্নের মধ্যেই একটা স্বপ্নের গল্প বলি’। আমি তো গল্প পছন্দ করি খুব। সোৎসাহে বললাম, ‘বলুন না প্লিজ!’ তিনি গল্প শুরু করার আগে বললেন, ‘এই যে স্বপ্নটা, এটা কিন্তু যেনতেন স্বপ্ন নয়। তোমাকে যে স্বপ্নের গল্প করছি, এটা নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দেখেছিলেন!’ আমি আরো উৎসুক হলাম। তিনি গল্পটা শোনাতে লাগলেন। যখনই বললেন:
أما الذي يثلغ رأسه بالحجر فإنه يأخذ القرآن فيرفضه وينام عن الصلاة المكتوبة
“যে ব্যক্তির মাথা পাথর দিয়ে চূর্ণ করে দেয়া হচ্ছিলো, সে হচ্ছে এমন ব্যক্তি, যে কুরআনকে নেয় ও প্রত্যাখ্যান করে এবং ফরয সালাত রেখে ঘুমিয়ে থাকে।” [সাহীহ বুখারী]
আমি প্রচণ্ডভাবে ঘেমে যাচ্ছিলাম। ধড়পড় করে উঠে পড়লাম বিছানা থেকে। ততক্ষণে ফজরের সময় প্রায় শেষ হয়ে এসেছে। তাড়াহুড়ো করে দুই রাকাত ফরয আদায় করে নিলাম। কিন্তু মনটা কেমন উদাস হয়ে থাকলো। কিছুতেই স্থির হতে পারছিলাম না। কিসের যেন শূন্যতাবোধ আমাকে গ্রাস করছিলো। একে তো জামা‘আতের সাথে পড়ি নি; আবার দুই রাকাত সুন্নাতও বাদ দিয়েছি। এই দুই রাকাত সুন্নাতের ব্যাপারে আমাদের নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছিলেন:
ركعتا الفجر خير من الدنيا وما فيها
“পৃথিবী এবং পৃথিবীর মধ্যবর্তী যা কিছু আছে, তারচেয়ে বেশি উত্তম ফজরের দুই রাকাত (সুন্নাত) সালাত।” [মুসলিম, তিরমিযী, নাসাঈ, আহমাদ]
জায়নামাযে বসে বসে আরেকটা ভাবনার সৃষ্টি হোল। আচ্ছা, ফজরের দুই রাকাত সুন্নাতের মূল্য যদি এত বেশি হয়ে থাকে, তাহলে ফরজ দুই রাকাতের মূল্য ও মর্যাদা কত বেশি হতে পারে!
আধা ঘণ্টা বেশি ঘুমানোর জন্যে আমি প্রতিদিন এত বড়ো সম্মান ও মর্যাদাকর উপলক্ষকে হাতছাড়া করে চলছি! কী বোকা আমি! আমাকে কি আমি ধিক্কার দেবো? না, তা দিয়ে লাভ নেই। বরং আর দেরি না করে সৌভাগ্যবানদের কাতারে নিজেকে শামিল করে ফেলতে স্থিতধী হয়ে যাই।
এরপর থেকে আমি ফজরের সালাতে মনোনিবেশ করার চেষ্টা করি। বিছানার পেলবতা আমাকে আর পুরনো গর্তে ফেলতে পারে না। ‘আসসালাতু খাইরুম মিনান নাওম’ আমার কানে অপার্থিব সুরের মূর্ছনা নিয়ে আসে। কী এক তন্ময়তার ঘোর আমাকে পেয়ে বসে! আমি ধীর পদক্ষেপে মাসজিদের দিকে পা বাড়াই। পৃথিবীর কোল থেকে রাত্রি তখনো পুরোপুরি নামে নি। আবছা অন্ধকারের বুক চিরে আমার কদম অগ্রসর হয়। কেমন একটা তৃপ্তির রেশ আমার ‘সুপ্তি-মগন’কে আলতো ছোঁয়ায় জাগাতে থাকে। এই তৃপ্তিবোধের উৎস কোথায়? উৎস তো অনেক! তোমাকে কোনটা বলি? একটা উৎস হতে পারে এই হাদিস:
من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل ومن صلى الصبح في جماعة فكأنما قام الليل كله
“জামা‘আত সহকারে যে ‘ইশা আদায় করলো, সে যেনো অর্ধরাত্রি ধরে (নফল) সালাত আদায় করলো; এবং জামা‘আত সহকারে যে ফজর আদায় করলো, সে যেনো সারা রাত ধরে (নফল) সালাত আদায় করলো।” [সাহীহ মুসলিম, মুসনাদ আহমাদ]
গতরাতে জামা‘আতের সাথে ‘ইশার সালাত আদায় করেছিলাম, আলহামদুলিল্লাহ। ফজরটাও জামা‘আতের সাথে আদায় করতে যাচ্ছি। আল্লাহর ইচ্ছায় আমার হিসেবের খাতায় সারা রাত নফল সালাত আদায়ের সাওয়াব যোগ হতে যাচ্ছে, আমি তৃপ্ত হবো না তো কে হবে? শাইত্বান এতদিন আমার সাওয়াবের নদীতে রুক্ষ বালুচরের উন্মেষ ঘটিয়েছে, আর আজকে আমি তার বালুচরে বিশ্বাসের ঢেউ নিয়ে আসতে পেরেছি, আমি উদ্বেল হবো না তো কে হবে?
এই তৃপ্তিবোধের ঘুড়ির নাটাই আরো কয়েক জায়গায় আছে। এই যেমন:
من صلى البردين دخل الجنة
এই হাদিসটা খুব চমৎকার! এটাকে যদি আক্ষরিক অনুবাদ করা হয়, তাহলে অর্থ দাঁড়াই এই: “যে ব্যক্তি দুইটি শীতল সালাত আদায় করবে, সে জান্নাতে প্রবেশ করবে।” [বুখারী, মুসলিম, ইবন হিব্বান, দারেমী, আহমাদ]
‘দুইটি শীতল সালাত’ বলতে এখানে কী বোঝানো হয়েছে, সে ব্যাপারে সকল স্কলার একমত: আসর সালাত ও ফজর সালাত। এই দুই ওয়াক্তে প্রকৃতি তুলনামূলক স্নিগ্ধ ও শীতল থাকে।
এই হাদিসের স্নিগ্ধতা যখন আমাকে স্পর্শ করে, হাদিসের মর্মবাণী যখন আমার মর্মমূলে শীতলতার অঙ্কুরোদগম ঘটিয়ে চলে, তখন আমার মতো প্রশান্ত, আমার মতো নির্ভার আর কেউ থাকে না।
এরকম আরেকটা ছোট্ট হাদিস আছে, আমার চোখেমুখে প্রশান্তির ঝিকিমিকি এনে দেয়:
لن يلج النار من صلى قبل طلوع الشمس وقبل غروبها
“এমন কেউ জাহান্নামে প্রবেশ করবে না কখনো, যে সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার আগে সালাত আদায় করে।”
[মুসলিম, নাসাঈ, তাবারানী, ইবন হিব্বান, ইবন খুযাইমাহ]
এতদিন নিজেকে নিয়ে যে হীনমন্যতার ডালপালা বেরোতে শুরু করেছিলো মনের বৃক্ষে, এই হাদিসগুলো যেন সেগুলো ছেঁটে দিয়ে আবারো দৃষ্টিনন্দন একটা বৃক্ষ দাঁড় করিয়েছে আমার ভেতর, যে বৃক্ষের ছায়ায় আমার ক্লান্ত বদন দখিনা হাওয়ার পরশ মাখে, যার শাখা-প্রশাখায় ফিরদাউসের পাখিরা এসে গান ধরে। আমি শুনি আর আন্দোলিত হই। আমি দেখি আর আলোড়িত হই।
তবে এতটুকু পথ মাড়িয়ে এসে প্রশান্তির জায়গাটা নিজের করে নিতে মোটেও যে বেগ পোহাতে হয় নি, তা কিন্তু নয়। আমাকে কতকিছু পিছুটান হয়ে দমিয়ে রাখতে চেয়েছে! যখন শাইত্বান দেখলো, আমাকে কোনোভাবেই ফজর থেকে নিবৃত্ত করা যাচ্ছে না, তখন রাতের বেলা আমার জন্যে হরেক পদের ব্যস্ততার ডালি নিয়ে এসে হাজির হোল। উদ্দেশ্য, আমি যেন অনেক রাত করে ঘুমাই, আর ফজরে কোনরকম যদি উঠিও, পূর্ণ মনোনিবেশের সাথে যেন ফজর আদায় না করতে পারি। আমি তার এই ফন্দি প্রথমে না বুঝে অনেক রাত পর্যন্ত জেগেছি। ভাবলাম, অ্যালার্ম ক্লক আছে, আমিও আল্লাহর উপর ভরসা রাখি, মাসজিদও কাছে বিধায় আযান কাছ থেকে শোনা যায়, অতএব জাগ্রত হওয়া নিয়ে আমার তো কোনো দুশ্চিন্তা নেই। আসলেই জাগ্রত হওয়া নিয়ে আমার কোনো সমস্যা হয় নি। কিন্তু ক্ষতি যে জায়গায় হয়ে গেলো, সেটা হোল, আমি পূর্ণ হক আদায় করে ফজরে শামিল হতে পারছিলাম না। সালাতে দাঁড়ালে চোখের পাতা লেগে আসতে চায়, ইমামের কিরাআত মনোযোগ দিয়ে শোনার ধৈর্য ক্রমশ কমে আসে, কোনরকম সালাত শেষ করে বিছানায় এসে গা এলিয়ে দিতে পারলেই যেন বাঁচি! কিন্তু শাইত্বান আর কতদিন পার পাবে? চোরের দশদিন, গৃহস্থের একদিন। আমি ঠিকই হাতেনাতে ধরে ফেললাম তার ফন্দি। আমাকে কুরআন স্মরণ করিয়ে দিলো:
وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَىٰ
“আর তারা যখন সালাতে দাঁড়ায়, তখন আলসেমির সাথে দাঁড়ায়” [সূরা আন-নিসা: ১৪২]
সারে সব্বনাশ! এই রুকূর আয়াতগুলো তো মুনাফিকদের চরিত্র বর্ণনায় অবতীর্ণ হয়েছে! তবে কি আমিও তাদের একজন হয়ে যাচ্ছি? এদ্দিন তো তাদের কাতারে ছিলাম ফজর ত্যাগ করার মাধ্যমে। এখন দেখছি ফজর আদায় করেও তাদের একজন হয়ে যাচ্ছি! কারণটা কী? কারণটা আর কিছু নয়, আমি পূর্ণ মনোনিবেশ ও যথাযথ আন্তরিকতা নিয়ে সালাতে দাঁড়াচ্ছি না।
কিন্তু এই অভ্যাস ছাড়তেও দেরি হতে লাগলো। আজ নয় আগামীকাল, এই তো কালকে থেকেই ছাড়বো… এভাবে করতে করতে আমার আর রাত জাগা বন্ধ হচ্ছিলো না। এই চিন্তার আলস্যকে এক ঘা দিয়ে বিদায় না করতে পারলে সমূহ বিপদ! আল্লাহর রাসূলের সাহাবী কা’ব ইবন মালিক (র) এভাবেই তো পিছিয়ে পড়েছিলেন একবার! তাবুক যুদ্ধে সৈন্যবাহিনীর সাথে তিনি বের হন নি। দেরি করছিলেন। এখন নয়, একটু পরে। আজকে নয়, কালকে। সৈন্যবাহিনী তো ধীরগতিতেই আগাচ্ছে, আর আমি তাগড়া যুবক, সঙ্গে আছে তেজী ঘোড়া, কাজেই, যখনই বের হই, আমি তাদের সাথে মিলিত হবো। তারপর কী হোল? একদিন গেলো, দুইদিন, তিনদিন, চারদিন… সৈন্যবাহিনী অনেক দূরে চলে গেলো, তাঁরও আর যুদ্ধে যাওয়া হোল না। ফলাফল? আল্লাহ ও তাঁর রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) অসন্তুষ্টি। এই ঘটনা আমাকে তাড়না দিতে লাগলো, ‘যা করার আজ থেকেই শুরু কোর! কালকে করবো বলে দেরি করার অর্থই হচ্ছে অনিশ্চয়তার দিকে নিজেকে ঠেলে দেয়া।’
তারপর থেকে আমি ডিটারমাইন্ড। সেদিন থেকেই আর কখনো অধিক রাত পর্যন্ত জাগি না। ছোটবেলায় ইশকুলে পড়া ‘আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ / মেইক অ্যা মেন হেলদি অ্যান্ড ওয়াইজ’ ছড়া খুব মনে পড়তে থাকে। পরিমিত ঘুম যাতে হয়, এমন সময় হিসেব করে ঘুমিয়ে যাই। আয়াতুল কুরসী তো মায়ের কোল থেকেই পাঠ করে আসছি, এখনো বাদ যায় না। সূরা ফালাক্ব আর নাস পড়ে, হাত দিয়ে গায়ে পরশ বুলিয়ে ডান কাত হয়ে ঘুমিয়ে পড়ি আল্লাহর নামে। মুয়াজ্জিনের আযানের সাথে সাথে আবার জেগে উঠি। ধীরেসুস্থে অযু করি। সময় থাকলে দুই রাকাত সুন্নাত বাসা থেকেই আদায় করে মাসজিদের উদ্দেশে রওনা হই। খোলা বাতাসে আমার কণ্ঠ খলখল করে ওঠে। মায়ের কাছে শেখা সূরাগুলো বিড়বিড় করে আওড়াতে থাকি। পবিত্রতার আবেশ জড়ানো অনুভূতি আর জীবনের অর্থ খুঁজে পাওয়ার আনন্দ মিলে আমার ভেতরে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। নিজের অর্জিত পাপগুলোর কথা ভেবে চোখ দুটো ছলছল করে ওঠে কখনো কখনো। তবুও ভরসা পাই, এমন জায়গায় নিজেকে সমর্পণ করতে যাচ্ছি, শত অপরাধ সত্ত্বেও যিনি বান্দাহকে কাছে টেনে নেন। ভোরের পাখিগুলো ঘুমের পাড়া জাগাতে শুরু করে। কখনো মনে হয়, আমার খলখল করা কণ্ঠের সাথে ওরাও একাত্ম হতে চাইছে। গলির মোড়ে ইলেক্ট্রিকের খাম্বায় দুইটা শালিক-সদৃশ পাখি হঠাৎ নজরে পড়ে। আমি ওদের দিকে তাকাই, আমার বন্ধু নজীবের ছড়াটা মনের ভেতর নতুন কোনো দ্যোতনার সৃষ্টি করে:
“বুকের খাতায় খুব যতনে / একটা স্বপন আঁকি
ফিরদাউসের ফুল বাগানে / আমি হবো পাখি।”
আমি পথ চলতে থাকি। মাসজিদের কাছে এসে পথ শেষ হয়। ভুল দেখছো, এই পথের শেষ এখানে নয়। এই পথ ফিরদাউসের স্বর্ণালী তোরণদ্বার পর্যন্ত প্রলম্বিত। আমি সেই পথেই হাঁটছি। তুমি যাবে আমার সাথে?
বইঃ শেষ রাতের গল্পগুলো — ©Abdullah Mahmud nazib
এক.
পাশ্চাত্যে একটা কথা বেশ প্রচলিত আছে, Ladies First. পর্দার প্রসঙ্গ আসলে আমাদের মধ্যেও হয়তো একটা ধারণা চলে আসে, পর্দা কেবল নারীদের জন্য প্রযোজ্য। কিন্তু পবিত্র কুর’আনে পর্দার বেলায় আল্লাহ সর্বপ্রথম বলেছেন পুরুষের কথা, Gents First.
হাদীসে, “মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত”। [১] কথাটির মাধ্যমে মা-জাতির যে বিশেষ সম্মানের কথা বলা আছে, তেমনি এটাও বলা আছে, “জাহান্নামের অধিকাংশ অধিবাসী হবে নারী”। [২]
নারীর এরকম বৈচিত্রপূর্ণ বৈশিষ্ট্য ইতিহাসের পাতায়ও দেখা যায়। রাসূলুল্ললাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী খাদিজা (রাদিয়াল্লাহু আনহা) কে জীবরাঈল (আলাইহিস সালাম) জান্নাতের একটা প্রসাদের সুসংবাদ দেন, যেখানে থাকবেনা কোনো প্রকার কোলাহল। [৩] নূহ আর লূত (আলাইহিমাস সালামের) স্ত্রীদের দেন জাহান্নামের দুঃসংবাদ। [৪]
নারী কখনো উহুদ যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে শত্রুর আঘাত থেকে রক্ষা করতে নিজের জীবন বাজি রেখে এগিয়ে যায় [৫], আবার নারী কখনো বিষ প্রয়োগ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে হত্যা করতে চায়।
নারী কখনো কাফির ফেরাউনের ঘরে ঈমানদার আছিয়া (আলাইহাস সালাম), আবার নূহ (আলাইহিস সালাম) এর মতো নবীর ঘরে কাফির স্ত্রী।
নারী কখনো নিজের রূপ প্রদর্শন করে কনফেশন লিস্ট বাড়ায়, আবার নারী নিজেকে আবৃত করে নিজেকে যেমন হিফাযত রখে তেমনি আশেপাশের পুরুষদেরকেও হিফাযত করে।
দুই.
ভার্সিটিতে উঠার পর ছেলেমেয়েরা নদী পার হয়ে সমুদ্রে নামে। যার কোনো কূল-কিনারা নেই। স্কুল-কলেজ লাইফে ফ্রি-মিক্সিংয়ের অবাধ সুযোগ না থাকলেও, ভার্সিটিতে পদার্পণ করার পর ছেলেমেয়েরা এই সুযোগ পেয়ে যায়। সারাজীবন চোখ নত করে চলা ছেলেগুলো এক সময়ে চোখ তুলে তাকানো শুরু করে। রঙ্গিন দুনিয়ার আহ্বান অনেক সময় উপেক্ষা করতে পারেনা। মেয়েদের চোখে চোখ পড়লে যে ছেলেটা একসময় লজ্জায় চোখ নামিয়ে নিতো, সেই ছেলেটাও একসময় দেখা যায় কোনো একটা মেয়ের হাত ধরে টিএসসিতে হাঁটছে।
গ্রামের স্কুল-কলেজে পড়ার সময় যেই মেয়েটা পর্দা করে চলতো, ভার্সিটিতে উঠার পর সবার সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে সেই পর্দা করাকে ট্যাঁট্যাঁ-গুডবাই বলে বিদায় জানায়।
একসময় সে ফেসবুকের নিউজফিড স্ক্রল করতে গিয়ে দেখতে পায় তার নাম কোনো একটা Crush and Confession পেইজে। কোনো এক বড় ভাই কিংবা ইয়ারমেট তার উপর ‘ক্রাশ’ খেয়েছেন। তার সৌন্দর্যের গুণকীর্তন করে সেই ক্রাশখোর দু-চার লাইনের প্রেম-কাব্য রচনা করেছেন। নিজের গুণকীর্তন দেখে মোবাইল হাতে নিয়ে সে মিটিমিটি হাসে। নিজের প্রশংসা কে না শুনতে চায়!
কনফেশনগুলোর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় শুরু–শেষে কিংবা পুরোটা জুড়ে মেয়েদের সৌন্দর্যের বর্ণনা। সেই মেয়েটার নয়নভোলানো হাসি, প্রেজেন্টেশনের দিন শাড়ি পরায় তাকে কেমন দেখাচ্ছিলো, তার চুলের অন্যরকম স্টাইল, কিংবা বৃষ্টিস্নাত দিনে তার গালে বৃষ্টির পানি পড়ার পর তাকে কেমন লেগেছিলো এইসব।
মেয়েটাও আস্তে আস্তে উপলব্ধি করতে পারে, তার সাজগোজ করা সার্থক।
তিন.
ইসলামের বিধানের সবচেয়ে বড় সৌন্দর্য হলো, এটা পূর্ণাঙ্গ। আল্লাহ তাঁর বিধানে কোনো ফাঁকফোকর রাখেননি।
কুর’আনে পুরুষদের বেলায় যেমন বলা আছে, দৃষ্টি সংযত রাখতে এবং লজ্জাস্থানের হিফাযত রাখতে। (সূরা আন-নূরঃ৩০)
নারীদের বেলায়ও তেমনি বলা হয়েছে, দৃষ্টি সংযত রাখতে, লজ্জাস্থানের হিফাযত রাখতে এবং সৌন্দর্য প্রদর্শন না করতে। (সূরা আন-নূরঃ৩১)
একজন মুসলমান ছেলে যদি তার দৃষ্টি হিফাযত রাখে, তাহলে তো তার ক্রাশ খাওয়ার কোনো সুযোগ নাই। ঠিক তেমনি একজন মুসলমান মেয়ে যদি তার সৌন্দর্য প্রদর্শন না করে, তাহলে তার উপর ক্রাশ খাওয়ারও কোনো সুযোগ নাই।
এরপরও যদি কোনো মুসলমান মেয়ের উপর কেউ ক্রাশ খায়, তার সৌন্দর্যের বর্ণনা করে Crush and Confession পেইজে কনফেশন করে তাহলে বুঝে নিতে হবে পর্দা করার বেলায় সেই মেয়ের কিছুটা অপূর্ণতা রয়ে গেছে।
সমুদ্রে একটা বিশাল জাহাজকে ডুবানোর জন্য জাহাজের নিচে ছোট্ট একটা গর্ত যথেষ্ট। ঠিক তেমনি হয়তোবা পর্দা করার পরও কোথাও একটু অপূর্ণতা থাকার ফলে একজন মুসলিম মেয়ের উপর ছেলেরা ক্রাশ খাওয়ার সুযোগটুকু পাচ্ছে।
যারা দ্বীন মেনে চলছেনা সেইসব মেয়েরা কনফেশন পেইজে নিজেদের নাম দেখে উচ্ছসিত হতে পারে, কনফেশন পড়ে মিটিমিটি হাসতে পারে; কিন্তু দ্বীন মেনে চলা একজন মুসলিম মেয়ে কনফেশন পেইজে নিজের নাম দেখে উচ্ছাস করতে পারেনা, মিটিমিটি হাসতে পারেনা। এরকম কনফেশন দেখা তার চোখ দিয়ে পানি ঝড়ার কারণ হতে পারে।
চার.
একজন মহিলা আর তার স্বামী একটা ড্যান্স বারে ড্যান্স করতো। ড্যান্স বারে ড্যান্স করা মানে একেবারে উলঙ্গ না হলেও অর্ধ-উলঙ্গ হয়ে ড্যান্স করা, ড্যান্স বারে আসা পুরুষদের বিনোদন দেওয়া। একটা সময় তারা স্বামী-স্ত্রী দুজন ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যায়, ড্যান্স করা ছেড়ে দেয়। ইসলামের বিধানগুলো মেনে চলার চেষ্টা শুরু করে। এরকম করে দুইমাস কাটলো।
ইসলাম গ্রহণের দুই মাস পর সেই মহিলা একজন স্কলারকে ফোন দিলো একটা ফাতওয়া জানার জন্য। একদিন সে আর তার স্বামী একটা বাসে উঠেছিলো। বাসে প্রচণ্ড ঝাঁকুনির ফলে তার হাত থেকে কাপড়টুকু একটু সরে যায়। বাসে থাকা লোকজন তার হাত দেখে ফেলে।
কান্নাভেজা কন্ঠে ফোন দিয়ে সেই মহিলা ঐ স্কলারের কাছে জানতে চাইলো, “তার হাতগুলো তো বাসের লোকজন দেখে ফেলেছে, এজন্য কি সে জাহান্নামে যাব?” [৬]
যেই মহিলা দুইমাস আগে উলঙ্গ-অর্ধউলঙ্গ হয়ে ছেলেদের সামনে ড্যান্স করতো, ইসলাম গ্রহণ করার পর দূর্ঘটনাবশত সেই মহিলার হাত বাসের মানুষজন দেখার ফলে সে কান্না শুরু করে দেয়, সে জানতে চায় এজন্য কি সে জাহান্নামে চলে যাবে!
আল্লাহু আকবার!!!
দুর্ঘটনাবশত একজন মুসলমান মেয়ের হাত মানুষ দেখে ফলে যদি এই হয় তার উদ্বিগ্নতা, তাহলে Crush and Confession পেইজে নিজের নাম দেখে একজন মুসলমান মেয়ে কিরকম উদ্বিগ্ন হওয়া উচিত?
দ্বীন না মানা একজন মেয়ের গোপন ড্রয়ারে থাকা প্রেমপত্র, কনফেশন পেইজে আসা কনফেশনগুলো গর্বের বিষয় হতে পারে। কিন্তু একজন দ্বীনদার মেয়ের কাছে এগুলো তার কান্নার কারণ হতে পারে। নবাগত প্রেমপত্র-কনফেশনগুলো তাকে সতর্ক করিয়ে দেবে, তার পর্দা করা এখনো যথাযথ হচ্ছেনা। জাহাজের মধ্যে ছোট্ট একটা গর্ত রয়ে গেছে।
পাঁচ.
লেখাটি শেষ করছি একটা ছোট্ট ঘটনা বলার মাধ্যমে। কয়েকদিন আগে একটা বইয়ে ঘটনাটি পড়েছিলাম, এক আপুর লিখা।
তিনি লিখেন, পর্দা করার বিষয়টি সেদিন থেকে ভালোমতো উপলব্ধি করলাম, যেদিন দেখলাম বাসে একজন মহিলা তার হাত থেকে পড়ে যাওয়া একটা জিনিস তোলার জন্য নিচের দিকে ঝুঁকছেন। তখন ক্লাস সিক্সে পড়া একটা ছেলে নিচে ঝুঁকে থাকা সেই মহিলার দিকে তাকিয়ে আছে!
রেফারেন্সঃ
[১] সুনানে আন নাসাঈ, হাদীস নাম্বার ৩১০৪
[২] সহিহ বুখারী, হাদীস নাম্বার ৩২৪১
[৩] সহিহ বুখারী, হাদীস নাম্বার ৩৮২০
[৪] সূরা আত-তাহরীম, আয়াত নাম্বার ১০
[৫] সিরাত ইবনে হিশাম, তৃতীয় খণ্ড, পৃষ্ঠা ৬১
[৬] Story of a Dancer — Conversion to Islam by Tariq Jameel
তাকদির — আমার কি দোষ?
কিছুদিন আগে তোমার বন্ধু জাঁকিরে ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, তোমার কথা জানতে চাইল।
বলল, “দেশের যা হাল, রাতে টেনশনে ঘুমাতে পারি না। অ্যান্টনিকে ভলিস সাবধানে থাকতে।
হ্যাঁ, ভাবছি ঠিকি! তবে তা আপনারদের মতো করে আ, একটু ভিন্নভাবে। আর আমরা ভাইয়াকে নিয়ে এত দুশ্চিন্তা করি না। ভাগ্যে কই আছে তা তো আল্লাহ ভালো জানেন।
হা হা হা, আবার শেই ভাগ্য। আচ্ছা, ভালো কথা মনে করেছিস! তুই বল তো, স্রষ্টা যদি ভাগ্যে আগেই সবকিছু লিখে রাখেন তাহলে আমরা ভালোমন্দ সব কাজি তার ইচ্ছা অনুযায়ী করছি, তাই না? তাহলে তার সিলেক্টেড কাজ করার জন্য মানুষ জাহান্নামে যাবে কেন?
শুনুন ভাইয়া, আপনার ব্যাপারটি না বুঝেই নাক সিটকান। এটা কিনতয় ঠিক না। আচহা, আপনই তকদির সম্পর্কে স্টাডি করেছেন? কোনো ইসলামিক স্কলারের বই পড়েছেন?
এই সহজ বিষয়টা বুঝাতে কোনো বই পড়ার দরকার হয় নাকি?
এই নীতি ত্যাগ করুন ভাইয়া। না জেনে, না বউজহে ইসলামের একওটি সেন্সটিটিভ বিষয় নিয়ে সিরিয়াস মন্তব্য করেন। আর আল্লাহর দিকে অভিযোগ করে নিজেকে একেবারে মহাপন্ডিত জারি করে ফেলেন? ইসলামিক স্কলাররা তকদির নিয়ে অনেক গ্রন্থ রচনা করেছেন। এই বিষয়টা এতই সেনসিটিভ যে, স্কলারদেরও কিছু কিছু ক্ষেত্রে ভুল হয়ে যায়। আমি আপনার এই অভিযোগের একটু সমাধান দিতে চেষ্টা করব মাত্র। ওয়া বিল্লাহে তাওফিক। খুব মন দিয়ে শুনুন। আর আমার কথা করার সময় টকশো উপস্থাপকদের মতো বাধা দেবেন নে প্লিজ।
হা হা হা। অযৌক্তিক এবং অবৈজ্ঞানিক কথা শুনলে তো চুপ করে থাকা মুশকিল। আচ্ছা তারপরেও বলতে থাক। চুপ থাকার চেষ্টা করব।
ঠিক আছে চেষ্টা করলেই হবে। শুনুন তাহলে; আল-কদর বা তকদিরের আভিধানিক অর্থ হলো কোনো কিছুর পরিধি, সীমা বা পরিমাণ #১। আর পারিভাষিক অর্থ হচ্ছে, সবকিছু ঘটার আগেই সে সম্পর্কে আল্লাহ্‌(ʿAzza wa Jall)র সম্যক জ্ঞান, সেগুলো লওহে মাহফুজে লিপিবদ্ধকরণ, সেসব বিষয়ে আল্লাজর পূর্ণ ইচ্ছার সমন্বয় এবং অবশেষে সেগুলো সৃষ্টি করাকে তকদির বলে #২। সংজ্ঞা বুঝলেন?
হুম, কিন্তু……………
প্লিজ, কিন্তুটা একটু পরে বলেন, আগে শুনুন। আপনারা তকদির বলতে যেমনটা বোঝেন, ব্যাপারটা আসলে সেই রকম নয়। তকদিরের চারটি স্তর রয়েছে,
১. সবকিছু সম্পর্কে আল্লাহর চিরন্তন জ্ঞানের প্রতি বিশ্বাস। অর্থাৎ যা ঘটেছে এবং যে ঘটবে সে সম্পর্কে তিনি জানেন। যা ঘটেনি তা যদি ঘটত, তাহলে কীভাবে ঘটত তাও তিনি জানেন।
২. আল্লাহ্‌ তাঁর ইল্মুল গায়েব অনুযায়ী লওহে মাহফুজে কিয়ামত দিবস পর্যন্ত যা কিছু হবে তাঁর সবই লিপিবদ্ধ করেছেন, এই কথায় বিশ্বাস। তকদির লিপিবদ্ধের আবার পাঁচটি পর্যায় আছে। সেগুলো এখন বলছি না। কারণ, আপনি ততক্ষণ ধৈর্য ধরতে পারবেন না।
৩. আল্লাহ্‌র ইচ্ছা ব্যতীত কোনো কিছুই হয় না, এই কথা বিশ্বাস। অর্থাৎ আল্লাহ্‌ যা ইচ্ছা করেন তা হয়, যা ইচ্ছা করেন না তা হয় না। আল্লাহ্‌র রাজ্যে কোনো কিছুর নড়াচড়া স্থির থাকাও তাঁর ইচ্ছা ব্যতীত হয় না।
৪. আল্লাহ্‌র রাজ্যের সবকিছুই তিনি সৃষ্টি করেছেন এই কথায় বিশ্বাস। অর্থাৎ আল্লাহ্‌ যা কিছু করেছেন সব কিছুতে তাঁর পূর্ণ ইচ্ছা আছে, সেই ইচ্ছা অনুযায়ী তিনি সবকিছু করে থাকেন #৩। জাহেলি যুগে কিংবা কুরআন নাজিলের পরও কেউ তকদিরকে অস্বীকার করত না। কিন্তু একটা সময় গ্রিক এবং ভারতীয় দর্শ্নের বইপুস্তক মুসলিম দেশগুলোতে প্রবেশ করে। এরপর কুরআন-সুন্নাহ থেকে দূরে সরে যাওয়া বিভ্রান্ত কিছু ফেরকার মানুষও তকদির সম্পর্কে বিভিন্ন অপব্যাখ্যা এবং প্রশ্ন তোলা শুরু করে দিলো। কদারিয়্যাহ, জাবারিয়্যাহ, চরমপন্থি সুফি, রাফেজাহ ইত্যাদি করা শুরু করে। সেই সবই এখন আপনাদের মুখে মুখে ঘুরে বেড়ায়। মানুষ কপি করে উত্তর, কিন্তু আপনারা করেছেন প্রশ্ন! আসল ব্যাপার হলো, আল্লাহ্‌ সব লিপিবদ্ধ করেছেন, সব জানেন এবং সব তাঁর ইচ্ছাতেই হয়। কিন্তু ভালোমন্দ উভয় আল্লাহ্‌র সৃষ্টি হলেও মানুষকে তাঁর স্বাধীন ইচ্ছা দ্বারা যেকোনোটি বেছে নেওয়ায় সুযোগ দিয়েছে #৪। তিনি তাঁর ইলমুল গায়েব দ্বারা জানেন, কে দুনিয়ার জীবনে কতদিন বাচবে, কোথায় মৃত্যু হবে, কী করবে, কতটুকু পাপ করবে, কতটুকু পূন্য করবে, সে কী সৌভাগ্যবান নাকি দূর্ভাগ্যবান, সে কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে ইত্যাদি। এ থেকে প্রমাণ হয় না, আল্লাহ্‌ ভালোমন্দ বেছে নেওয়ার ক্ষেত্রে মানুষকে বাধ্য করেন #৫। অসম্পূর্ন………………………৪০-২৪
#১ ম’জামুল্লুয়াগাহ, ইবনে ফারেস ৪/১৭৪
#২ জামেউ শুরুহিল আকিদাতিত-তহাবিয়াহ, সালেহ ইবনে আব্দুল আজিজ আলুস শাইখ ১/৫৩৩
#৩ আল ইমান বিল ওয়াল কাদার, পৃঃ ৫৯
#৪ মুখতাছারুছ ছওয়ায়েক্কিল মুরসালাহ আলাল জাহমিয়াতি ওয়াল মুয়াত্তেল্লাহ্, ইবনুল কাইয়িম রহ., সংক্ষেপে; মুহাম্মদ ইবনুল মাওছেলি, মাকতাবাতুর রিয়ায, ১/৩২৫
#৫ আল কাযা ওয়াল কাদার /৩৪৮